somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মবের হাতে রাজনীতি - বিএনপি কি অসহায়?

১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনায় বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি নিয়ে অভিযোগ এসেছে। সময়টাও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের বৈঠক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একাধিক বৈঠকের খবর পাওয়া যায়। জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশের পরপরই FBI বিষয়টি নিয়ে তৎপর হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। পাইপ কিংবা প্রেসার কুকার বোমা উদ্ধারের নিউজ বের হচ্ছে। বাংলাদেশের এক বিশেষ শ্রেণি চায় না তারেক রহমান ভারত সফরে যান। বিষয়টি তাই শুধু একটি বিচ্ছিন্ন নিরাপত্তা-অভিযোগ হিসেবে দেখার সুযোগ নেই।

শেখ হাসিনা সরকারের সময় জঙ্গিবাদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল, তার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল এসব জঙ্গি সংগঠনের সাংগঠনিক সক্ষমতা ভেঙে দেওয়া এবং তাদের স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ না দেওয়া। বিশেষ করে হলি আর্টিজানের পর রাষ্ট্র যখন জঙ্গিবাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়, তখনও প্রশ্ন উঠেছিল - এতটা কঠোরতা কি সত্যিই প্রয়োজন ছিল? বরং শেখ হাসিনা সরকারের জঙ্গিবিরোধী অভিযানকে একশ্রেণির সমালোচক - রাজনৈতিক কৌশল, ক্ষমতা ধরে রাখার নাটক কিংবা বিরোধীদের দমন করার অজুহাত হিসেবে ব্যাখ্যা করেছিল।

তবে জুলাই বিপ্লবের পর জঙ্গিবাদ মোকাবিলার পরিস্থিতিও বদলে যেতে শুরু করে। ইউনুস সরকারের আমলে জঙ্গিদের প্রতি সরকারের নরম ও সহনশীল অবস্থান ছিল বেশ স্পষ্ট - কারাগার ভেঙে পালিয়েছে কিংবা জামিনে মুক্ত করা হয়েছে। খুব সম্ভবত ৭১ মুছে ফেলা এবং জুলাইয়ের প্রতিবিপ্লব ঠেকানোর মেটিকুলাস ডিজাইনের অংশ। বিভিন্ন জঙ্গি ও উগ্রপন্থী সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তি, তাদের অতীত ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন না তোলা এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলার প্রবণতা নিয়ে আলোচনা শুরু হয়। যাদের একসময় রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল, সময়ের ব্যবধানে তাদের কেউ ‘নির্দোষ’, কেউ ‘নির্যাতিত’, আবার কেউ কেউ ‘হিরো’ হিসেবেও উপস্থাপিত করা হয়েছে।




রাষ্ট্র কি সত্যিই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে, নাকি জঙ্গিবাদের বিরুদ্ধে যে অবস্থান ও কাঠামো তৈরি করা হয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে সরে গিয়ে আবারও একই ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে।

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫৮
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×