somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভালোবাসার গল্প(শেষ পর্ব)

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পর্ব: Click This Link

মানুষের সাথে মানুষের সম্পর্ক অনেকটা গাছের মত। সে যখন চারা হিসেবে থাকে, তখন তাকে উপড়ানো খুব সহজ হয়। কিন্তু যতই দিন, তা ধীরে ধীরে এক বিশাল মহীরুহে পরিণত হয়,তখন তাকে উপড়ানো অনেক কঠিন হয়। তাইতো বড় বড় গাছ কাটার সময় অনেক বিশাল এলাকা জুড়ে ক্ষতের সৃষ্টি হয়। মনে হয় ধরণীর বুক থেকে কী যেন এক অবিচ্ছেদ্য অংশকে উপড়ে ফেলা হয়েছে। সে ব্যথা ধরণী সহসাই সইতে পারছে না। তাইতো এত শূণ্যতা, অপূর্ণতা,এত গভীর ক্ষত।

আনন্দের হৃদয় জুড়ে আজ গভীর ব্যথা। সম্পর্ক নামক চারা গাছটিও যে অনেক বড় হয়ে গিয়েছিল, তা বুঝতে না বুঝতেই তাকে উপড়ে ফেলতে হল। একদিন অন্তরের ব্যথা বোঝার কেউ ছিলো না। আজ হয়ত, তার ব্যথা বোঝার মত মানুষ আছে। তাই মালিকের বিনা অনুমতিতে তার জমিতে লাগানো গাছ উপরে ফেলতেই হবে। তবে সেই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে বহুদিন।

আজ মিতুল ওকে ফোন করেছিলো। মিতুল যা বললো, তা আনন্দ শুনে খুব প্রথমে খুব অবাক হলেও পরে অদ্ভুত এক ঘোরের ভেতর চলে গিয়েছিলো। মনে হচ্ছিলো, একটা মানুষ যখন এত কষ্টের পর সুখের ছোঁয়া পেয়েছে, তা ভেঙ্গে ফেলার অধিকার ওর নেই। অন্তর ভালোবাসে লাবণ্যকে। এই একটি কথাই বারবার আনন্দের কানে বাজছিলো।



কী মনে করে আনন্দ ফোন উঠিয়ে ডায়াল করল অন্তরের নাম্বার।
-হ্যালো, অন্তর...
- আরে আনন্দ, কি খবর বল। পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে?
- ভালো। শোনো অন্তর, আজ তোমাকে কিছু জরুরী কথা বলবো...
-হুম.. বল...।
-আমাদের ব্যাচে নির্ঝর নামে একজন পড়ত না, যে শেষের দিকে চলে গেছে..
-হ্যাঁ, কিন্তু...
- হ্যাঁ, ওকে আমার অনেক দিন থেকেই ভালো লাগতো, কয়েকদিন আগে জেনেছি, ও আমাকে অনেক পছন্দ করে (কথাটা বলতে গিয়ে কেন যেন আনন্দের খুব কান্না পেল)।
- কিন্তূ...
-হ্যাঁ, আমি তোমাকে বলিনি কথাটা কখনও। কিন্তু তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই আজ তোমাকেই বললাম। তুমিই প্রথম জানলা। আচ্ছা শোনো, আমি রাখছি। মা আসছেন। আমি পরীক্ষার আগে আর ফোন করব না কাউকে, তুমিও করো না। ভালো থেক।
ফোন রেখে দিল আনন্দ। খুব কান্না পাচ্ছে ওর। এত বড় মিথ্যা কিভাবে বললো, কেন বললো ও নিজেও জানে না। তবে একটা বিষয় ও জানে। তা হল, ও অন্তরকে অসম্ভব ভালোবাসে, ভালোবেসে যাবে সবসময়।

আর অন্তর। ফোন রেখে বজ্রাহতের মত চুপচাপ বসে রইলো।

(অনেকদিন লিখতে পারিনি। এই লেখা যখন লিখছিলাম, তখন হঠাৎ করে একটা জবে জয়েন করি। আজ অনেকদিন পর, সময় করে লিখে ফেললাম। সবাই এতদিন অপেক্ষায় রাখার জন্য দু:খিত। ভালো থাকবেন।)


সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×