somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বড়োল্যাণ্ডে মুসলিম হত্যার প্রতিবাদে অসম জুড়ে ক্ষোভের আগুন”

০৬ ই মে, ২০১৪ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোয়াহাটী ৫মে।। এম বি ফয়েজ।।
মানবতার বধ্যভূমি ভারতের অসম রাজ্যের বড়োল্যাণ্ডে হিংসার দাবানল স্তিমিত হয়ে এলেও এখনও দাউ দাউ করে জ্বলছে ক্ষোভের আগুন। আর ভয়ঙ্কর দুঃস্বপ্নের মত দাপিয়ে বেড়াচ্ছে নিরাপত্তাহীনতার বুকচাপা আতঙ্ক। তবে অগ্নিগর্ভ গোসাইগাও মহকুমার পরিস্থিতি অপরিবর্তিত। অভিশপ্ত বালিপাড়া গ্রামে শ্মশানের নীরবতা বিরাজমান। ভয়ে জবুথবু গ্রামবাসী। কার্ফুর মধ্যেও প্রান ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছেন তটস্ত মানুষ। এই আতঙ্কময় পরিবেশের মধ্যে পরিস্থিতির খোজ নিতে, প্রবীন কংগ্রেসী নেতা তথা প্রাক্তন মন্ত্রী ড০ ভূমিধর বর্মনের নেতৃত্বে আসা সাত কংগ্রেসী বিধায়কদের এক প্রতিনিধিদল সোমবার দাঙ্গাকবলিত নারায়ণগুড়িতে এলে বিকশোব্ধ জনতার হাতে প্রহৃত হন এবং পশু-খেদা খেয়ে নারায়ণগুড়ি ত্যাগ করতে বাধ্য হন। রাজ্যের কৃষি মন্ত্রী নীলমনি সেন ডেকা ও গতকাল অনুরূপ ভাবে নারায়ণগুড়িতে পশু-খেদার শিকার হন। শোকগ্রস্ত নারায়নগুড়িবাসীর দাবী, ন্যায় বিচারের আশায় তারা মুখ্য মন্ত্রী তরুন গগৈর ভ্রমন প্রত্যাশায় ছিল; কিন্তু নিহতদের পরিবারগুলির আবেগকে শ্রদ্ধা জানানোর অবসর জোটেনি ‘ব্যস্ত’ মুখ্যমন্ত্রীর।

এদিকে, বাকসা জেলার গোবর্ধনা থানা এলাকাধীন খাগড়াবাড়ীতে বেকি নদীর জলে আরোও একটি মৃতদেহ উদ্ধার হওয়ায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ জনে। এখনো ২১ জন মুসলমান নিখোঁজ রয়েছেন। মৃতদেহটি খাগড়াবাড়ী গ্রামের বাসিন্দা রুস্তম আলীর সাত বছরের কন্যা সাহিনা খাতুনের বলে সনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার ঘাতক বাহিনীর একে-৪৭ বন্দুক থেকে নিক্ষিপ্ত গুলি এড়াতে সাহিনা খাতুন মায়ের সঙ্গে বেকি নদীতে ঝাপ দিয়ে ছিল বলে জানা গেছে।

বিটিএডি এলাকায় নরসংহারের প্রতিবাদে এবং বিটিসি চুক্তি বাতিল ও বিটিসি প্রধান হাগ্রামা মহিলারী সহ প্রমীলা রানী ব্রহ্মের গ্রেপ্তারের দাবীতে আজ ভোর পাচটা থেকে বিকাল পাচটা পর্যন্ত গোটা রাজ্যে বন্ধ পালিত হয়েছে। অল অসম মুসলিম ষ্টুডেণ্টস ইউনিয়ন (আমসু) আহোত বন্ধে গোটা রাজ্যে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। বন্ধ চলাকালীন নগাও জেলার ডবকায় পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের খণ্ড যুদ্ধ বেধে যায় এবং পুলিশকে শূন্যে গুলি ছুড়তে হয়। এঘটনায় ৪জন পুলিশ ও ৪জন বন্ধ সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে শিলচর, ডিব্রুগড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকেও উন্মত্ত বন্ধ সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের খবর আসছে।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী গগৈ বড়োল্যাণ্ড এলাকাধীন অবড়োগ্রামের যুবকদের হাতে আত্মরক্ষার তাগিদে আগ্নেয়াস্ত্র তুলে দেবার যে সরকারী সিদ্ধান্ত গতকাল ঘোষনা করেছিলেন; অনিবার্য্য কারনে আজ সে সিদ্ধান্ত তিনি বাতিল বলে পূনরায় ঘোষনা করেন। আর রাজনৈতিক সন্ত্রাসে উদ্বিগ্ন সংখ্যালঘু নেতৃবৃন্দ রাজ্যপাল সকাশে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

এম বি ফয়েজ,
গোয়াহাটী, অসম, ভারত।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×