somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

.।।জাতিসংঘের সদর দপ্তরের অবস্থান পরিবর্তন দরকার।।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।।২৬ সেপ্টেম্বর : বানরের গলে যেমন স্বর্ণ-মাল্য শোভা পায় না, ঠিক তেমনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দফতর আর শোভা পাচ্ছে না--বলেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।


প্রেসিডেন্ট ইভো মোরালেসের কথায়, নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের সদর দফতর বিশ্বের অন্য কোনো দেশে সরিয়ে নিতে হবে। "গুণ্ডারাজ" আমেরিকার ‘ব্ল্যাকমেল’ থেকে বিশ্বের জাতিগুলোকে রক্ষার জন্য এ ব্যবস্থা নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।


বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি তার মিত্র দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক অসদাচরণের তীব্র নিন্দা জানান। মোরালেস বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকার 'গুণ্ডামি' বন্ধ করার এখনই উপযুক্ত সময়।


৪০ মিনিটের ভাষণে মোরালেস বলেন, “জাতিসংঘের সদর দফতরের অবস্থান পরিবর্তনের বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। এটি এমন একটি দেশে নিতে হবে যে দেশ জাতিসংঘের সব আইন ও চুক্তি মেনে চলে।”


বলিভিয়ার সমাজবাদী প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, আমেরিকা যখন একটি দেশের প্রেসিডেন্টকে বহনকারী বিমানকে গুলি করে নামানোর হুমকি দেয় তখন সেদেশে কীভাবে জাতিসংঘের সদর দপ্তর থাকতে পারে? যারা সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদে বিশ্বাসী নয় তারা নিউ ইয়র্কে নিজেদের নিরাপদ মনে করে না।


চলতি সপ্তাহের গোড়ার দিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী বিমানকে আটলান্টিক মহাসাগরে নিজের আকাশসীমায় প্রবেশ করতে দেয়নি আমেরিকা। এর জের ধরে মাদুরো ভিন্ন রুটে দীর্ঘ সময় ব্যয় করে চীন সফরে যান। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্কে যাওয়ার জন্য ভেনিজুয়েলার প্রতিনিধিদলকে ভিসা দিতে গড়িমসি করে মার্কিন কর্তৃপক্ষ। পরে অবশ্য তাদের ভিসা দিলেও নিউ ইয়র্ক যাননি মাদুরো।


মাদুরোর সঙ্গে মার্কিন সরকারের এ আচরণকে ‘সুস্পষ্ট মাস্তানি’ হিসেবে অভিহিত করে বলিভিয়ার প্রেসিডেন্ট বলেন, এরকম একটি 'গুণ্ডা'র দেশে জাতিসংঘের সদর দফতর থাকতে পারে না। আমেরিকা মানবাধিকার সংক্রান্ত কোনো আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করেনি বলেও উল্লেখ করেন তিনি।


বলা বাহুল্য, বর্তমান বিশ্বের পরিবর্তনকামী মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন চায়। ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ইয়র্কেই এর সদর দফতর ছিল। ১৯৫২ সালে এটিকে বর্তমান ভবনে স্থানান্তর করা হয়। জন্মলগ্ন থেকে অদ্যাবদি জাতিসংঘের অবস্থান পরিবর্তন করা হয়নি। গতিকে, আন্তর্জাতিক সমাজের আহ্বানে সাড়া দিয়ে, বিশেষ করে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের উত্থাপিত দাবীর সমর্থনে সাড়া দিয়ে অন্যান্য রাষ্ট্র প্রধানরা এগিয়ে আসলেই মঙ্গল হয়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×