somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তির-দ্বীপ শিলচরে হিন্দু-মুসলিম দাঙ্গা কেন?

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিলচর ২৫ আগষ্টঃ অসমের বরাক উপত্যকার কাছাড় জেলা সদর শিলচর শহরে হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়েছে। আজ সন্ধ্যার দিকে ছড়িয়ে পড়া ঐ দাঙ্গায় ইতিমধ্যে বহু ঘরবাড়ীতে অগ্নি সংযোগ করা হয়েছে। পুলিশ ও সেনা বাহিনীর লোক যাতে উপদ্রুত এলাকায় সহজে ঢুকতে না পারে সেই উদ্দেশ্যে জাতীয় সড়কে টায়ার আদি জালিয়ে আগুন লাগানো হয়েছে।

জেলা প্রশাসন উপদ্রুত এলাকায় সেনা ও আধা-সামরিক বাহিনীর জোয়ান মোতায়েন করেছে। তবে পরিস্থিতি এখনোও নিয়ন্ত্রনের বাহিরে রয়েছে। শহর থেকে জাতি দাঙ্গা ইতিমধ্যে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রায় ৫০টি বাড়ীতে ইতিমধ্যে অগ্নি-সংযোগ করা হয়েছে। তবে প্রানহানির খবর এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভবপর হয়নি, যেহেতু ঐ দাঙ্গা রাতের অন্ধকারে সংঘটিত হচ্ছে। উপদ্রুত এলাকায় বিদ্যুৎ বাতি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে।

শিলচরের পুলিশ সুপার শ্রী দিগন্ত বরা দাঙ্গাকারীদের নিক্ষিপ্ত পাথরে আহত হয়েছেন। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আরোও অধিক সামরিক বাহিনীর লোক এবং পুলিশ তলব করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটজন লোককে ঘটনার সংগে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শিলচর শহরের রংপুর এলাকার একটি শিব মন্দিরে গো-মাংস রাখার গোজব ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু-মুসলিমদের মধ্যে আজ সন্ধার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে। আর সন্ধ্যা ঘনিয়ে আসার সংগে সংগে উত্তেজনার পারদ সীমা ছাড়িয়ে যায় এবং হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা বেধে যায়।

শান্তির-দ্বীপ শিলচরে জাতিদাঙ্গা উসকে দেয়ার নেপথ্যে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, বজরংদল ও শিব-সেনার হাত রয়েছে বলে মুসলিম নেতারা অভিযোগ করছেন। শিব-মন্দিরে গো-মাংস রাখার মত জঘন্য কাজ করে হিন্দু ধর্মের লোকদের ভাবাবেগে আঘাত দেয়ার মত দুঃসাহস কোনোও মুসলিম লোক দেখাতে পারেনা বলে তাদের দাবী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি, বজরংদল ও শিব-সেনার ক্যাডাররা অস্ত্রে-সজ্জিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। জেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করে দুই বা ততোধিক লোকের সমাগম নিষিদ্ধ ঘোষনা করেছে।


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×