এ জীবন বড়ো নশ্বর
এ হৃদয় বড়ো ভঙ্গুর-
কালো গোলাপে ঘসে দাও আমার পা,
ঠোঁটে তুলে দাও , টসটসে আঙ্গুর ।
কোনো একদিন হয়তো বা তুমি জানবে ।
কোনো একদিন হয়তো বা তুমি মানবে ।
জানা ও মানার দ্বন্দ দোলায়
কাঁপে হৃদয়ও মন্দির ।
কান্না সে করূন ,
যত বৃত্ত বন্দীর ।
প্রত্যাশা রেখো না মনে-
নিশি পার হবে শত তারা গুনে, গুনে।
ক্ষুধা , তৃষ্ণা , যৌন আবেগ
ভুলে , জড়িয়ে থাকবো আলিঙ্গনে ।
রঙিণ পালে , খোলা হাওয়ার মতো
লাগিয়ো তোমার মনে ।
পশুকে করা যায় , মানুষকে তবু নয়,
সেটা হলো বিশ্বাস-
দু'জনের জন্য দু'জনে ঝরনা হই ,
মানুষ থেকে ছুটি নিয়ে চলো
নেই বড় বড় নিশ্বাস ।
ফুলটিকে লতা , যেভাবে জড়িয়ে রয় --
দূর্গম কোনো পাহাড়ের গায়
দুজনার মন , প্রশান্ত হয়ে
এভাবে জড়িয়ে রয়---
যদি
এভাবে জড়িয়ে রয় ...
হায়
এভাবে জড়িয়ে রয় ...
প্রিয়
কার কি ক্ষতি হয় ?
চোখের পলক ফেলতে ফেলতে
জীবন ফুরিয়ে যায় -
ভীরু ভীরু পায়, নিশ্চুপে কড়া
নাড়ো, এসে দরোজায় ।
রচনাকাল ও স্থান
উত্তরা ১২ নং সেক্টর , লেক সাইড ভিউ .
২ এপ্রিল , ২০১৫, ঢাকা, বাংলাদেশ ,দক্ষিণ এশিয়া
০০৮৮ ০১৭১৬ ০৮৯ ০৮৯
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।