somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসম-নাগাল্যাণ্ড সীমান্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে?

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।। গোয়াহাটী (অসম) ১৪ই আগষ্ট।।
অসমের গোলাঘাট জেলার ধনশিরি মহকুমার উরিয়ামঘাটে গতকাল নাগা জঙ্গিদের সন্ত্রাসের পর অঞ্চলটিতে এখনও প্রবল উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ বিরতিতে থাকা এন এস সি এন জঙ্গিদের গুলিতে অসমের তিন নিরপরাধ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্ততঃ অর্ধ-শতাধিক এবং বাড়ী-ঘর পুড়েছে শতাধিক। গতকাল অসম-নাগাল্যাণ্ড সীমান্তের বিবদমান বি-সেক্টরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নাগা দুষ্কৃতীদের হাতে দুই স্কুল ছাত্রের অপহরণের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় সি আর পি এফ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন ক্ষুব্ধ জনগণ। সে সময় একদল নাগা দুর্ব্রিত বিনা প্ররোচনায় প্রতিবাদকারীদের ওপর গুলি চালাতে থাকে। এরফলে দুই আন্দোলনকারীর ঘটনাস্থলে কালই মৃত্যু হয়েছে। এছাড়া, অত্র এলাকার চেনপুর গ্রামে নিজ ঘরে স্থানীয় পঞ্চায়েত সদস্যের গুলিবিদ্ধ মৃত দেহ গতকাল উদ্ধার করা হয়েছে। এদিকে, গুরুতর আহত আরও এক ব্যক্তির আজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এখানেই থেমে থাকেনি নাগা সন্ত্রাস। সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষের শতাধিক ঘরবাড়ী পুড়িয়ে দিয়েছে তাঁরা। প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে পাঁচ হাজারেরও অধিক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এ দিকে, সংঘর্ষ কবলিত উরিয়ামঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রনে মুখ্যমন্ত্রী তরুন গগৈ অতিরিক্ত বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে অনুরোধ জানিয়েছেন।

অসম-নাগাল্যাণ্ড সীমান্তে নাগা জঙ্গিদের আগ্রাসন নতুন নয়। কিছুদিন পর পর সীমান্তে তাঁরা সন্ত্রাসের সৃষ্টি করে। গত ২৬ জুলাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে সীমান্ত অঞ্চল। সে দিন চেইনপুর অঞ্চলের দু’জন আদিবাসী সম্প্রদায়ের লোক নিরুদ্দেশ হয়ে যান। এ ঘটনার পাঁচদিন পর ৩১ জুলাই ঘটনাটি সম্পর্কে স্থানীয় পুলিশকে অবগত করা হয়। কিন্তু পুলিশ নিখোঁজ দুই যুবকের সন্ধান বের করতে ব্যর্থ হয়। পুলিশের ব্যর্থতার প্রতিবাদে মংগলবার স্থানীয়রা সি আর পি এফ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান। সে সময় আচমকাই সীমান্তের সাংলাচুং গ্রাম থেকে নাগা দুর্ব্রিতরা লাগাতার গুলি চালাতে থাকে। তাদের গুলিতে চিন্তামণি বারৈ(৬২) নামে এক মহিলা এবং ফসাই কর্মকার(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তাছাড়া প্রদীপ গৌড়(২৮), রুপেশ গৌড়(১৯) ও বাপু মিঞ্জ(২০) গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সরুপথার হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর সি আর পি এফ বাহিনী সাংলাচুং গ্রামে অভিযান শুরু করে। কিন্তু ততক্ষণে নাগা দুর্ব্রিতরা পালিয়ে যায়। যাওয়ার আগে স্থানীয়দের প্রচুর ঘরবাড়ীতে তাঁরা আগুন ধরিয়ে দেয়। এর ফলে চেইনপুর, চেতিয়াগাও, রতনপুর, রমনবস্তি, কেমফুর ইত্যাদি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

এম বি ফয়েজ
গোয়াহাটী, অসম, ভারত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×