somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিএডি কাণ্ডে কংগ্রেস দ্বিধা-বিভক্তঃ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী "শাসক-বিরোধী "বিধায়কদের

০৭ ই মে, ২০১৪ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোয়াহাটী ৬ই মে।। এম বি ফয়েজ।।

হিংসাজর্জর অসমের বিটিএডিতে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। বাকসা জেলায় নরসংহার যজ্ঞে এখন অবধি ২৪ জনের মরদেহ উদ্ধারের পর আজ নারায়নগুড়িতে বেকি নদীর জলে ভেসে উঠে জাহানারা বেগম নামে এক মহিলার মৃত দেহ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ২৫। অন্যদিকে, কোকড়াঝাড় ও বাকসা জেলা মিলিয়ে সাম্প্রতিক নরমেধ যজ্ঞে মৃতের মোট সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৮জনে। এখনো ২১ জন মুসলমান নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী তরুন গগৈ যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বেও রয়েছেন, আগামী কাল দাঙ্গাপীড়িত বিটিএডি পরিদর্শনে যাচ্ছেন। তাঁর সাফ ঘোষনা, হিংসায় বিপিএফ জড়িত থাকলে তাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ছেদ অবশ্যম্ভাবী। আর অবড়োদের হাতে অস্ত্র নয় বলেও সাফাই গাইলেন গগৈ। কেননা, বিরোধীরা বলছে, আম-জনতার হাতে অস্ত্র দিয়ে গৃহযুদ্ধের সূচনা করছে রাজ্য সরকার।

বিরোধী এ আই ইউ ডি এফ সুপ্রিমো বদর উদ্দিন আজমল আজ গৌহাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী তরুন গগৈর নেতৃত্বাধীন রাজ্য সরকার ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার আহ্বান জানান। এ সরকার সংখ্যালঘু জনগনের জান-মাল রক্ষায় সম্পুর্ন ব্যর্থ বলে তাঁর দাবী।

এছাড়া, শাসনাধিষ্ঠ কংগ্রেস দলের মধ্যেও আভ্যন্তরীন কোন্দন মাথাচাড়া দিয়ে উঠছে। গগৈ মন্ত্রীসভার ২৪জনেরও অধিক বিধায়ক প্রকাশ্যে মুখ্যমন্ত্রী তরুন গগৈর পদিত্যাগ দাবী করছেন। তাদের স্পষ্ট অভিযোগ, মুখ্যমন্ত্রী বিটিএডি এলাকায় সংখ্যালঘু মানুষের জান-মাল রক্ষায় সম্পূর্ন ব্যর্থ। মুখ্যমন্ত্রীর দক্ষিণ হস্ত বলে পরিচিত বিধায়ক ভুপেন বরা আজ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছেড়ে দেবার পরামর্শ দেন। প্রবীন নেতা ও বিধায়ক রামেশ্বর থানোয়ার ও সংবাদ সন্মেলন ডেকে মুখ্যমন্ত্রী তরুন গগৈর পদিত্যাগ দাবী করেন। বড়োল্যাণ্ড কাণ্ডে মুখ্যমন্ত্রীর নিষ্ক্রীয়তা সম্পর্কে দলীয় হাইকমাণ্ডকে লিখবেন বলে গগৈ মন্ত্রী সভার প্রভাবশালী মন্ত্রী ছিদ্দেক আহমেদ আজ সাংবাদিকদেরকে জানান। এছাড়া বিধায়িকা রুমি নাথ ও সুস্মিতা দেব সহ বিধায়ক কমলাক্ষ দেবও ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন। তবে মুখ্যমন্ত্রী তরুন গগৈ যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করে চলে না যাবার প্রত্যয় ব্যক্ত করছেন। উল্লেখ্য, গগৈ মন্ত্রী সভার অন্যতম প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিনি কংগ্রেসের মুখপাত্রের দায়িত্বেও রয়েছেন, এবার কিন্তু রহস্য জনক নীরবতা পালন করছেন।

এম বি ফয়েজ।
গোয়াহাটী, অসম।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×