আস্সালামু আলাইকুম
গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সংবাদ দেখতেছি যার মধ্যে ৯৫% সংবাদ ই হচ্ছে ধর্ষন সংক্রান্ত।
আমি জানতে চাই বাংলাদেশের কাছে, এদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলিয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার সহ প্রায় প্রত্যেকটি বড় আসনে মহিলাদের আধিপত্য থাকা সত্বেও কেন এতো এতো মেয়েরা ধর্ষনের শিকার হচ্ছে।
সমাজের নিকৃষ্ট কুলাঙ্গার গুলো এতো সাহস পায় কোথায়?
ঐ সকল ধর্ষকদের জন্য আজ নিজেকে পুরুষ বলতেও লজ্জা লাগে। আর যে বা যাহারা প্রশাসনিকভাবে বা নিজের বল দিয়ে এইসকল ধর্ষকদের বাচানোর চেষ্টা করছেন তাদের বলছি, সময় বোশি দূরে নয় ধর্ষক আপনার ঘরেও আঘাত হানতে পারে।
বিভিন্ন সামাজিক আন্দোলনের নামে যে সকল ভাই/বোনেরা জড়িত ছিলেন তারা আজ কোথায়? আজইতো আপনাদের বেশি প্রয়োজন। সকল যুবসমাজ-ছাত্র সমাজ এক হয়ে এই কুলাঙ্গারগুলোদের বিরোদ্ধে রুখে দাড়ানোর সময় এসে গেছে।
আমরা স্বাধীন দেশে নারী-পুরুষ স্বাধীন ভাবে বাচতে চাই।
খোদার কসম! মাঝে মধ্যে মনে হয় সব প্রটোকল ভেঙ্গে এই সকল কুলাঙ্গারদের নিজ হাতে শাস্তি দেই। কিন্তু এখোন আমাদের দেশের আইন-প্রশাসনের উপর আমাদের বিশ্বাস আছে। এজন্যই বলছি সময় থাকতে এদরেকে প্রতিহত করুন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




