ছোট বেলায় একটা প্রবাদ পড়তাম বাংলা ২য় পত্র বই-এ "রাজায় রাজায় যুদ্ধ, উলু খাগরায় প্রনান্তর"।
মাঝে মাঝে দেখি কিছু কৃষকের হাল বাইতে গিয়ে পঁচা শামুকে পা কাটে, তখন সে শামুক কে কিছু করতে না পেরে হালের নিরিহ বলদ গরুটাকে বেদম পিটিয়ে রক্তাক্ত করে নিজের মনের ঝাল মেটায়। নিজেকে আজকাল ঐ রকম হালের বলদ আর উলু খাগরা মনেহয়, কারন আমি একজন হিন্দুর সন্তান।
জামাত-শিবির যখন সরকারকে মারতে পারছেনা (মন মত) তখন হিন্দুদের মারছে, জাতীয় পতাকা পুড়িয়ে সাধ না মিটাতে পেরে হিন্দুদের বাড়ি পুরাচ্ছে, কারন সবাই জানে "হিন্দুর জন্ম মরিবার তরে"।
হিন্দু মারলে বিচার হবেনা এটাই এখন সিদ্ধ।
সরকার আর মিডিয়াও এ বেপারে চুপ, কারন হিন্দু মারা আর পিঁপড়া মারা এক-ই কথা । পিঁপড়া মাড়লে যেহেতু বিচার হয়না তাহলে হিন্দু মারলে কেন হবে !!!!!!??
ইঁদুর মারলে যেমন কৃষি মন্ত্রনালয় থেকে পুরস্কার দেয় , আমার মনেহয় হিন্দু মারার উপর সরকারের এমন পুরস্কারের ব্যবস্থা করা দরকার।
সরকার যেহেতু Protect করার ব্যবস্থা করতে চায়না, তাই একেবার নিশ্চিহ্ন করার ব্যবস্থা করুক যাতে protection এর কথা বলার মত আর কেউ না থাকে।
আমি একজন হিন্দু বলছি - " হয় বাচার মত বাচতে দে, নয়ত মরার মত মরতে দে। বাচা আর মরার মাঝে এভাবে লটকে রাখিসনা"। একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এটাই আমার শেষ চাওয়া, এর বেশি কিছু আর আশাও করিনা ।
আমার এক বন্ধুর করূন আর্তির এ লেখা। কিছু বলতে পারি নি। শুধু নির্বাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

