somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা পুলিশ

২৫ শে মে, ২০১৫ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় কেউ জিজ্ঞেস করলে বলতাম বড় হয়ে ডাক্তার হবো। কিন্তু মনে মনে চাইতাম পুলিশ হতে। না, তখনই আমার মাঝে দেশপ্রেম উতলে উঠে নি। পুলিশ হতে চাইতাম শুধু একটা কারনে, পিস্তলের জন্য। হাতে একটা পিস্তল থাকা মানে বিশাল কিছু। এটা দিয়ে সারা বিশ্ব জয় করা যাবে। সিনেমায় নায়কদের হাতে দেখে দেখে ওটা মহা আকাংখিত বস্তুতে পরিণত হয়েছিল।

মোঃপুর বয়েজে ক্লাস থ্রিতে যখন চান্স পেয়েছিলাম, তখন আমার স্যার খুশি হয়ে হাতে একশ টাকার নোট গুঁজে দিয়েছিলেন। আমি ও'তে ডাবল খুশি হয়ে এক দৌড়ে গলির মাথার স্টেশনারির দোকান থেকে ফাইভ স্টার পিস্তল কিনে আনলাম। পিস্তল হাতে পেয়ে নাওয়া নেই, খাওয়া নেই, সারাদিন লক্ষ্যবস্তু নিশানা করি। বাড়ির কার্নিশে বসে থাকা চড়ুইপাখি, নালার আশেপাশে পায়চারি করা কাক, দেয়ালে ঝুলতে থাকা টিকটিকি, অদূরে গ্যাঁজাতে থাকা ব্যাং; কিছুই রেহাই পায়নি।
আর ছিল সমবয়সীদের সাথে চোর পুলিশ খেলা। আমার হাতে পিস্তল ছিল। তারমানে আমি অবভিয়াসলি পুলিশ।


ছোটবেলায় যারা পুলিশ হতে চেয়েছে, তাদের প্রায় অর্ধেক বড় হয়েও পুলিশ হতে চেয়েছে। তবে এখন পিস্তলের লোভে নয়। বরং ঘুষের লোভে। এ সেক্টরে একবার ঢুকতে পারলে বড়ললোক হতে আর কি লাগে! হাবিলদার বা ইন্সপেক্টর যাই হোক না কেন, মূল বেতনের কয়েকগুণ তো এমনিতেই পকেটে চলে আসবে। ঘুষের জন্য দরবার করতে হবে না, স্রোতের পাংগাস হয়ে থাকতে পারলেই হলো! জীবনে আর ভাবনা নেই।


আমরা পুলিশের দূর্ণীতি দেখে মুখ খিচিয়ে গালি দেই। আবার পেপারে যখন পুলিশের দুঃখ ধান্দা নিয়ে রিপোর্ট ছাপায়, তখন হা হুতাশ করি। রিপোর্টার যখন ছাপায় যে কোন এক হাবিলদার বেতন কম থাকার কারনে বাচ্চার জন্য দুধ কিনতে পারেনি, তখন কফিমগ হাতে বসে থাকা পাঠক নিজেকে অপরাধী মনে করে। কফিতে চুমুক দিতে গিয়েও দেয় না।


আজ বাসায় ফেরার সময় বাস যখন গাবতলিতে, বাহিরে রোদ মাথায় বৃষ্টি। বাসে বসে ভাপসা গরমে ঘেমে উঠছি। পাশেই ছাতা মাথায় ট্রাফিক পুলিশটা লাঠি হাতে কাজ করে চলছে। গায়ে থাকা মোটা কাপরের প্যান্ট হাটু পর্যন্ত ভিজে উঠছে। প্যান্ট ভিজে উঠলেও গায়েই নিশ্চয়ই তা শুকাবে। হুট করে কোথাও গিয়ে তা বদলে আসতে পারবে না। আমার একটু কেমন কেমন লেগে উঠলো। কিন্তু মন কোন সিদ্ধান্তে আসতে পারলো না। মন খারাপ করবে নাকি খুশি হবে। পুলিশের ব্যাপারে আমরা বেশিরভাগই সিদ্ধান্তে আসতে পারি না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×