somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়া আক্রমন করে রাশিয়াকে শিক্ষা দিতে চাইছে আমেরিকা?

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০ আগষ্ট।।এম বি ফয়েজ।।
সিরিয়ার ওপর সামরিক হামলাকে রাশিয়ার বিরুদ্ধে হামলা বলে মনে করা যায়। বিশ্বের ৯০ ভাগ সাধারন মানুষ তা-ই মনে করেন। ভয়েস অব রাশিয়ার সঙ্গে এক সাক্ষাতকারে এ কথা বলেছেন লিবিয়ার এক সিনিয়ার সেনা কর্মকর্তা তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতাসম্পন্ন ওই কর্মকর্তা বলেন, আমেরিকার শতকরা ৩০ থেকে ৪০ ভাগ ক্ষেপণাস্ত্রকে পরীক্ষা করা হয় এবং সব ক্ষেপণাস্ত্রই ছোট ছোট ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে মারাত্মকভাবে অকার্যকর।

সম্প্রতি সৌদি গোয়েন্দামন্ত্রী বান্দার বিন সুলতান বলেছেন, সিরিয়ায় ততপর চেচেন গেরিলাসহ সব গেরিলাগোষ্ঠীকে তিনি নিজে নিয়ন্ত্রণ করেন- এ বক্তব্য সঠিক কিনা জানতে চাইলে লিবিয়ার ওই কর্মকর্তা তা সত্য বলে মন্তব্য করেন।

লিবিয়ার সেনা কর্মকর্তা এ কথাও জানান যে, লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে- প্রকৃতপক্ষে সুলতান বিন বান্দার নিজে ইসরাইলের কাছে রাসায়নিক অস্ত্র পাঠিয়েছে এবং সেই অস্ত্র তেল আবিব সিরিয়ার বিদ্রোহীদের কাছে হস্তান্তর করেছে। সৌদি গোয়েন্দামন্ত্রীই আমেরিকাকে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য চাপ সৃষ্টি করছে।

লিবিয়ার এ সেনা কর্মকর্তা আরো জানান, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইরান, সিরিয়া ও লেবাননের একটা বড় অংশের ওপর আমেরিকার নিয়ন্ত্রণ নেই। বাকি সব দেশের ওপর আমেরিকার প্রকাশ্য নিয়ন্ত্রণ রয়েছে এবং প্রতিটি দেশের নেতাদের ও সরকার প্রধানের বৈঠকে মার্কিন প্রতিনিধি উপস্থিত থাকেন।

লিবিয়ার সেনা কর্মকর্তা আরো জানান, প্রিন্স বান্দার বিন সুলতান নিজে সৌদি রাজা হতে চান এ জন্য মার্কিন সরকার যা বলে তিনি সেই অনুযায়ী কাজ করেন। সৌদি রাজা হতে হলে আমেরিকার সমর্থন তার খুবই জরুরি কারণ তার মা সৌদি রাজবংশের না হওয়ায় তিনি সৌদি রাজা হওয়ার যোগ্য নন।

সাক্ষাতকারে লিবিয় সেনা কর্মকর্তা জানান, এডওয়ার্ড স্নোডেনকে হস্তান্তরে রাশিয়ার অস্বীকৃতির প্রতিশোধ নিতে এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার দিন দিন বেড়ে চলা প্রভাব ধ্বংস করতেই আমেরিকা সিরিয়ার ওপর হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট ব্যক্তিগভাবে খুবই শান্তিপ্রিয় এবং বুদ্ধিমান একজন মানুষ। তিনি নিজ জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু পশ্চিমারা চাইছে তাকে অন্য কতকগুলো পাগল ও হাস্যকর স্বৈরশাসকের কাতারে আনতে। লিবিয়ার সেনা কর্মকর্তা বলেন, “এ কথা বলার কোনো সুযোগ নেই যে, প্রেসিডেন্ট আসাদ তার জনগণের ওপর রাসায়নিক হামলা চালাতে পারেন বিশেষ করে যখন তার বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে একের পর এক বিজয়ী হচ্ছে।”

লিবিয়ার সেনা কর্মকর্তা এও বলেন- প্রকৃতপক্ষে সিরিয়ার বিদ্রোহীরা তিন থেকে চার মাসের বেশি টিকতে পারবে না; শুধুমাত্র টিকে আছে পশ্চিমাদের অর্থ ও অস্ত্র সহায়তায় এবং তাদের কাছ থেকেই প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ চালাচ্ছে।

রেডিও তেহরান সিরিয়ায় মার্কিনীদের পূর্বকল্পিত আক্রমন সম্পর্কে তথ্যবহুল সংবাদ প্রচার শুরু করলে বিশ্বের ৯০ শতাংশ লোকের অভিমত জানতে পারা গেছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×