somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও বউ,বিয়ে কারে কয়?/:)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের আগে প্রেমিকারা জন্মদিন,ভালবাসা দিবস,পহেলা বৈশাখ,হ্যাপ্পি নিউ ইয়ারসহ যত আজাইরা দিবস আছে সব দিবসেই প্রেমিককে করে শোষন।বিয়ের পর বউ হয়ে শোষনের সাথে যোগ করে ভাষন।রাজনীতিবিদরা যেমন মাইক পেলেই বেহুদা ভাষন শুরু করে দেয়,বউ জাতিও স্বামীকে সামনে পেলেই ভাষনের নামে শুরু করে দেয় ঘ্যানঘ্যান প্যানপ্যান।
না জানি লেট করে ফেরার জন্য আজ কপালে কি আছে।দরজায় চাবি ঢুকিয়ে বেশ কয়েকবার ঘোরানোর পরও খুলল না।ভেতর থেকে ছিটকানি দেওয়া।সাহস করে ডোরবেল চাপ দিতে না দিতেই দরজা খুলে গেল।টিভির রিমোট হাতে বউ দাঁিড়য়ে।
-তোমার সামনে একটা মেয়ে বিপদে পড়লে কি করবে?
নিশ্চিত ভয়ানক কিছু হয়েছে।না হয় দেরীতে বাসায় ফেরার কৈফিয়ত না চেয়ে এমন প্রশ্ন করার স্বভাব বউ জাতির না।দায়িত্বহীন (?) হিসেবে সবসময় খোঁচা দেওয়া বউয়ের কাছে নিজেকে দায়িত্ববান প্রমাণ করতে আত্মবিশ্বাস নিয়ে বললাম,মেয়েটিকে রক্ষা করতে ঝাঁিপয়ে পড়ব।
-তারপর কি করবে?
-বাসায় পৌছে দেব।
-এবং আসার সময় মেয়েটির মোবাইল নাম্বার নিয়ে আসবে।লুকিয়ে লুকিয়ে চলবে বাকবাকুম।সহজ-সরল মেয়েটাকে প্রেমের ফাঁেদ ফেলবে।আমাকে অফিস ট্যুরের বাহনা দিয়ে মেয়েটিকে নিয়ে কক্সবাজার,সেন্টমার্টিন,রাঙ্গামাটি,খাগড়াছড়ি ঘুরতে যাবে।পৃথিবীর সব পুরুষের একই স্বভাব।মেয়ে হলেই কাত!
-কি হয়েছে বলতো।
-সিরিয়ালে দেখেছি।
-কি দেখেছ?
-সুন্দরী একটা মেয়েকে রাস্তায় সন্ত্রাসীরা আ্যটাক করে।এরপর নায়ক এসে উদ্ধার করে বাসায় দিয়ে আসে।মোবাইল নাম্বার বিনিময় হয়।এক সপ্তাহ না যেতেই প্রেম।বউকে ফাঁিক দিয়ে মেয়েটিকে নিয়ে..।
-হয়েছে আর বলতে হবে না।সারাদিন বসে বসে হিন্দী সিরিয়াল না গিললে কি হয়না?
-কি বললে?সারাদিন বসে সিরিয়াল গিলি?বসে থাকলে কাজ করে কে?বাসায় ফিরে যে গরম গরম ভাত,কয়েক পদের রান্না গিলও এগুলো কে করে শুনি?সকাল থেকে রাত পর্যন্ত দাসীর মত খেঁটে খেঁেট আমার দুধে আলতা গায়ের রঙের কি হাল হয়েছে একবারও কি তাকিয়ে দেখেছ?দেখবাই কেন?পুরান হয়ে গেছি যে।
অতীত অভিজ্ঞতায় নিরবতা থাকাই শ্রেয়।তাই কিছু না বলে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে তরকারী বের করে গরম করে খেয়ে শুয়ে পড়লাম।প্যানপ্যান থেঁেক বাঁচতে ঘুমের ভান করে শুয়ে থাকতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না।
-আ্যাই জান..জানরে,উঠবে না?১০টা বাজে তো।
ছুটির দিনে এমন আদুরে স্বরে ঘুম ভাঙানোর মধুর আহবান।আহা!মনে রোমান্টিকতার ঢেউ আচঁড়ে পড়ল।চোখ না খুলেই বউয়ের হাত ধরে বললাম,কি হয়েছো সুইটি?
-কতদিন পর আদর করে ‘সুইটি’ ডাকলে!তোমার বউটা অনেক পঁচা হয়ে গেছে তাই না?
-মোটেই না।আমার বউটা অনেক অনেক লক্ষী।পৃথিবীর সেরা বউ।
-হু..হু..এবার লক্ষী পিচ্চিদের মত চোখ খোল।
ভাবলাম বউ বুঝি বেশ সাজুগুজু করে আছে।ব্যাপক আশা নিয়ে চোখ খুলে দেখি বউয়ের হাতে মাসিক ফ্যাশন ম্যাগাজিন!ম্যাগাজিনের পাতা উল্টিয়ে একটা শাড়ি দেখিয়ে বলল,এই শাড়িটা পরলে তোমার ‘সুইটি’কে অনেক সুইট দেখাবে তাই নাগো??
হায়রে কপাল!কত কি না ভেবেছি আদুরে স্বর শুনে!আসল রহস্য শাড়ি দেখে মেজাজটাই গেল বিলা হয়ে গেল।
-দাম কেমন?
-বেশী না।আগে ছিল ১৫হাজার টাকা।
-আ্যাঁ!বল কি?
-আমাকে কি ভাব বলতো?১৫ হাজার টাকা হলে কি কিনতে চাইতাম?
-তাহলে?
-আরে বুদ্ধ বানিজ্যমেলায় এটা ৪০% ডিসকাউন্ট দিয়েছে।১০হাজার টাকাতেই কেনা যাবে।
রোমান্টিকতা হাইপ্রেসারে গিয়ে ঠেকল।শালীর বিয়েতে খরচের ধাক্কা সামলাতে না সামলাতেই আবার ১০হাজার টাকার শাড়ি!
-তোমার তো অনেক শাড়ি আছে।হাজার তিনেক টাকার মধ্যে একটা কিনলে হয়না?
-হাজার তিনেক!যত অভাব শুধু আমার বেলায়।তোমার বোন চাইলে তো মানিব্যাগ সহ দিয়ে দাও।
-বোনকে কখনও ৫হাজার টাকা দামের শাড়ি কিনে দিতে দেখেছ?
-লুকিয়ে লুকিয়ে দিলে দেখব কি করে?ভাইকে কম্পিউটার,বোনের জামাইকে যে মোবাইল কিনে দাও আমি কি বুঝি না?
-বাজে বকবা না।
-সত্য বললেই,বাজে বকবা না!তোমাকে বিয়ে করে কি পেয়েছি?সকাল থেকে রাত পর্যন্ত যে কাজ করি সে সময়টা মানুষের বাসায় ছুটা বুয়াগিরি করলেও মাসে এরকম ২টা শাড়ি কিনতে পারতাম।
ঘ্যানঘ্যান এর সাথে মুখে আঁচল গুজে মেয়েলি কান্না শুরু করে দিতেই মানিব্যাগ বের করে ১২হাজার টাকা দিলাম।নে বাবা,যা আছে সবই দিয়ে দিলাম।আরো লাগলে দরকার হলে ধার করে দেব।
-লাগবে না তোমার টাকা।আরেকটা বিয়ে করার জন্য টাকা জমাও।
-আমাকে কি পাগলা কুত্তা কামড়িয়েছে?
-বুঝি,সবই বুঝি।টাকা থাকলে এতদিনে সতীন হাজির করতা।
‘এই জন্যই বুঝি টাকা জমাতে দাওনা’-বলতে গিয়েও বলা হলনা।প্রেসার আরো হাই হবে শুধু শুধু।বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে টেবিলে বসতেই নাস্তা দিয়ে উপরতলার শ্রেয়া ভাবীকে নিয়ে চলে গেল বানিজ্য মেলায়।একটু পরই শ্রেয়া ভাবীর বর সিয়াম হাজির।চেহারায় মানিব্যাগ খালি হবার শোক!
-বিয়ে কারে কই?
-ভাবীরে জিজ্ঞাসা করেননি?
-ভয় করে।যদি খুন্তি নিয়ে ধাওয়া করে?
-এখন তো সামনে নেই।এসএমএস দিয়ে দেখতে পারেন।
-অত সাহস নেই।আপনি পাঠান।
বউকে এসএমএস পাঠালাম,‘ও বউ,বিয়ে কারে কয়?’ মিনিটের মধ্যে রিপ্লে,সন্ধ্যায় বাসায় এসে যদি দেখি দুপুরের খাবার খেয়ে সব গুছিয়ে রাখনি,ডয়িংরুম,বেডরুম এলোমেলো করে রেখেছো তখন দৌড়ানি দিলে বুঝবে বিয়ে কারে কয়।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×