সম্ভবতঃ ক্লাস এইট/ নাইন বা এরকম ছোটবেলার ঘটনা। আমার এক বন্ধু বললো কি একটা ফরম তুলতে হবে তাই বাসা হতে একটু দুরে ব্যান্কে যেতে হবে। তখনকার বয়সের যে হুজুগ -একটু ঘুড়ার চান্স পেলে লোক জুটতে বেশি সময় লাগতো না । আমি সহ আরো দুইজন জুইটা গেলাম । ওই বন্ধু ছাড়া বাকি তিনজনে গোপনে ষড়যন্ত্র করে নিলাম যে , ব্যান্কের কাজ শেষে ওর ঘাড় ভাইংগা খাইতে হইবো । ( আমরা মনে করেছিলাম বাসা থেকে যেহেতু ওকে ফরম কিনতে পাঠাইচে তাই নিশ্চয় পর্যাপ্ত মাল- পানি দিয়া ই পাঠাইছে ) । কাজ শেষে তাই প্লানমতো ওকে বল্লাম - রেস্টুরেন্টে ঢুকতে । ব্যাটা মনে করছে আমি খাওয়াবো তাই সহজেই ফাঁদে পা দিলো । খাওয়া শেষে যখন ওকে বল্লাম - বিল দে । ও আকাশ থেকে পরলো - আমার কাছে তো বাসায় যাবার ভাড়া ছাড়া আর টাকা নাই ! এবার আমরা ফাঁপড়ে - ক্যান তোরে বাসা থিকা ফর্মের টাকা দিসে না ? বন্ধু - আরে ওই ফর্মের দাম তো মাত্র ৫ টাকা । আর লগে শুধু যাওয়া আসার ভাড়া দিছে ! বিপদ ! দ্রুত সবাই নিজেদের পকেট জরিপ করে দেখলাম সবার টা মিলিয়ে টেনে টুনে অর্ধেক বিল মেটানো সম্ভব। উপায় ? উদ্ধার করলো ওই ব্যাটা ই ( ব্যাটা ফিচলে বুদ্ধির ওস্তাদ ছিলো )। বস্ִ ,এই বলে সে বাইরে চলে গেলো এবং একটু পর এসে স্মার্টলী বিল চুকিয়ে দিলো । আমরা তো গালী - শালা কিপ্টা, টাকা কি ইয়ের (টুট… ) ভিতর লুকাইয়া রাখসিলা। আসলে যা হয়েছিলো তা হলো আমাদের বসাইয়া রেখে সে বাইরে গিয়া রিক্সা ঠিক করসে বাসায় যাবার জন্য , আর রিক্সা ওয়ালা এর কাছ থিকা বিলের টাকা টা ধার করছে । পরে বাসায় গিয়ে রিক্সা ওয়ালা এর টাকা ফিরিয়ে দেয়া হয় । ওর উপস্থিত বুদ্ধির জন্য বিব্রত হওয়া থেকে বেঁচে যাই সেদিন আমরা ।
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।