somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ : জয়পুর খেয়া ঘাট

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামিকাল সারা দিন আমাকে এমন একটি জায়গায় থাকতে হবে যেখান গেলে শাহারা মরুভূমির কথা মনে পড়ে । স্থানটির নাম জয়পুর খেয়া ঘাট । দিরাই উপজেলা যেখানে শেষ, ঠিক সেখানে একটা নদী আছে, নদীর নাম বেহালা নদী (প্রকাশিত ভেলা নদী) । এটি মূলত সংযোগ সৃষ্টিকারী মরা শাখা নদী । বেহালা বা ভেলা নদী চরহবিবপুর মৌজা এবং নেয়ামতপুর মৌজার মধ্য ভাগ থেকে উৎপন্ন হয়ে পুর্বদিকে প্রবাহিত হয়ে জয়পুর মৌজার উৎপত্তিস্থল (বেহালা নগর পুতার পাশে) দুই ভাগে বিক্ত হয়ে উত্তর দিকে প্রবাহিত অংশ চাকুয়া মৌজায় গিয়ে নদীটি শেষ হয়ে গেছে, অপর অংশ দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে নিয়ামতপুর ও চরহবিবপুর মৌজা হয়ে দাড়াইন নদীতে মিশেছে । এই নদীর অপর একটি অংশ জয়পুর মৌজার জয়পুর গ্রাম থেকে পূর্বদিকে প্রবাহিত হয়ে গিলিট্টা খালের উৎপত্তি স্থলে শেষ হয়েছে । এই নদীর মাধ্যমে নেয়ামতপুর, জয়পুর এবং চরহবিবপুর এই তিনটি মৌজাকে পৃথক ভাবে চিহ্নিত করা হয়েছে । বর্তমানে দিরাই শাল্লা উপজেলার যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ঘাট জয়পুর । জয়পুর গ্রামের নামে মৌজার নামকরণ হয়েছিল মর্মে স্থানীয় জনশ্রুতি আছে । তবে জয়পুর নামের উৎপত্তি সম্পর্কে কিছু জানা যায়নি । জয়পুর গ্রামের প্রভাকর চৌধুরী একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন । প্রাচীন বানিয়াচং পরগণার একাংশে অবস্থিত জয়পুর মৌজা অংশের ভূ-সত্তাধিকারীদের মধ্যে- প্রভাকর চৌধুরীর দাদা (রামকুমার চৌধুরীর বাবা) রামগতি সরকার এই মৌজার উল্লেখযোগ্য সত্তাধিকারী চিলেন মর্মে স্থানীয়ভাবে জানাযায় । প্রভাকর চৌধুরীর বাড়ির পাশদিয়ে বয়ে যাওয়া ভেলা নদীর খেয়ায় নদী পাড় হলেই শাল্লা উপজেলা শুরু । অদূরেই জেলা প্রশাসন নিয়ন্ত্রণাধীন উল্লেখযোগ্য জলমহাল আতনি বিল । তার পাশেই কথিত শাহারা মরুভূমিতে আমাকে আগামী কাল সারা দিন থাকতে হবে সরকারী কাজে । আমার বস শাল্লা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকায় প্রতি মাসে অন্তত দুই দিন যেতে হয় । সঙ্গত কারণে আমাকে আমার গাড়ির কাছে অর্থাৎ জয়পুর খেয়াঘাটে সারা দিন থাকতে হয় । অবশ্য কবিতার লিখার জন্য উপযুক্ত একটি স্থান হচ্ছে জয়পুর । সেখান সারাদিন থাকলে আর যাইহোক অন্তত কবিতা লিখা যায় । গাড়ি চালকের চাকুরীটা যদিও কষ্টের, তবুও মাঝেমধ্যে এমন সব স্থান পাওয়া যায় যেখানে এই ছোট্ট চাকরী না করলে হয়তাব যাওয়াই হতো না । স্থানগুলোতে যাওয়ার পর যখন দু চার লােই কবিতা লিখতে পারি তখন চাকরীটাকে স্বার্থক মনে হয় ।

(ডিসেম্বর মাসে ডিউটিতে গিয়ে ছবিগুলো মোবাইলে তুলে ফেইসবুকে আপ্লোড গিয়েছিলাম । আজ ব্লগে শেয়ার করলাম ।)







সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×