somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখ্যমন্ত্রী গগৈ হঠানোর নামে অসমে গৃহযুদ্ধের সূচনা--অখিল গগৈ।

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এম বি ফয়েজ)
গোয়াহাটী, অসম।। ২০শে আগষ্ট।। গোলাঘাট জেলার রঙ্গাজান এলাকায় গতকাল নিরীহ প্রতিবাদকারী নর-নারী ও ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের নির্বিচার গুলি-বর্ষন, লাঠি-পেটা এবং বাড়ী বাড়ী অভিযান চালিয়ে বিরাট ধড়-পাকড় ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে আজ সকাল পাঁচটা থেকে অনির্দ্দিষ্ট কালের জন্য গোলাঘাট জেলা বন্ধ এবং নাগাল্যাণ্ডের সহিত যোগাযোগ রক্ষাকারী ৩৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ কার্য্যসূচী শুরু হয়েছে। গতকাল যে স্থানে নিরীহ প্রতিবাদকারীর ওপর মুখ্যমন্ত্রী গগৈর সন্ত্রাসী আরক্ষী বাহিনী বিনা প্ররোচনায় ধারাসার গুলিবর্ষন করেছিল, আজ সেস্থানে লক্ষ লক্ষ জনতা গ্রাম-গ্রামান্তর থেকে বেরিয়ে এসে সতঃস্ফূর্ত মহামিছিলে যোগ দিচ্ছে। তাঁরা বাংলাদেশের চট্টগ্রাম জেলা বন্ধ সদৃশ্য অভিনব পরিস্থিতির সৃষ্টি করেছে। জাতীয় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, যাতে সহজে গগৈর দুর্দণ্ড-প্রতাপি আরক্ষী বাহিনী চড়াও হ’তে না পারে। স্থানে স্থানে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়কের ওপর প্রকাণ্ড অগ্নিকুণ্ডের সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। প্রতিবাদকারীরা “তরুণ গগৈ মুর্দাবাদ”, “রাজ্য আরক্ষী সঞ্চালক প্রধান খগেন শর্মা হায় হায়” প্রভৃতি ধ্বনিতে রঙ্গাজান এলাকার আকাশ-বাতাস কাপিয়ে তুলেছে। গতকাল যেখানে পুলিশ সুপার ও জেলাধিপতির নেতৃত্বে উদণ্ড আরক্ষী নির্বিচার গুলিচালনা ও নিদারুন লাঠি-পেঠা করেছিল, আজ সেই পুলিশ সুপার ও জেলাধিপতির দেখা পাবার কোন জো নেই; অজ্ঞাত কারনেই তাঁরা গা ঢাকা দিয়েছে। সকাল দশটার দিকে পরিস্থিতির বুঝ নিতে পাঁচটি গাড়ী ভর্তী শসস্ত্রবাহিনীর লোক রঙ্গাজান চারিয়ালির দিকে এলে বিক্ষোভকারীদের রোষানলে পড়ে পালিয়ে পত্রং দেয়। গোটা গোলাঘাট জেলায় যুদ্ধ সদৃশ পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য, সারা অসম কৃষক মুক্তি মোর্চা সহ দশটি সমাজ-সেবী ও ছাত্র-সংগঠনের সমন্বয়ে আহোত এ বন্ধ “মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে বরখাস্ত করে জেলে না পুরা পর্যন্ত চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছে বন্ধ সমর্থককারীরা। সারা অসম কৃষক মুক্তি মোর্চার সভাপতি মিঃ অখিল গগৈ ‘তরুণ গগৈ হঠানোর নামে অসমে “গৃহযুদ্ধের সূচনা” হয়েছে বলে পথ-সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকদের জানান। “আহোম জাতির মুখ্যমন্ত্রী গগৈ রাজ্যে হিটলারী শাসন চালিয়ে নিরীহ আহোম জাতিকেই নির্বিচারে খুন করার পথ বেচে নিয়েছে”—এ দাবি অখিল গগৈর। তিনি জনসাধারনকে দলে দলে এ গৃহযুদ্ধে যোগদান করার আহ্বান জানান।

এদিকে, গগৈ মন্ত্রীসভার অন্যতম প্রতাপশালী ব্যক্তিত্ব, সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (বর্তমান কং বিধায়ক) গতকালের অমানুষিক পুলিশী নির্যাতনের জন্য তরুণ গগৈকে রাজ্যবাসীর কাছে অকার্পন্য এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে নিতে বলেছেন। তবে বিগত ৪৮ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী গগৈ রাজ্যের জনসাধারনের উদ্দেশ্যে প্রচার মাধ্যমে কোন বার্তা দেননি—যেন কোথাও আত্ম-গোপন করে রয়েছেন। গোলাঘাট জেলার যুদ্ধ সদৃশ পরিস্থিতি প্রতি ঘন্টায় অন-লাইন লাইভ টেলিকাষ্ট দেখতে আমাদের সুহৃদয় পাঠক-পাঠিকাদেরকে নিম্নোক্ত লিঙ্কগুলোতে ক্লিক করার পরামর্শ দেওয়া হচ্ছেঃ
Click This Link

Click This Link

Click This Link

এম বি ফয়েজ
গোয়াহাটী, অসম, ভারত।



সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×