যে জীবনে নাই অবাক শিহরন..
তির তির নিভৃত কাঁপন..
যে জীবনে নাই বৈচিত্রের প্রকরণ
যে জীবনে নাই আনন্দ সন্তরন
যে জীবনে নাই গোপন বিচরন
যে জীবনে নাই শান্তি নিকেতন
যে জীবনে নাই তীব্র আলিঙ্গন
যে জীবনে নাই রঙের পরিবর্তন
যে জীবনে নাই বোধের উন্নয়ন-
যে জীবনে নাই অদৃশ্য শৃঙ্খল ভাঙন
যে জীবনে নাই দেবার আমন্ত্রন..
যে জীবনে নাই কোনো না কোনো
হৃদয়ের সিংহাসন ।
সে জীবন নয় , আসল জীবন।
সে জীবন জীবিত লাশ ।
মৃতের মতন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



