somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঙ্গেল ডিস্ক ব্রেক ভালো নাকি ডাবল ডিস্ক ব্রেক ?

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে আমাদের দেশের সাধারন সিসি লিমিট ১৫৫ সিসি। ফলে, স্বভাবতই আমাদের সকলের কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ১৫০ সিসির বাইক। ১৫০ সিসির প্রায় সকল বাইকেই সামনে ডিস্ক ব্রেক রয়েছে ও বেশ কিছু বাইকের পেছনেও ডিস্ক ব্রেক রয়েছে বা ডাবল ডিস্ক ব্রেক রয়েছে । বাইকের সামনে ডিস্ক ব্রেক কেন প্রয়োজন তা আমরা সকলেই জানি। কিন্তু, বাইকের পেছনে ডিস্ক ব্রেক থাকার প্রয়োজন কি ???

ডাবল ডিস্ক ব্রেক

সাধারনত, আমাদের দেশে আসা বেশিরভাগ বাইকের পেছনে ড্রাম ব্রেক থাকে। তবে, ১৫০ সিসির বেশকিছু বাইকের পেছনে ডিস্ক ব্রেক রয়েছে। ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেকের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে।
ড্রাম ব্রেকের মূল অসুবিধা হলো -

(১)গরমে এর কার্যক্ষমতা কমে যায়।

(২)বৃষ্টিতে এর কার্যক্ষমতা কমে।

(৩)ড্রাম ব্রেক এর কারনে পেছনের চাকা স্কিড করার সম্ভাবনা অনেক বেশি।

(৪) বেশ কিছু সময় প্রায় একটানা ব্রেক করলে এর ব্রেক প্যাড , ব্রেক শু উত্তপ্ত হয়ে ব্রেকিং ক্ষমতা কমিয়ে দেয়।

(৫)ড্রাম ব্রেকের ব্রেক প্যাড বা শু যদি ক্ষয় হয় এবং পরিবর্তনের প্রয়োজন হয়, তবে বেশিরভাগ মানুষেরই মেকানিকের শরনাপন্ন হতে হবে।

(৬) এর ভেতরে বাতাস চলাচলের তেমন কোন উপায় নেই বলে এটি দ্রুত ঠান্ডা হতে পারে না ফলে, as always, ব্রেকিং কার্যকারীতা কমে যায়।

এবার প্রশ্ন হলো, ডিস্ক ব্রেকে কি হয় ???

(১) ডিস্ক ব্রেক চাকার বাইরে অবস্থান করে ফলে সর্বদা এতে প্রচুর পরিমানে বাতাস প্রবাহিত হয়। এই বাতাস একে ঠান্ডা রাখে। ফলে এটি গরম হওয়ার সুযোগ পায় না, তাই গরমের কারনে ব্রেকিং খারাপ হওয়ার কোন সুযোগই নেই।

(২) পানি/বৃষ্টিতে ভিজে এর কার্যক্ষমতার তেমন কোন পরিবর্তন হয় না, হলেও খুবই কম।

(৩) রিয়ার ডিস্ক ব্রেকের কারনে পেছনের চাকা তুলনামূলকভাবে অনেক কম স্কিড করে।

(৪) ডিস্ক ব্রেকের ডিস্ক ক্ষয় হতে অনেক সময় লাগে, ফলে ঘন ঘন পরিবর্তনের ঝামেলা নেই।

(৫) রিয়ার ডিস্ক ব্রেকের গঠন খুবই সহজ। এর যেকোন পার্টস পরিবর্তনের প্রয়োজন হলে আপনি নিজেই তা করতে পারবেন। বা, আপনি যদি মেকানিক দিয়ে করাতে চান, তাহলেও আপনার খরচ পড়বে খুবই কম।

#অসুবিধা – টিউনিং এ গুরুতর সমস্যা হলে রিয়ার ডিস্ক ব্রেকের ব্রেক প্যাড অনেক সময় ডিস্ককে আঁকড়ে ধরেনা। অথবা, ব্রেক করলে পেছনের চাকা সম্পূর্ণ আটকে গিয়ে স্কিড করে। এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে।

পরিশেষে, আপনি যদি কোন বাইকের ডুয়াল ডিস্ক এবং সিংগল ডিস্ক ভার্শনের মধ্যে একটি বেছে নিতে চান, তবে আমি আপনাকে ডাবল ডিস্ক ভার্শন নিতে পরামর্শ দেব।

Always remember – Every Tech which is new, aren’t bad.

বি.দ্র – আমাদের দেশে আসা নির্দিষ্ট দুই একটি কোম্পানি তাদের বাইককে এমন এক অজানা অলৌকিক উপায়ে প্রস্তুত করেছে যে, সকল সূত্র ও থিওরীকে ভুল প্রমান করে তাদের বাইকে সিংগেল ডিস্ক এর ব্রেকিং পারফর্মেন্স, ডাবল ডিস্ক এর থেকে অনেকখানি বেটার।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×