somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরবেশ আরব শাহ একজন আধ্যাত্নিক পীর যার ছোঁয়ায় ঝিনাইদহের মাটি হয়েছে পূর্ণ ভূমি

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ষষ্টদশ শতাব্দীর প্রথমার্ধ( বিদ্যমান)


জেলা ঝিনাইদহের উত্তরাংশে অবস্থিত শৈলকুপা উপজেলার সদরে মাহী মসজিদ পাড়ায় ( দরগাপাড়ায়) দরবেশ আরব শাহের মাজার বিদ্যমান। অনেকে উহাকে ’মাওলানা সাহেব, - এর মাজার বলে থাকেন (A tombof Moulana Sahib)। মধ্যযুগীয় বাংলার অনুপম পুরার্কীতি শৈলকুপা শাহী মসজিদ সংলগ্ন পূর্ব পার্শ্বে প্রাচীর ঘেরা দরবেশ আরব শাহের মাজার সহজেই চোখে পড়ে। তিনি ছিলেন একজন বুজুর্গ কামেল দরবেশ।তিনি সূতি নামক স্থানে ছিলেন বলে বলা হয়ে থাকে। কিন্তু সূতি কোথায় তা জানা যায় না। জাগতিক সুখের প্রতি নিরাসক্ত হয়ে যিনি ধর্ম প্রচারে আত্ননিয়োগ করেন তিনি ”দরবেশ” নামে পরিচিত হন। পার্থিক সুখের প্রতি আকৃষ্ট না হয়ে ইসলাম প্রচারকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন তিনি। সে কারণে তিনি হতে পেরেছিলেন একজন পূর্ণাঙ্গ “দরবেশ” এবং সার্থক পীর ।তাঁর নামের পূর্বে দরবেশ অভিধাটি সংযুক্তি তাঁর মাহাত্ন্য ঘোষণা করছে। স্থানীয়ভাবে “পীর সাহেব ও “মাওলানা” সাহেব নামে খ্যাত। পীর শব্দটি মুরশিদ” অর্থে ব্যবহৃত হয়। মুরশিদ আরবি শব্দ অর্থঃ পথ প্রদর্শক। মুরশিদ ধর্ম পথের প্রকৃত দিশারী ।দরবেশ আরব শাহ ছিলেন ধর্ম পথের দিশারী ।সে জন্যই তিনি পীর ও দরবেশ নামে আখ্যায়িত হন। অনেকে আবার পীর দরবেশ উভয় নামে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন।প্রতিদিন বহু ভক্ত ও পুণ্যার্থী মাজার জিয়ারত করতে আসেন এখানে।

দরবেশ আরব শাহর মাজারের স্থাপত্যিক বর্ণানা


আউলিয়া পীর-দরবেশ সুফি সাধক ও আধ্যাত্নিক বুজুর্গ ব্যক্তিদের পাঁকা কবরস্থান বা সমাধিস্থল মাজার নামে খ্যাত। পবিত্র স্থান ভেবে মুসলমানেরা মাজারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। বাংলাদেশের বহু জায়গায় বিভিন্ন আকৃতির ছোট বড় অনেক মাজার দেখা যায়। জেলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দরগা পাড়ায় (শাহী মিসজিদ পাড়ায়) অবস্থিত দরবেশ আরব শাহর সমাধি । পীর আরব শাহর মাজার নামে পরিচিত।
আলাউদ্দিন হুসাইন শাহর পুত্র সুলতান নসরত শাহর (১৫১৯-১৫৩২খৃঃ) রাজত্বকালে তাঁর ধর্মগুরু ও রাজকীয় মুরশিদ দরবেশ আরব শাহ ইন্তেকাল করেন। শাহী মসজিদের ঠিক ৬০’ পূর্বে তাকে সমাহিত করা হয়। উজির শাহ আলী পীরের কবরের উপর সুউচ্চ পাঁকা মাজার তৈরী করে দেন। কোন সালে মাজারটি নির্মিত তার কোন তথ্য পাওয়া যায়নি। অধিকাংশের ধারণা সুলতান নসরত শাহর আমলে এবং তাঁরই নির্দেশে মাজারটি তৈরী করা হয়। এ মাজারের পশ্চিমে তদীয় খাদেম সৈয়দ শাহ আব্দুল কাদের-ই-বাদদাদী ও পূর্বে উজির শাহ আলীর সমাধি আছে। এ মাজারের কাছে তার কয়েকজন শিষ্যের ও সমাধি বা কবর আছে বলে জনশ্রুতি আছে। আয়তকার এ মাজারের অভ্যন্তরীন দৈর্ঘ্য ৪৫’ ও প্রস্থ ৩০’। ভূমি থেকে মূল মাজারের উচ্চতা ৫’। পাঁচ ধাপ বিশিষ্ট মাজারের উপর অংশ অপেক্ষাকৃত ছোট এবং হালকা হলুদ রংয়ের মোজাইক করা। ইহার উত্তরে আরবী অক্ষরে “আল্লাহ” শব্দটি খোদিত করা।মাজার দুটির উপরে কোন ছাদ নেই । ফলে সরাসরি রোদ বৃষ্টি লাগায় ইহার আদি রুপ ও রং অনেকাংশে অস্পষ্ট হয়ে গেছে। মাজার সংরক্ষণ কমিটি ও খাদেম গোষ্ঠির এদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন।

বিঃদ্রঃ দরবেশ আরব শাহের জীবনী কৃতিত্ব পর্যাক্রমে সকলের জন্য তুলে ধরব ।
তথ্য সুত্রঃজেলা ঝিনাইদহের পুরাকীর্তি।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×