somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্ডিয়ান মুজাহিদিন সুপ্রিমো পুলিশের জালে।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।

অবশেষে ধরা পড়লো ইন্ডিয়ান মুজাহিদিনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার এক নম্বর চাঁই ইয়াসিন ভটকল৷ ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়৷ ডজন খানেক জঙ্গি হামলা ও বিস্ফোরণের ঘটনার মূল চক্রী সে৷

ভারতের মাটিতে গজিয়ে ওঠা সব থেকে বিপজ্জনক জঙ্গি সংগঠন আইএম বা ইন্ডিয়ান মুজাহিদিন গত পাঁচ বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে তাদের নেটওয়ার্ক তৈরি করে একের পর এক বোমা হামলা চালিয়ে গেছে, এমনটাই অভিযোগ৷ পুলিশ ও গোয়েন্দারা বহু চেষ্টা করেও এই নেটওয়ার্কের মূলচক্রী ইয়াসিন ভটকলকে ধরতে পারেনি৷ গত বছর দু-দুবার পুলিশের জালে ধরা পড়তে গিয়েও জাল কেটে পালিয়ে যায়৷ এবার তা পারেনি৷

বিহার পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর যৌথ অভিযানে আইএম-এর ‘মোস্ট ওয়ান্টেড' জঙ্গি ইয়াসিন ভটকল অবশেষে ধরা পড়ে৷ ভটকলের সঙ্গে ধরা পড়ে তার ডান হাত বলে কথিত আসাদুল্লা আখতার ওরফে হাড্ডি৷ ওরা দু'জনেই এখন আছে বিহার পুলিশের জিম্মায় সংবাদ মাধ্যমকে একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ধে৷ তারপর জিজ্ঞাসাবাদের জন্য তাদের তুলে দেয়া হবে জাতীয় তদন্ত এজেন্সির (এনআইএ) হাতে৷ নিয়ে আসা হবে দিল্লিতে৷

ইয়াসিন ভটকলের পরিচয় কী? ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা৷ ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের কাছে বিহার রাজ্যের মিথিলাঞ্চলে প্রথম নেটওয়ার্ক গড়ে তোলে সাবান্দ্রী ভাই ইকবাল এবং রিয়াজ ভটকল৷
২০১০ সালে জার্মান বেকারিতে বিস্ফোরণকাণ্ডের ছবি

মুসলিম যুবকদের সংগঠিত করে সন্ত্রাসীদল বানায়৷ সংযোগ তৈরি করে পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা এবং জঈসে মহম্মদ সন্ত্রাসী গোষ্ঠীগুলির সঙ্গে৷ পুলিশের নজরে পড়ায় তারা পালিয়ে যায় পাকিস্তানের করাচিতে৷ তারপর আইএম-এর হাল ধরে ইয়াসিন ভটকল৷ সে নিজে বোমা বানাতো, পাচার করতো, বিস্ফোরণের ছক কষতো৷

বলা হয়, ৩০ বছর বয়সি ইয়াসিন ভারতের দক্ষিণী রাজ্য কর্নাটকের এক ধনী পরিবারের ছেলে৷ ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং ইউনানি ডাক্তার৷ জানা গেছে, গ্রেপ্তারের সময় পুলিশকে বলে সে জঙ্গি ভটকল নয়৷ ভুল লোককে তারা গ্রেপ্তার করেছে৷ এই দাবির সত্যতা নিরুপণে তাঁর বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে৷

ইন্ডিয়ান মুজাহিদিনের বিরুদ্ধে কী কী অভিযোগ? বোমা বিস্ফোরণ ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের ডজন খানেক অভিযোগ রয়েছে৷ মহারাষ্ট্রের পুনে শহরে ২০১০ সালে জার্মান বেকারিতে বিস্ফোরণকাণ্ড, তাতে মারা যায় ১৭ জন, ২০০৬ সালে মুম্বই লোকাল ট্রেনে বিস্ফোরণকাণ্ড, হায়দ্রাবাদের দিলসুখনগরে বোমা বিস্ফোরণ তাতে মারা যায় ১৪ জন৷ এছাড়া ১৯৯৩ সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডের সমন্বয়ে সাহায়্য করে৷ ঐ ধারাবাহিক বিস্ফোরণে মারা গিয়েছিল ২৫০ জনের মতো৷ পশ্চিমবঙ্গে জাল নোট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু জামিনে ছাড়া পেয়ে যায় সে৷

উল্লেখ্য, কয়েকদিন আগে আরেকজন ‘মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসী চাঁই আবদুল করিম টুন্ডাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ৷ লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ট টুন্ডাকে গ্রেপ্তারের পর ভটকলের গ্রেপ্তারির মধ্যে যোগসূত্র আছে বলে অনেকের সন্দেহ৷ কারণ পুলিশের তরফে বলা হয় টুন্ডা তদন্তের কাজে সহযোগিতা করছে৷ তবে দুটি বড় মাপের চাঁইকে গ্রেপ্তার করার সাফল্যকে সব রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে৷ ভারতে সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে৷

ভটকলের পিতা বলেছে, তাঁর ছেলে নির্দোষ৷ দোষী হলে শাস্তি পাক, দুঃখ নেই৷ ভারতের বিচার ব্যবস্থার ওপর তাঁর গভীর আস্থা আছে৷

ডিডবলিউ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×