নদী পারাপার করেন অন্তত ১০ ০০০ মাঝি ।
সারা দেশে।
এদের কোনো সরকারী নিবন্ধন নাই।
নাই কোনো ড্রাইভিং লাইসেন্স।
কোটি কোটি যাত্রীরা তাদের কাছে জিম্মি।
১৫ জন যাত্রী পরিবহনে সক্ষম নৌকা সাধারন ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নদী পারাপার করছে নিয়মিত।
নাই কোনো সচেতনতা বা প্রশিক্ষন।
হরহামেশাই হচ্ছে নৌকা ডুবি।
প্রচলিত আইনে নাই শাস্তির বিধান।
মাননীয় প্রধানমন্ত্রী,
যোগাযোগ অথবা নৌ পরিবহন মন্ত্রনালয় থেকে দ্রূত
সকল মাঝীদের ড্রাইভিং লাইসেন্স করবার উদ্যোগ গ্রহণ করুন এবং তাদের প্রশিক্ষন দেবার নির্দেশ দিন।
নতুবা, তাদের অজ্ঞতা, অসচেতনতা আর অতিরিক্ত ভাড়া পাবার এবং যাত্রীদের তাড়া থাকার কারনে নৌকা ডুবি হলে , তার দায় সরকার ও এড়াতে পারবে না।
কোনো আইন , বিধিমালা ও শাস্তির ব্যবস্থা না থাকায় , যত খুশী , তত মানুষ নিয়ে নৌকা পারাপার হচ্ছে বাংলাদেশের হাজার হাজার ঘাটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


