somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোগীদের ফিস না দেবার বা কম ফিস দেবার বাহানা

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রোগীদের ফিস না দেবার বা কম ফিস দেবার বাহানা
শুধুই মজা করার জন্য লেখা , অতি সিরিয়াসরা দূরে যান ।
১।স্যার , গরিব মানুষ কিছু কম রাইখেন ।
২। স্যার , আমি আপনার পুরাতন রোগী ।
৩। স্যার, তিন দিন আগেই আসছিলাম ।
৪। স্যার, বহুত দূর থিকা আসছি ।
৫। ফিস না দিয়া রোগীর লোক রোগীর দিকে তাকাইয়া থাকবে আর এ পকেট সে পকেট হাতড়াবে । শেষে বলবে –স্যার খুচরা তো নাই । যদি বলি দেন খুচরা কইরা দেই , এই বইলা টাকা নিয়া নিজের ফিস রেখে দিলে বলে – স্যার , আরও কিছু দিবেন না !
অনেক সময় ভাংতি আনার কথা বলে চেম্বার থেকে বেড়িয়ে আর ফিরে আসে না ।
৬। আমি ইউ এন ও এর লোক , চেয়ারম্যানের লোক ইত্যাদি
৭। আমি আপনার গ্রামের ই লোক !
৮। আমি তো আপনার আত্নিয় , চিনবেন নিশ্চই , আমি আপনার তালত ফুপা শশুরের , খালার ঘরের নাতির পুতি ।
৯। স্যার – চারজন রোগী নিয়া আসছি ।
১০। স্যার , আমি তো প্রায় ই আপনার কাছে রোগী পাঠাই ।
১২ । স্যার, আমি মেম্বর ।
১৩ । আমি সাংবাদিক ।
১৪ । স্যার আমার লগের পুরুষের লগে টাকা , উনি বাজারে গেসে । বাজার থেকে ফিরলে টাকা পাঠায়
দিমু ।
১৫। স্যার , এর পরের বার আসলে বাড়ায় দিমু নে ।
১৬। স্যার , বাচ্চার কি ফিস লাগব ?
১৭। স্যার , কমায় রাখেন , ওষুধ কিনার টাকা থাকব না বা গাড়ি ভাড়ার টাকা থাকব না ।
১৮। মাঝে মাঝে তেল পদ্ধতি – স্যার আপনার সবাই অনেক সুনাম করে । গরিবের জন্য অনেক মায়া আপনার । ফিস ও নাকি নেন না ।
১৯ । ভদ্রলোক পদ্ধতি – প্রেসক্রিপশন নিয়ে সোজা হেঁটে দরজা দিয়ে বের হয়ে যাওয়া । কোন কথা না বলা , পিছনে না ফেরা ।
২০ । খোঁটা পদ্ধতি (সরকারি ডাক্তারদের জন্য )- আপনি না সরকারি ডাক্তার , সরকার বেতন দেয় না ? তাইলে আবার ফিস কেন ?
২১ । চা খাওয়ার পয়সা সিস্টেম – নেন স্যার এইটা রাখেন , চা খাইয়েন ; এই বলে অতি সামান্য কিছু টাকা আপনার হাতে গুঁজে দিবে ।( যেমন আপনার আসল ফিস ২০০ টাকা হলে বড়জোর ৫০ টাকা গুঁজে দিবে ।
২২। রিকারেন্ট সিস্টেম – এরা একবার রোগী দেখিয়ে এরপর বার বার ওই রোগীর ছোট-খাট সমস্যা নিয়ে আসবে , কিন্তু এর পরের কোন বারেই ফিস দিবে না ।
২৩। ফাউ সিস্টেম – একজনের লগে দুই জন আসবে । সবাই কে দেখে দিবেন । কিন্তু ফিস দেবে মাত্র একজনের ।
২৪। ক্রমশ সিস্টেম – আপনার আগের প্রেসক্রিপশন নিয়া আইসা বলবে স্যার যে ওষুধ দিসেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু নতুন এক সমস্যা হইসে । এই সমস্যার জন্য আর টাকা দিবে না ।
২৫। পরামর্শ সিস্টেম – রোগী এসে বলবে - স্যার আপনার সাথে একটু পরামর্শ করতে এলাম , পরামর্শ করতে করতে শেষে ফুল রোগী দেখে দিলেও ফিস দিবে না ।
২৬। অন্য প্রেসক্রিপশনের সিস্টেম – অন্য ডাক্তার এর প্রেসক্রিপশন নিয়ে এসে বলবে এগুলো খাইসিলাম , রোগ তো ভালো হয় না । কি করি বলেন তো ।
২৭ ফোন সিস্টেম - এই টা ডাক্তারদের নিশ্চয়ই ব্যাখা করে বলে দিতে হবে না ?
২৮ । স্যার , আপনাদের কাজ ই তো সেবা করা , আপনারা না দেখলে কই যামু – পদ্ধতি ।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×