somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়ায় রাসায়নিক বোমার ব্যবহার তৃতীয় চক্ষু খুলে দেবে!

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরিয়ার রাজধানী শহর দামেস্কের অদূরে রাসায়নিক বোমার ব্যবহার করে সম্প্রতি শতাধিক লোকের প্রান কেড়ে নেয়া হয়েছে। প্রচার মাধ্যমগুলো এ ঘটনার এত প্রাঞ্জল আপডেট দিয়েছে যে বিশ্বের আনাচে-কানাচে অতি অল্প সময়ের মধ্যে এ ঘটনা সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন হ'ল কে এই নিষিদ্ধ ঘোষিত বোমার প্রয়োগ করল? সিরিয় বিদ্রোহীরা জোর-গলায় বলছে, আসাদের সেনা বাহিনী তা প্রয়োগ করেছে। আর দেশটির প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ বলছেন, বিদ্রোহীরা সিরিয়ায় বিদেশী আগ্রাসনের কামনায় একটি অজুহাত খাড়া করতে এ জঘন্য কাজটি করে ফেলেছে। অবশ্য আসাদ আগে থেকেই অভিযোগ করে আসছেন যে রাসায়নিক অস্ত্র ইতিমধ্যে বিদ্রোহীদের হাতে পৌছে গেছে এবং বিদ্রোহীদের ধূসর সৌদি রাজের বদান্যতায় সে কাজটি সম্পন্ন হয়েছে।

যাইহোক, যে-ই বা দামেস্কে ফসফরাস বোমার ব্যবহার করুক না কেন, কাজের কাজ তো হয়ে গেছে। বিদ্রোহীরা একটি সুনিপুন অজুহাত খাড়া করে খাল কাটতে শুরু করেছে এবং আগামী বৃহস্পতিবার সে খাল দিয়ে সিরিয়ায় কুম্ভীরের আগমন হচ্ছে সে কথা একেবারে নিশ্চিত। যদিও প্রথম যাত্রায় তিন দিনের আতিথেয়তার আয়োজন বলে জানানো হচ্ছে; তবে একথা ও মিথ্যা নহে যে, এ আত্মীয়কে একমাত্র গলা-ধাক্কা দিয়ে বের করতে না পারলে তিনে ত্রিশ বছর হবে, তবুও বিদায় সম্ভাষন জানানো যাবে না; যেহেতু কুম্ভীর-আত্মীয়।

বলা বাহুল্য, সিরিয়ায় নিষিদ্ধ রাসায়নিক বোমা প্রয়োগের অজুহাতে মার্কিন সরকার আগামী বৃহস্পতিবার নাগাদ সিরিয়ায় সামরিক হামলা চালাতে প্রস্তুত হয়েছে বলে দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা খবর দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা মার্কিন টিভি চ্যানেল এনবিসি নিউজকে আজ (মঙ্গলবার) ২৭ আগস্ট এ কথা বলেছেন। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অজুহাতে দেশটিকে শায়েস্তা করার উদ্দেশ্যে এ হামলা চালানোর পরিকল্পনা করেছে আমেরিকা। ওই কর্মকর্তা বলেন, সীমিত পরিসরে এ হামলা চালানো হবে এবং তা তিন দিন ধরে চলবে। তিনি আরো বলেন, সিরিয়ার সামরিক ক্ষমতা ধ্বংস করার পরিবর্তে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে একটি বার্তা পাঠানো হবে এ হামলার মূল লক্ষ্য।

ইরাকের পর লিবিয়া তারপর এখন সিরিয়া--অভিযোগ কিন্তু একটাই 'রাসায়নিক অস্ত্রের প্রয়োগ'। অথচ মুসলিম জাতিগুলো নাকে তেল মাড়িয়ে এখন ও নিদ্রা-মগ্ন। কেহ বলে খৈ দাও, কেহ চায় দৈ। আন্তর্জাতিক সমুদায় অতি সহজে দামেস্কে নিহত শতাধিক লোকের চক্ষু-নীর অবলোকন ও অনুধাবন করতে পারল অথচ লক্ষ লক্ষ ফিলিস্তিনি জনগনের দৈন্যদশা অবলোকন এবং সমুদ্র-সম-চক্ষু-নীর অনুধাবন করার অবকাশ নেই আর্কিনীদের। তবুও আমরা মুসলিমরা বলছি নমঃ নমঃ আমেরিকা, তুমিই নমশ্যঃ।

যাদের ভেতরে ধর্ম নেই তারা মৃত্যুকে ভয় করেনা; তারা মরতে পারে, মারতেও পারে। যারা প্রকৃত ধার্মিক তারা জীবনের প্রতিটি মুহুর্তে মৃত্যুকে ভয় করে; তাইতো তারা মারতে জানে না; আর নিজেও পরের হাতে মরে না। সিরিয়ায় সক্রীয় প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠী বিপথগামী, অধার্মিক ও ভণ্ড। একমাত্র আসাদকে ছোড়ে ফেলতে ওরা হিংসান্ধ হয়ে ইহুদি-খ্রিষ্টানদের কাছে বায়াত পর্যন্ত গ্রহন করতে দ্বিধা নেই। ওরা কি জানেনা, মিশর থেকে দৃষ্টি ফেরাতে সিরিয়ায় হামলা চালানো একটি কূট-চাল? ওরা কি জানেনা, খিষ্টান দলনেতা কখন ও ইসলাম প্রতিষ্ঠা করবে না স্বপ্নের সিরিয়ায়?

রাসায়নিক বোমা-প্রয়োগের অজুহাতে আমেরিকার সিরিয়া আক্রমন বিশ্বের তৃতীয় চক্ষু খুলে দেবে--এতে সন্দেহের কোন অবকাশ নেই। এ যুদ্ধ আরবের আল-সৌদ পরিবারের মোহ ভঙ্গ করবে; শীত-নিদ্রা কেটে যাবে কাতারের আমীরের; যুদ্ধংদেহী মনোভাব নিঃশেষ হয়ে যাবে ইহুদিবাদী ইসরাইলের এবং সর্বোপরি জীবনের শ্রেষ্ঠ পাঠদান করা হবে সাম্রাজ্যবাদী আমেরিকাকে--মা-ভৈ-নমঃ।

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×