somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মক্কায় শুরু হলো হজ: সিরিয়দের ক্ষেত্রে বৈষম্য-নীতি।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।।১৩ অক্টোবর: সাধারন ধর্মপ্রান মুসলমানদের একটি বদ্ধমূল ধারনা যে, মহান আল্লাহ তায়ালার দাওয়াতে হাজীরা হজ্বব্রত পালনে যান। যদি তা হয় তবে এবছর সিরিয়ার হজযাত্রীদের ক্ষেত্রে সৌদি রাজা আব্দুল্লাহর এ বৈষম্য প্রদান কেন?

প্রায় ২০ লাখ হাজী পবিত্র মক্কায় হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করেছেন। তাদের অনেকেই মিনার দিকে রওনা দিয়েছেন।

মক্কার অদূরে মিনা শহরের দিকে সড়ক পথে, ট্রেনে বা পায়ে হেটে হজযাত্রীরা এগিয়ে যাচ্ছেন।

মিনা থেকে তারা আগামীকাল (সোমবার) ৯ জিলহজ তারিখে যাবেন আরাফাত ময়দানে এবং একইদিন সন্ধ্যায় আরাফাত থেকে মুজদালিফায় নৈশ অবস্থানের পর ১০ জিলহজ (ঈদুল আজহার দিন) ভোরবেলায় আবার মিনায় গিয়ে কুরবানি ও শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করবেন।

এরপর কাবাঘরে ফিরে এসে এই ঘরের চারদিকে ৭ বার তাওয়াফ বা প্রদক্ষিণ এবং সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে ৭ বার যাওয়া-আসার মধ্য দিয়ে শেষ হয় হজের মূল আনুষ্ঠানিকতা।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আর রাবিয়া গতকাল (শনিবার) জানিয়েছেন, এ পর্যন্ত কোনো হজযাত্রী ভাইরাসে আক্রান্ত হননি। সম্প্রতি ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৬০ জন মারা গেছে এবং তাদের মধ্যে ৫১ জনেরই মৃত্যুর ঘটনা ঘটেছে সৌদি আরবে।

হাজীদের পরিবহনের জন্য মক্কায় সম্প্রতি চালু হয়েছে বৈদ্যুতিক রেল-পরিবহন। এই রেলগাড়ি চার লাখ যাত্রী বহনে সক্ষম।

মক্কার কাবা ঘর সংলগ্ন পবিত্র স্থানগুলোর সম্প্রসারণের অজুহাত দেখিয়ে এ বছর হজযাত্রীদের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির হজযাত্রীর সংখ্যা চলতি বছর অর্ধেকে কমিয়ে আনা হয়েছে এবং বিদেশী হজযাত্রীর সংখ্যা শতকরা ২০ ভাগ কমানো হয়েছে।

এ বছর সিরিয়া থেকে কেবল বিদ্রোহীদের জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি'র সদস্যদেরই হজ করার অনুমতি দিয়েছে সৌদি সরকার।

সৌদি আরব বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী ও সন্ত্রাসীদের সর্বাত্মক সহায়তা দিয়ে আসছে। তবে আসাদকে উতখাতের সৌদি প্রচেষ্টা এ পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং আসাদ আরো অনেক বছর ক্ষমতায় টিকে থাকার মতো শক্তিশালী অবস্থায় রয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে, আফ্রিকার দেশ মালাভি থেকে হজযাত্রী আসার সংখ্যা ব্যাপক হারে কমে গেছে দারিদ্রের কারণে। এ বছর দেশটি থেকে মাত্র ৩৬ জন হজ করতে এসেছেন। গত কয়েক বছরের মধ্যে এই সংখ্যা সবচেয়ে কম। অর্থনৈতিক সংকট-কবলিত দেশটির বেশিরভাগ জনগণের দৈনিক আয় এক মার্কিন ডলার বা ৮০ টাকারও কম।

সরকারি হিসেবে মালাভির জনসংখ্যার ১২ শতাংশ মুসলমান। তবে মালাভির মুসলিম সমিতির তথ্য অনুযায়ী, দেশটির এক কোটি ৪০ লাখ জনসংখ্যার শতকরা ৩৬ ভাগ মুসলমান।

হজ্ ইসলামের ৫টি মূল স্তম্ভের একটি। হজ্ মহান আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পরিবারের অসাধারণ কিছু আত্মত্যাগের স্মৃতিচারণসহ ইসলামের কিছু মূল বিশ্বাসের প্রতীক। আর্থিক দিক থেকে সচ্ছল ও শারীরিক-মানসিক দিক থেকে সুস্থ প্রত্যেক প্রাপ্ত-বয়স্ক মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×