somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বর না করুক! সিরিয়া যুদ্ধ হলে জাহান্নামের আগুন স্পর্শ করত ওরা!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।। ২ সেপ্টেম্বর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া আক্রমণের অনুমতি চেয়ে কংগ্রেসের শরণাপন্ন হওয়ায় আপাতত যুদ্ধের উন্মাদনা স্তিমিত হয়ে এসেছে। সিরিয় বিদ্রোহীরাও এ মূহুর্তে যুদ্ধ বাধাতে না পেরে দারুন হতাশায় ভুগছে। আর ভুলক্রমে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আপন লোকজন নিধন করার পরমাদ গুনতে শুরু করেছে। তবে মার্কিনীদের যুদ্ধ-উন্মাদনা স্তিমিত হয়ে এলেও প্রস্তুতির ঘাটতি নেই সিরিয়ার সেনাবাহিনী ও লেবাননের হিজবুল্লাহ যুদ্ধাদের মধ্যে। তার কারন হচ্ছে একটাই--সাম্রাজ্যবাদী আমেরিকাকে বিশ্বাসে নেয়া যায় না; চোরা-গুপ্তা হামলা করে ভূমধ্য সাগর ও তার আশ-পাশের এলাকা থেকে চম্পট মেরে পালিয়ে যেতে পারে; যেহেতু আগ্রাসনবাদীরা আগেই বলেছে সিরিয়া আক্রমন হবে স্বল্প পরিসরে। তবে বাস্তবে বলতে পারি, আমেরিকা যুদ্ধের হুঙ্কার দিয়ে জনমত জরিপ করে বুঝতে পেরেছে যে সিরিয়া আক্রমন করলে তাদের পায়ের নীচে একবিন্দুও মাটি থাকবে না। এ যুদ্ধের ব্যাপারে ধূসরদের মধ্যে ও তেমন কোন সায় নেই। মরলেও একা, জিতলেও একা। জার্মানী, ব্রিটেন সহ প্রায় সবক'টি মিত্র দেশ সিরিয়া যুদ্ধে "না" সংকেত পাঠিয়েছে, যাহা নাকি ইরাক কিংবা লিবিয়া যুদ্ধের সম্পূর্ন বিপরীত মুখী চিত্র। গতিকে 'দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ'--এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আপাততঃ অবামা হোয়াইট হাউসের কোর্টে বল ছুড়ে এখন গোল রক্ষকের ভূমিকায় অবতীর্ন; স্কোরার নহে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার একজন পদস্থ সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, “সিরিয়ায় মার্কিন আগ্রাসন হলে তা হবে সন্ত্রাসবাদের পক্ষে আমেরিকার প্রকাশ্য সমর্থন ঘোষণা। সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সন্ত্রাসবাদের মূলোত্‌পাটন না হওয়া পর্যন্ত এ প্রস্তুতিতে ভাটা পড়বে না।”

সিরিয়ায় গত আড়াই বছর ধরে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যেসব সন্ত্রাসী গোষ্ঠী লড়াই করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে আল-কায়েদা নেটওয়ার্কের শাখা আন-নুসরার সদস্যরা। আমেরিকা বিশ্বের সর্বত্র আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ চালালেও সিরিয়ায় সেই আল-কায়েদাকেই অর্থ ও অস্ত্র দিয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর চেয়ে জঘন্য ও ন্যাক্কার জনক মুসলিম-বিদ্বেষী মার্কিন দ্বৈত্যনীতি আর কি হতে পারে! আমরা এর অবসান চাই।

বিশ্লেষকরা বলছেন, এখান থেকে কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমেরিকার মিথ্যাচার ও দ্বিমুখী নীতি ফুটে উঠেছে। এ ছাড়া, জাতিসংঘকে পাশ কাটিয়ে সিরিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছে মার্কিন সরকার। আমেরিকা যে নিজের অশুভ স্বার্থ হাসিলের ক্ষেত্রে কোনো ধরনের আন্তর্জাতিক আইনের প্রতি তোয়াক্কা করে না- তাও প্রমাণিত হচ্ছে এ ঘটনায়।

যাইহোক, গোটা বিশ্ব এবার সহজে বুঝতে পেরেছে জায়নবাদী আমেরিকার অশুভ স্বার্থ হাসিলের পট রচনার কূট-কৌশল। সিরিয়া যুদ্ধ থেকে আমেরিকাকে পিছু হটাতে অগ্রনী ভূমিকা পালনের জন্য মিঃ পুতিনের নেতৃত্বে রাশিয়া সরকার এবং ড০ রুহানীর নেতৃত্বে ইরান সরকার চিরদিন বিশ্ববাসীর হৃদয়ে স্মারক হয়ে উজ্জীবিত থাকবে।।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×