somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার খোলস

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৈশোরে দেখা ফকির মজনু শাহ ছবির গানের একটি কলি মনে পড়ছে। মানুষ বানাইলি খোদা তোর মানুষ গেলো কই? দিন দিন মানুষ এক অমানবিকতার নামাবলি গায়ে জড়িয়ে নিচ্ছে। মানবিক সত্তা ক্রমক্ষীয়মাণ। সময় বলে দিচ্ছে কান্তিময় আলোর বড় অভাব। গগনচুম্বী আমিত্ব আর অহংবোধে অন্ধ রাষ্ট্রনেতারা আজ কোনওরকম প্রতিদ্বন্দ্বী রাখতে নারাজ। নানান প্রযুক্তি ও বিজ্ঞানকে হাতিয়ার করে আজ হিংস্রতার চিত্রনাট্য প্রদর্শনে উন্মত্ত পৃথিবী। রবীন্দ্রনাথের ‘খেয়া’ কবিতায় রাষ্ট্রনায়কদের স্বরূপ এভাবেই ধরা পড়েছে “পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ/ নূতন নূতন কত গড়ে ইতিহাস/ রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে/ সোনার মুকুট কত ফুটে আর টুটে!” সত্যিকার অর্থে সেই ট্র্যাডিশন এখনও সমানে চলেছে। ইতিহাস ঘাটলে দেখা যায়, দু’দু’টি বিশ্বযুদ্ধের মূলে আছে পারস্পরিক বিদ্বেষ, আছে লোভ-লালসা, স্বার্থপরতা। সভ্যতা যত দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, ততই পলেস্তারার মতো খসে খসে পড়ছে আমাদের মানবতার খোলস। জাতিসংঘও কাঠের পুতুলের মতো এ সমস্ত দেখছে। যার নিজস্ব কোনও সত্তা নেই, শক্তি নেই, আছে বাক্‌সর্বস্বতা।চোখের সামনে হারিয়ে যাচ্ছে মানবিকতা আর মূল্যবোধগুলো। চারদিকে প্রতিদিন যে হারে অমানবিক কর্মকাণ্ড বেড়ে চলেছে, তাতে মনে হয় না মনুষ্যত্ব নামক কোনো কিছু এই সমাজে আছে! দুঃখজনক সত্য হল, মানুষের যা কল্পনারও বাইরে, স্বয়ং মানুষের দ্বারাই ঘটছে তা! সত্যিকার অর্থেই, আজও আমরা ‘মানুষ’ হয়ে উঠতে পারি নাই। দেশ জুড়ে বিরতিহীনভাবে এমন সব ঘটনা ঘটতে দেখা যাচ্ছে যে, যাকে ‘অস্বাভাবিকের চাইতেও অস্বাভাবিক’ বললেও কম বলা হয়! সত্যি বলতে, এই অমানবিক ঘটনাগুলি আজকের সমাজে প্রতিদিনকার চিত্র হয়ে উঠেছে। রুটিন বিরতিতে মানুষ হত্যা এমনকি অবুঝ শিশু হত্যার ঘটনাও ঘটছে। এমনকি অতি তুচ্ছ বিষয়ও বিরাট সংঘর্ষ-সহিংসতার রূপ নিয়ে বড় অপরাধকে ডেকে আনছে। এক কথায় বলতে গেলে, সমাজ হয়ে উঠেছে অপরাধের স্বর্গরাজ্য। আর এই অপরাধরাজ্যের কেন্দ্রে অবস্থান করে একের পর এক অপরাধ করে চলেছে একশ্রেণির তরুণ প্রজন্ম। এমন কোনো অপরাধ নাই, যাতে তাদের নাম যুক্ত হয় নাই। বিশ্বায়নের যুগে যেখানে তাদের আলোকিত মানুষ হওয়র কথা, সেখানে তারা হেঁটে চলেছে অন্ধকারের পথ ধরে। যেখানে তাদের সভ্য সংস্কৃতিকে আঁকড়ে ধরবার কথা, সেখানে তারা ‘গ্যাং কালচার’ গড়ে তুলে ক্রমাগতভাবে লোমহর্ষক কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। অদ্ভুত মানুষ।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×