somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিছু হটলেন ওবামা: আপাতত হামলা হচ্ছে না সিরিয়ায়ঃ রাসায়নিক অস্ত্রদাতা সৌদি বান্দর বালির গর্তে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।। ৩১ আগস্ট।। আপাততঃ বলটি হোয়াইট হাউসের কোর্টে ঠেলে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে ‘অবিলম্বে’ হামলার হুমকি থেকে সরে এসেছেন। তিনি বলেছেন, সিরিয়ায় হামলা চালানোর অনুমতি দেয়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছে অনুরোধ জানাবেন তিনি।

শনিবার হোয়াইট হাউজে সিরিয়া সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ ভাষণে ওবামা বলেন, তিনি সিরিয়ার ওপর সামরিক হামলা চালাতে বদ্ধপরিকর; তবে তিনি মনে করেন, আমেরিকার গণতন্ত্রের স্বার্থে এ ব্যাপারে আইন প্রণেতাদের সমর্থন নেয়া জরুরি।

বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ায় হামলার সিদ্ধান্ত থেকে মান-সম্মান নিয়ে কেটে পড়ার চিন্তাভাবনা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানেন, কংগ্রেসের ওপর বিষয়টি ছেড়ে দিলে তা আর পাস হবে না; কারণ, কংগ্রেসের সঙ্গে বিশেষ করে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে তার সম্পর্ক খুব একটা সুবিধার নয়।

বিচক্ষণ রাজনীতিবিদ বারাক ওবামা ব্রিটিশ পার্লামেন্টের ভোটাভুটিতে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পরিণতি থেকেও শিক্ষা নিয়েছেন। গত সপ্তাহে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র প্রয়োগের দায়ে অভিযুক্ত করে দেশটির ওপর হামলার মিছিলে ক্যামেরন ছিলেন ওবামার চেয়ে অগ্রগামী। তিনি ব্রিটিশ সংসদ সদস্যদের অবকাশ থেকে ডেকে এনে পার্লামেন্টের অধিবেশন বসান। কিন্তু পার্লামেন্ট ক্যামেরনকে সিরিয়ায় হামলা চালানোর অনুমতি দেয়নি।

বারাক ওবামা শনিবার আরো বলেন, “আমি (সিরিয়ার বিরুদ্ধে) বলপ্রয়োগের ব্যাপারে কংগ্রেসে আমেরিকার জনগণের প্রতিনিধিদের কাছে অনুমতি চাইবো।”

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, কংগ্রেস নেতারা তাদের গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পর যতদ্রুত সম্ভব সিরিয়ার ব্যাপারে আলোচনার জন্য একটি বিতর্কের আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর কংগ্রেসের গ্রীষ্মকালীন ছুটি শেষ হবে। ওই তারিখের আগে প্রতিনিধি পরিষদ বা সিনেট সদস্যদের ছুটি বাতিল করে ফিরে আসার কোনো লক্ষন না থাকায় সিরিয়ার ওপর হামলার সিদ্ধান্ত ৯ সেপ্টেম্বরের আগে আর হচ্ছে না।

এরপর মার্কিন কংগ্রেসের যে অধিবেশন বসবে তাতে হবে ওবামার আসল ভাগ্য পরীক্ষা। সেখানে মার্কিন আইন প্রণেতারা ব্রিটিশ সংসদ সদস্যদের পথ অনুসরণ করলে এক সময় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ওবামার ‘যুদ্ধ যুদ্ধ খেলা’র বাসনা এবারের মতো পরিত্যাগ করতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওবামা তাহলে ভূমধ্য সাগরে রণতরী পাঠানোর আগে মার্কিন কংগ্রেসের অনুমতি নেননি কেন? এখন লেজে-গোবরে একাকার হয়ে যাবার প্রেক্ষাপট বিবেচনায় একটি মাত্র কিখ দিয়ে বল ছুড়ে ফেললেন মার্কিন হোয়াইট হাউসের কর্টে। আর সৌদি বান্দর ঢুকে পড়েছে আপাততঃ ধো ধো বালুর গর্তে।
(তথ্যঃ IRIB)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×