somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই সি এল ফেরত ক্রিকেটারদের এই সিরিজে বিবেচনা করলে খুব কি ক্ষতি হতো?

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বাংলাদেশ দলের জয়ে আত্মতুষ্টিতে ভোগার কিছু আছে কিনা জানিনা। ব্যাক্তিগত ভাবে আমার কাছে তাদের খেলা ভালো লেগেছে তা বলবো না। বিগত কয়টা সিরিজ আমরা জিতেছি সেটা ঠিক আছে কিন্তু বর্তমানে টপ অর্ডার ব্যটসম্যানদের দায়িত্বহীন খেলায় দেশবাসীদের অনেকেই খুশি হতে পারেনি। এই সিরিজে চার নম্বর ম্যাচে যেভাবে আমরা উইকেট বিলিয়ে দিয়েছি তাতে করে অন্যদলগুলোর সাথে খেলায় কি অবস্থা দাঁড়াবে সেটাই এখন ভাবাচ্ছে। মনে রাখতে হবে এর আগের যে দুটো সিরিজ আমরা জিতেছি তাদের একটা ভঙ্গুর ওয়েস্টইন্ডিজ এবং অপেক্ষাকৃত কম শক্তিশালী জিম্বাবুয়ের বিরুদ্ধে।

জানিয়ারিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হতে যাচ্ছে সেখানে দেখা যাবে আমরা কেমন উন্নতি করলাম। খুব গুরুত্বপূর্ন তিন নম্বর পজিশনটিতে বারবারই ব্যর্থ হচ্ছি আমরা। জানিনা নির্বাচকেরা ব্যর্থ আশরাফুলের উপর বারবার আস্থা রেখে কি প্রমান করতে চাইছে। অনেকেই তাকে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবা মানে। বিগত দিনগুলিতে সে এই ম্যাচটা সেই ম্যাচটা ভালো খেলেছে এই সব যুক্তি দেয় কিন্তু যে খেলোয়াড় এক ম্যাচ ভালো খেলে দশ পনেরো ম্যাচে দশ বিশের রানের গন্ডি পার হতে পারেনা তার উপর কি করে আস্থা রাখতে পারি। একটা সময় বলা হতো যেদিন আশরাফুল ভালো খেলে সেদিন দল জিতে কিন্তু এখন সেই দিন বোধহয় পার হয়ে এসেছি আমরা কারন দলে এখন ম্যাচ জিতানোর মতো কিছু খেলোয়াড় আমরা পেয়ে গেছি।

ভারতের ভি ভি এস লাক্সমানের কথা বলতে পারি সেও কিন্তু সমালোচিতো এই একই কারনে যে কিনা এক ম্যাচে খুব ভালো তো পরের কয় ম্যাচ খুবই সাধারন। আশরাফুল একজন প্রতিভাবান ক্রিকেটার কিন্তু প্রতিভাকে সে যদি মেলে ধরতে না পারে সেই প্রতিভার দাম কি? আশরাফুল একজন নার্ভাস স্টার্টার কিন্তু বিশ্বে এমন অনেক ক্রিকেটার আছে যারা শুরুতে নার্ভাস থাকলেও উইকেটের সাথে পরে মানিয়ে নিয়ে ভালো খেলতে শুরু করে। আমার তো সন্দেহ হয় অনেকদিন ক্রিকেট খেলার পরেও সে তার অফ ষ্ট্যাম্পটা ঠিকভাবে চিনতে পেরেছে কিনা জানিনা। লক্ষ করলে দেখা যাবে তার সবগুলো আউটের ধরন প্রায় একই রকমের।

প্রশ্ন হচ্ছে সামনে তো আরেকটা সিরিজ আছে, সেই কারনে এই সিরিজে কেন আই সি এল ফেরত পুরাতনদের খেলোয়াড়দের বিবেচনা করা হলো না? তিন নম্বর পজিশনে আশরাফুলের আফতাবকে বিবেচনা করলে কি সমস্যা হতো বুঝতে পারলাম না। আশরাফুলের থেকে কতই বা খারাপ খেলতো সে? তামিম এবং শাহরিয়ার নাফিসকে শুরুতে দেখতে চায়।

বাংলাদেশ বোর্ডের উচিত ছিলো এই সিরিজেই তাদেরকে খেলার সুযোগ করে দেয়া। দেশের স্বার্থের জন্য হলেও অন্য রকম ভাবা যেতো বলে মনে করি। যেখানে আব্দুর রাজ্জাক, রানা নাভিদ, শেন বন্ড ইত্যাদি খেলোরাড়দের সুযোগ করে দিয়ে নিজ নিজ দেশের শক্তি বাড়ানো হয়েছে সেখানে আমরা কেন আফতাব নাফিসদের বসিয়ে রাখলাম বুঝতে পারছিনা।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×