somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিট্যাল ভারত আমার স্বপ্ন--বন্দুক কাঁধে তুলে নিলে সে স্বপ্ন সাকার হয়না--মোদী।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এম বি ফয়েজ)
নতুন দিল্লী ১৫ই আগষ্ট।। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লীর ঐতিহাসিক “লালকেল্লা” থেকে জাতির উদ্দেশ্যে ভাষন দেন নরেন্দ্র মোদী। আর মোদীর সেই বক্তৃতা শোনার জন্য মুখিয়ে রয়েছিল গোটা দেশের ১২৫ কোটি জনগন। “সেই গৎবাঁধা বক্তৃতা শোনা যাবে মোদির মুখে, না-কি এবার স্বমহিমায় অপ্রত্যাশিত কিছু বলবেন তিনি, তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। শেষ পর্যন্ত মোদি সেই পুরনো রীতি-নীতি মেনে মুখস্থ করা ভাষন না দিয়ে স্বমহিমায় অপ্রত্যাশিত অনেক জনহিতকর কার্য্যসূচীর কথা ঘোষনা দিয়ে ১২৫ কোটি জনগনের বাহঃ বাহঃ কুড়িয়ে নিয়েছেন। এক ঘন্টা ছয় মিনিট সময় জোড়া প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক এ ভাষনে “Good governance from E-governance” এর উপর গুরুত্ব আরোপ করা হয়। মোদী বলেন, “ডিজিট্যাল ইণ্ডিয়া হামারা স্বপ্ন হ্যায়”। এবছর সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা দেশের স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য শৌচাগার নির্মান কল্পে খরচ করা হবে বলে স্বদর্পে ঘোষনা করেন মোদী। মোদির ভাষায়, “আমি প্রধান মন্ত্রী হিসেবে আজ ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক লালকেল্লায় দাঁড়িয়ে এসব নতুন কর্মসূচীর ঘোষনা দিচ্ছিনা; দেশের প্রধান সেবক হিসেবে জন-হিতার্থে আমার সে নতুন কার্যসূচী্র ঘোষনা। পার্লামেন্টের সাংসদদের জন্য আগামী ১১ই অক্টোবর থেকে “সাংসদ আদর্শ গ্রাম যোজনা” নামে একটি নতুন কার্যসূচীর ঘোষনা করেছেন মোদী। এই কার্যসূচী অনুযায়ী প্রত্যেক সাংসদ প্রতি বছর নিজ নিজ এলাকার এক একটি গ্রাম এবং পাঁচ বছরে অন্ততঃ পাঁচটি গ্রামকে “আদর্শ-গ্রামে” পরিণত করতে হবে। কেননা, দেশের বিকাশ গ্রাম থেকেই আসে এবং এব্যাপারে কাজের পূর্ন রুপরেখা শীঘ্রই তৈরী করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। “জন-ধন যোজনায়” দেশের প্রত্যেক গরীব জনগনকে ব্যাঙ্ক-একাউন্টের আওতায় এনে সাহায্য করা হবে বলে প্রধান মন্ত্রী জানান। দেশের সন্ত্রাসবাদ সম্পর্কে মোদি বলেন, “কাধে বন্দুক তুলে নিলেই দেশের প্রগতি আসে না; ভারত মাতা যে সন্তানদিগকে স্তন পান করিয়ে লালন-পালন করেছে, আজ তাঁরাই বিভ্রান্ত হয়ে সে মায়ের সন্তানের বিরুদ্ধে বন্দুক তাক করছে। “আমি সেসব বিপথ-গামী সন্তানদের পিতা-মাতাদের কাছে প্রশ্ন করছি, আপনাদের ছেলেরা আপনাদের কাছ থেকে অনুমতি নিয়েই কি কাঁধে বন্দুক তুলে নিয়েছে?’—প্রশ্ন করেন নরেন্দ্র মোদী। দেশীয় উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে মোদি বলেন, “Zero defect, Zero effect”—এই মনোবাঞ্ছা নিয়ে উৎপাদনে ব্রতী হতে হবে এবং পৃথিবীর সর্বত্র Made in India পৌছে দিতে হবে। চিরাচরিত নিয়ম অনুযায়ী নরেন্দ্র মোদি কোন বুলেট-প্রুপ জ্যাকেট ছাড়াই আজকের এই ঐতিহাসিক ভাষন প্রদান করেছেন। “যেদিন নরেন্দ্র মোদি প্রধান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেদিন থেকেই ভারত মাতার কাছে তাকে সমর্পিত করা হয়েছে; গতিকে ১২৫ কোটি জনতা তাঁর দেহ-রকশী—এখানে বুলেট-প্রুপ জ্যাকেট পরিধান করার প্রশ্নই উঠেনা—জানালেন মোদির ছোট ভাই পি, মোদী।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×