নয়নে নয়ন মেলে
হৃদয়খানি ছুঁই--
রক্তে ফোঁটে অকারনে
গোলাপ বেলী , জুঁই ।
নাভীর কাছে তীব্র সূচের
মরনমুখী টান-
জলে ভেজা অঙ্গ নাচে
নাচে আমার প্রাণ ।
আর পারি না , না পারি না
কই গো তুমি কই ?
ক্ষূধা তৃষ্ণা ভুলে গিয়ে
তৃপ্তিতে জাগবোই ।
আমি তোমার বাস্তব জল
তৃষ্ণা নিবারন-
কবে তুমি বুঝবে আমার
কালিদাসের মন ?
রাস্ট্র এবং আইন বুঝি না ,
বুঝি না সংসার-
বুঝি শুধু- তোমার ছবি
এই মনে বারবার --
অবাক দোলা যাচ্ছে দিয়ে
এই পোড়া যৌবন -
ফুলের মেয়ে , জলে নামো
করো উন্মোচন ।
সুপ্ত আগ্নেগিরি হয়ে
কাঁপছি সঙ্গোপনে-
তুমি আমার শরীর জুড়ে
নয়তো শুধূ মনে ।
মনটা বড়ো, তা পেয়েছি-
পাবোই যদি পাবো -
এক পলকের জীবন নিয়ে
কেন এতো ভাবো ?
লৌহ কাড়ায় রাখবো বেধে
আমার পাগল মন -
যদি না হয় , আমার চাওয়া
তোমারও প্রয়োজন !!
কাছে এসে ভুল বুঝলে
করো না বিশ্বাস -
হয়ে আছো তুমি আমার
একান্ত নিঃশ্বাস ।
আমাকে দাও পূর্ণ আগুন
একটুও নয় কম -
বিবি হাওয়া, আমি তোমার
সেই চেনা আদম ।
পুনঃজন্মে কোথায় তুমি
কোন খাঁচাতে রও ?
এসা আমার বুকের মাঝে
পাগলিনী হও ।
তোমার বুকের নরোম ওমের
শক্ত আলিঙ্গন -
আমার জন্য পবিত্র আর
অনন্য জীবন ।
আবদুল্লাহ-আল-মাসুম রচিত মৌলিক কবিতা ।
শিরোনাম
বিবি হাওয়া, আমি তোমার সেই চেনা আদম
উত্তরা , ১২ নং সেক্টর, ঢাকা, বাংলাদেশ ।
রাত ১.১৯ মিনিট
১৭-০৪-২০১৫
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।