somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"লিওয়াউল ইসলামের সহযোগীতায় সৌদি গুপ্তচররা সিরিয়ায় রাসায়নিক হামলা চালিয়েছে"

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।।৫ অক্টোবর : আগুনকে যেমন ছাই-চাপা দিয়ে ঢেকে রাখা যায় না; ঠিক তেমনি সত্যকে মিথ্যা দিয়ে। তাইতো, মনিষীরা বলে গেছেন, "সত্যম শিবম সুন্দরম।" গত আগষ্ট মাসে সিরিয়ার রাজধানী শহর দামেস্কের অদূরে ঘৌতা এলাকায় রাসায়নিক অস্ত্রের হামলায় শত শত নিরীহ মানুষ নিহত হওয়ার পর সিরিয় ভাড়াটে সন্ত্রাসীরা এ কাজের জন্য আসাদ সরকারকেই দায়ী করে জোর প্রচারনা চালিয়ে ছিল। আর সরকার এহেন জঘন্য ও অভিশপ্ত কাজের জন্য সন্ত্রাসীদের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে বলেছিল যে সিরিয়ায় বিদেশী আগ্রাসনের ক্ষেত্র তৈরী করতে তারাই একাজ করেছে। এভাবে অভিযোগ ও পাল্টা অভিযোগের ফলশ্রুতিতে গোটা বিষয়টি বিশ্ববাসীর কাছে একেবারে জগা-খিচুড়ী হয়ে গিয়েছিল অথচ সাধারন মানুষ ছিল ধন্দে।

ইতিমধ্যে এক আমেরিকান সংবাদ-কর্মী ভিডিও চিত্র-সহ তথ্য সহকারে সিরিয়ার রাসায়নিক হামলার পেছনে সন্ত্রাসীদের হাত বলে সংবাদ চাউর করলে সৌদি গোয়েন্দা মন্ত্রী বান্দর তাকে দেখে নেবার হুমকি দেন। ফলস্বরুপ এই সংবাদ কর্মীকে ইতিমধ্যে চাকুরী খোয়াতে হয়েছে। আর রাশিয়ার ইন্টার ফ্যাক্স বার্তা সংস্থাও তো হাল ছাড়বার নহে। তারা এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে ইতিমধ্যে সক্ষম হয়েছে। রাশিয়ার একটি কূটনৈতিক সূত্র বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে আগস্ট মাসে যে রাসায়নিক অস্ত্রের হামলা হয়েছিল তা চালিয়েছে সৌদি আরবের গুপ্তচররা। রুশ সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রাশিয়ার ইন্টারফেক্স সংবাদ সংস্থা। খবরে আরো বলা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে রাসায়নিক হামলার একটি পরিষ্কার চিত্র তৈরি করা গেছে।

এতে আরো বলা হয়েছে, জর্দানের মধ্য দিয়ে সিরিয়ায় সৌদি গুপ্তচরদের একটি অপারেশন গোষ্ঠীকে পাঠানো হয়েছিল এবং ওই গোষ্ঠীই দামেস্কের উপকণ্ঠে ঘৌতা এলাকায় রাসায়নিক হামলা চালিয়েছে। এ কাজে তাদেরকে সহাযোগিতা করেছে লিওয়াউল ইসলাম নামের একটি গোষ্ঠী।

এর আগে গত বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় প্রয়োগ করা রাসায়নিক অস্ত্র ইরাকে পাঠিয়েছে এবং সেখানে এ জাতীয় হামলার আশংকা রয়েছে।

গত ২১ আগস্ট দামেস্কের উপকণ্ঠে ঘৌতা এলাকায় রাসায়নিক অস্ত্রের হামলায় শত শত নিরীহ মানুষ নিহত হয়। সিরিয়ায় ততপর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা এ হামলার জন্য দামেস্ক সরকারকে দায়ী করেছে। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার এ অভিযোগ পরিষ্কার ভাষায় অস্বীকার করে বলেছে, সিরিয়ার বিদেশি সেনা আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে এ হামলা করেছে তাকফিরি সন্ত্রাসীরাই।

সিরিয়ার ঘৌতা এলাকায় রাসায়নিক অস্ত্রের হামলার সংগে "লিওয়াউল ইসলাম" নামের সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগীতায় সৌদি গুপ্তচররা যে জড়িত ছিল, সৌদি গোয়েন্দা-মন্ত্রী বান্দরের 'আমেরিকান সাংবাদিককে দেখে নেয়ার হুমকি' থেকে তা নিঃসন্দেহে প্রমানিত।

তথ্যঃ রেডিও তেহরান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×