somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোটরসাইকেল ব্রেক ইন/ওয়্যার ইন পিরিয়ড টিপস

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন ইঞ্জিনের পূর্ণ ক্ষমতা এবং স্থায়ীত্ব বৃদ্ধির জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। বাইক কেনার পর এর নতুন ইঞ্জিন এর অংশ গুলো একে অন্যের সাথে ঘর্ষণের মাধ্যমে মসৃন হয়। এই মসৃনতর করার প্রক্রিয়াটি সঠিক হলে ইঞ্জিনের স্থায়ীত্ব অনেক বেড়ে যায়। এই সময়টুকুকে বলা হয় ব্রেক ইন/ওয়্যার ইন/রানিং ইন পিরিয়ড বলে। ব্রেক ইন বা ওয়্যার ইন দু’ভাবে করা যায়। আপনার মোটরসাইকেল ম্যানুয়ালে যেটা লেখা আছে প্রথমে সেটা আলোচনা করা যাক।

মোটরসাইকেল ব্রেক ইনওয়্যার ইন পিরিয়ড

ম্যানুয়ালে লেখা থাকে প্রথম ২,৫০০ কি:মি: পর্যন্ত সর্বোচ্চ ঘন্টায় ৪০ কি:মি: এর বেশি গতিবেগে চালাবেননা। ওভারলোড করবেননা। এই নিয়মটি ভাল। কিন্তু নতুন মোটরসাইকেল যতদিননা ১০০০ কি:মি: পার না হচ্ছে ততদিন আপনি কাউকে নিয়ে ঘুরতেও পারছেননা বা ৪০/৫০ কি:মি: এর চেয়ে বেশি জোরে চালাতেও পারছেননা। অন্য একটি নিয়ম আছে। যেটা শর্টকাট পন্থা।বর্তমানের আন্তর্জাতিক মানের মোটরসাইক্লিস্টরা তাদের মোটর সাইকেলে ওয়্যার ইন করেন কিভাবে তা এবার জানবেন। (তবে এই ব্রেক-ইন রেসিং মোটরসাইকেলের জন্য যতটা প্রযোজ্য স্ট্যান্ডার্ড মোটরসাইকেলের জন্যে নয়। সুতরাং ব্রেক-ইনের ব্যাপারে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। এক্ষেত্রে ম্যানুয়াল ফলো করলে আপনার ইঞ্জিনের আয়ু বাড়বে।)

শর্টকাট ব্রেক-ইন করবার জন্য একটি ফাঁকা ও লম্বা রাস্তা বেছে নিলে সুবিধে হবে। এই কাজের জন্য আপনি বাইক চালাতে অভিজ্ঞ না হলে আপনার অন্য কোন অভিজ্ঞ লোকের সাহায্য নেওয়া উচিত। প্রথমে ইঞ্জিন স্টার্ট করে ২ মিনিট অপেক্ষা করুন। এরপর ৮ কি:মি: একটানা চালান ঘন্টায় ৩৫/৪০ কি:মি:, স্পিড কমানোর জন্য ব্রেক না চেপে ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন। অর্থাৎ ব্রেক ব্যবহার না করে বাইকের গতি কমাতে চাইলে শুধু থ্রটল কমিয়ে দিন।

এবার রাস্তার একপাশে থেমে ইঞ্জিন ৫ মিনিটের জন্য বন্ধ করুন। আবার ১০ মিনিট বাইকটি আগের নিয়মে চালান এবং ৫ মিনিটের জন্য ইঞ্জিন বন্ধ রাখুন। এতে ইঞ্জিন টেম্পারেচর সমান ভাবে ভাগ হয়ে যাবে।

এবার ৫০/১০০ কি:মি: এর কোর্স। অাঁকাবাঁকা রাস্তা বা পাহাড়ী রাস্তা এই কাজের জন্য উপযুক্ত। আপনি এক্ষেত্রে ফুল থ্রটল দিয়ে পুরো rpmব্যবহার করবেন। ইচ্ছে করলে স্পিডোমিটারের কাঁটা সামান্য লাল দাগও পার করতে পারেন!! ঘন ঘন গতি বাড়ান আর কমান। এখানেও গতি কমাতে ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন অর্থাৎ থ্রটল কমিয়ে বাইকের গতি নিয়ন্ত্রন করুন। ব্যাপারটা খেয়াল করেছেন কি- এখানে আপনার ম্যানুয়ালের সাথে এই ব্রেক-ইনের কোন মিল নেই! অথচ বিশ্বের সেরা মোটরসাইক্লিস্টগণ এই ব্রেক-ইন ফর্মূলা ব্যবহার করে তাদের বাইকের স্থায়ীত্ব শর্টকার্টে বাড়িয়ে নিয়েছেন। তবে আপনার হাতে যথেষ্ঠ সময় থাকলে এভাবে ব্রেক-ইন না করাটাই সবদিক থেকে মঙ্গল!!

বাড়ী ফিরে এসে আপনার ইঞ্জিন অয়েল (যেটাকে আমরা অনেকে মবিল বলে থাকি; যদিও মবিল একটি ইঞ্জিন অয়েলের নাম!) বদলে ফেলুন। সেইসাথে আপনার অয়েল ফিল্টারটি পরিবর্তন করে ফেলুন। অয়েল ফিল্টারের দাম ৩০/৩৫ টাকা মাত্র-কিন্তু এগুলো ব্যবহার করা আপনার বাইকের কার্বোরেটর ভালো রাখে। ইঞ্জিন অয়েল ইঞ্জিনের প্রধান খাবার। ইঞ্জিন কর্মক্ষম রাখতে ইঞ্জিন অয়েল নিয়মিত পরিবর্তন করতে হবে। আপনার ম্যানুয়াল যদি বলে ১০০০ কি:মি: পরপর বদলাতে; আপনি বদলাবেন ৭০০ কি:মি: পরপর। কারন ব্রেক- ইন করার ফলে সত্যিকার অর্থেই যন্ত্রপাতির ছোট ছোট কণা ভেংগে গিয়ে ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। এই কণাগুলো ইঞ্জিনের জন্য ক্ষতিকর। আপনার ইঞ্জিনের জন্য কোনটা বেশি প্রয়োজনীয় তা আপনার ম্যানুয়ালে লেখা আছে। SE,SF,SG,SH,SJ,SL এগুলো যথাক্রমে লো গ্রেড থেকে হাই গ্রেড ইঞ্জিন অয়েল। যেখানে প্রচন্ড ঠান্ডা পড়ে সেখানে অপেক্ষাকৃত হাই গ্রেড ইঞ্জিন অয়েল ব্যবহৃত হয়। আমাদের দেশের জন্য SG SAE 10W/30 বা SG SAE 20W/50 মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত।

এখন আপনার বাইকের ব্রেক-ইন পিরিয়ড শেষ হলো। এখন আপনার বাইকের ইঞ্জিন রিং, সিলিন্ডার ওয়াল, ট্রান্সমিশান গিয়ার সমস্ত ধকল নেওয়ার জন্য প্রস্ত্তত। এখন আপনি ইচ্ছেমত বাইকটি ব্যবহার করতে পারেন। শুধু খেয়াল রাখবেন, একই স্পীডে বহুক্ষণ চালাবেননা। টপ গিয়ার ঘন্টায় ৪০ কি:মি: ওঠার পর ব্যবহার করা ভালো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×