somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে মোটর সাইকেল রেজিষ্ট্রেশন করার নিয়মাবলী

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ভেবে মনে হলো যে, আমরা বাইকাররা একটি মটর সাইকেল কেনার পর রেজিষ্ট্রেশ করার জন্য যে বিরম্বনার শিকার হই সেই বিষয় টি নিয়েই লিখি। আমি নিচে মটর সাইকেল রেজিষ্ট্রেশন করার জন্য যে সকল কাজ গুলো করতে হয় তা বিস্তারিত লিখলাম। আশাকরি এটা আপনাদের মটর সাইকেল রেজিষ্ট্রেশন এর জন্য সহায়ক হবে।
ধাপ ০১:

মটর সাইকেল সংক্রান্ত সকল কাগজ পত্র যে কোম্পানি থেকে মটর সাইকেল টি ক্রয় করেছেন সেই কোম্পানি থেকে সংগ্রহ করুন।
যেমন:

০১. রেজিষ্ট্রেশন ফরম

০২. ক্যাশ ম্যামো

০৩. গেট পাশ এর স্লিপ

০৪. মুসক ১১ (ক) চালান পত্র (যে ডিলার এর নিকট থেকে ক্রয় করেছেন তার অনুকুলে )

০৫ মুসক ১১ চালান পত্র (যে ইম্পোর্টার এর নিকট থেকে ক্রয় করেছেন তার অনুকুলে ) ১০. ৫০ টাকার ষ্টাম্প এ একজন উকিল কতৃক সত্যায়িত।

০৬. ট্রেজারী চালান সোনালী ব্যাংক (ট্যাক্স অফিসার কতৃক সত্যায়িত)।
(যে ডিলার এর নিকট থেকে ক্রয় করেছেন তার অনুকুলে)

০৭. ট্রেজারী চালান সোনালী ব্যাংক
(যে ইম্পোর্টার এর নিকট থেকে ক্রয় করেছেন তার অনুকুলে )

০৮. আমদানী সংক্রান্ত কাগজ পত্র (বি,আর,টি,এ কতৃক অনুমদিত)

০৯. কাষ্টমস সংক্রান্ত কাগজ পত্র

(এই ষ্টাম্প টি – বি,আর,টি,এ এর সামনের দোকান থেকে সংগ্রহ করতে হবে )
সকল কাগজ পত্রের সাথে ইঞ্জিন নম্বর ও চেশিস নম্বর মিলিয়ে নিবেন।

ধাপ ০২:
বি,আর,টি,এ কতৃক অনুমদিত ব্যাংক এ টাকা জমা দিন । (এটি ১০০ সিসি এর উপরের মটর সাইকেলের জন্য প্রযোজ্য)
(০১). নতুন রেজিষ্ট্রেশন ইস্যু এর জন্য ৭,২০৫ টাকা (সাত হাজার দুইশত পাঁচ টাকা)।
(০২). ট্যাক্স টোকেন ইস্যু এর জন্য ১১,৫০০টাকা (এগার হাজার পাঁচশত টাকা)।
(০৩). ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট ইস্যু এর জন্য ৫৫৫ টাকা (পাঁচশত পঞ্চান্ন টাকা) সর্ব মোট= ১৯২৬০ টাকা

ধাপ ০৩:

উপরোক্ত সকল কাগজ পত্র নিয়ে বি,আর,টি,এ অফিসে গিয়ে জমা দিতে হবে। সকল কাগজ পত্র ঠিক থাকলে একজন মোটরযান পরিদর্শক আপনার বাইক টি সরজমিনে পরিদর্শন করবে এবং এর পর তিনি স্বাক্ষর করবেন। তার স্বাক্ষরীত কাগজ অফিস সেকশনে জমা দিতে হবে।

ধাপ ০৪:

জমা দেওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে বি,আর,টি,এ অফিসে যোগাযোগ করলে রেজিষ্ট্রেশন নাম্বার , ট্যাক্স টেকেন, একোনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন।


ধাপ ০৫:

এরপর ডিজিটাল ব্লু- বুক এর জন্য ডিজিটাল রেজিষ্ট্রেশন সেকশন এ যোগাযোগ করুন। এই সময় টাকা জমা দেওয়ার রশিদ, রজিষ্ট্রেশন নাম্বার , ট্যাক্স টেকেন, একোনলেজমেন্ট স্লিপ, জাতীয় পরিচয় পত্র সংগে রাখবেন। সকল কাগজ পত্র ঠিক থাকলে ঐ দিন ই আপনার ছবি, আংগুলে ছাপ, স্বাক্ষর নেওয়া হবে।
ধাপ ০৬:

এরপর আপনার ডিজিটাল ব্লু-বুক (স্মার্ট কার্ড) ও ডিজিটাল নম্বর প্লেট তৈরী হয়ে গেলে আপনার মোবাইলে ডেলিভারী তারিখ সহ এস,এম,এস আসবে । তারিখ অনুযায়ী আপনি বি,আর,টি,এ অফিসে যোগাযোগ করলে আপনি ডিজিটাল ব্লু-বুক (স্মার্ট কার্ড) ও ডিজিটাল নম্বর প্লেট পেয়ে যাবেন। ডিজিটাল নম্বর প্লেট সংক্রান্ত তথ্যের জন্য আপনার মোবাইল দিয়ে NP লিখে এস,এম,এস করুন ৬৯৬৯ নাম্বারে (নাম্বার টি অবশ্যই আপনি যে নাম্বারটি রেজিষ্ট্রেশন ফরমে উল্লেখ করেছেন সেই নাম্বার হতে হবে) অথবা কল করুন ০১৭৫৫৬১৫৯২৫ নাম্বারে।

নিজের গাড়ির রেজিষ্ট্রেশন নিজেই করুন অযথা দালালের নিকট অর্থ অপচয় করবেন না। অনেকে বলে যে নিজে নিজে রেজিষ্ট্রেশন করা অনেক ঝামেলার এই কথাটা একেবারেই ঠিক নয় আর যতটুকু ঝামেলায় আপনি পরবেন তার চেয়ে অনেক বেশী শিখবেন আশা করি। সাবধানে মটর সাইকেল চালান মনে রাখবেন আপনার অসাবধানতা আপনার পরিবারের জন্য কষ্টের কারন হতে পারে। লেখাতে কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকল কে ।
বিস্তারিত দেখুন বাইক বিডিতে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×