somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের গল্প : (২) যে কারনে আমার ছাত্রীর কাছে ক্ষমা চাওয়া ...

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের পাঠকদের কাছে আমার প্রশ্ন :
যে কারনে আমার ছাত্রীর কাছে আমাকে ক্ষমা চাইতে হলো:
কারনটি জেনে মন্তব্য করুন :

আমি একটি বেসরকারী স্কুলের একজন কর্মচারী। পদবী ‍‍"সহকারী শিক্ষক কম্পিউটার"। স্কুলটি হলো কিশোরগঞ্জ জেলায়। ঢাকার স্বনামধন্য একজন শিল্পপতির নিজ খরচে প্রতিষ্ঠিত এবং পরিচালিত।
প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে স্বীকৃতিপ্রাপ্ত।
যেহেতু আমি কম্পিউটার বিষয়ের শিক্ষক-আর আনুসঙ্গিক কারনে আমার বিষয়ের ক্লাস না থাকায় আমাকে অন্যান্য ক্লাসও নিতে হয়। অন্যান্য ক্লাসের সাথে চতুর্থ শ্রেনীর ইসলাম ধর্ম এবং সমাজ ক্লাস নেই। আমার অস্টম ঘন্টার ক্লাসের আগের ঘন্টায় আমারই এক সহকর্মীর ইংরেজী ক্লাস হওয়ায় প্রধান শিক্ষক বললেন : ........ সাহেব- আসাদ সাহেব যেহেতু আজকে আসেন নাই আপনি উনার ইংরেজী ক্লাসটি করে.... তারপর আপনার ক্লাস করবেন।
যথারীতি আমি ক্লাসে গেলাম। ছাত্র ছাত্রীদের ইংরেজী হাতের লেখা খাতা দেখতে গিয়ে লক্ষ করলাম - কারো খাতায়ই খাতার নিচে নাম লেখা নেই। আর থাকলেও সংক্ষিপ্ত করে লেখা নাম যেমন : স্বর্না, কনা, পরশ, রাফিসা, এইরূপ আরো অনেক- যার সকলই সংক্ষিপ্ত নাম।

যা দেখে আমি বিরক্ত হলাম এই কারনে যে: যেহেতু আমাদের প্রতিষ্ঠানটিতে বার্ষিক পরীক্ষার মধ্যবর্তী দুইটি পরীক্ষার মাঝেও আরো ৩০ নম্বরের পরীক্ষা নিতে হয় ১৫ এবং ১৫ করে মধ্যবর্তী আরো দুইটি। ছাত্র, ছাত্রীদের এইসব সংক্ষিপ্ত নাম লেখার কারনে আমি নিজে কয়েকবার সমস্যার পড়েছি- নম্বর রেজিষ্টার ও প্রগ্রেস রিপোর্টে নম্বর উঠাতে গিয়ে। কারন : দেখা গেল দুইটি খাতায়ই নাম লেখা "স্বর্না"(উদাহরন) যাতে কারোর খাতায়ই রোল নং লেখা নেই। ফলে কার নম্বর কার নামে বসাই বুঝতে পারিনা। রোল না লিখে পুরা নাম লিখলে অন্তত: এটা বুঝা যায়- যে ইশরাত জাহান স্বর্না, আর নুশরাত জাহান স্বর্না। দুইজন কে কাহারা। রেজিষ্ট্রারে নম্বর উঠানো সহজ।

অতএব ক্লাসে যাই- খাতা হাতে দিয়ে যাচাই করি.... ছাত্র ছাত্রীদের ধমকাই.. পুরো নাম না লেখা এবং রোল না লেখার কারনে। এই কথাও বুঝাই যে- তোমাদের নাম তোমরা যদি শুদ্ধ করে না লিখ-তাহলে যে সমস্যা হতে পারে তা এইরূপ। ধরে নাও: কোন পিতা তার সন্তানকে "কামাইল্লা" বলে ডাকে। তার প্রতিবেশী তার নাম কামাল উদ্দিন ডাকবে কেন? তোমার পিতা মাতা আদর করে যে নামটি রাখলেন- সে নামটি তুমিও সুন্দর করে লিখে অভ্যাস করবে। তোমার পুরো নামটি সুন্দর করে লিখবে... এটা হাতের লেখা এবং শিক্ষা জীবনের একটা অংশ ও দায়িত্ব। বড় হয়ে চাকরীতে যদি বড় কোন পদে চাকরী পাও - তোমার নামটি ... যাই হোক, সে এক দীর্ঘ লেকচার পর্ব।

আসল কথায় আসা যাক:
আসাদ সাহেবের ইংরেজী ক্লাসের প্রায় সকল খাতায়ই সংক্ষিপ্ত নাম। আবার কোনটায় নাম না থাকায় দুই/তিনজন বাদে বাকী সবার খাতা আলাদা করলাম। সঠিক ভাবে নাম লেখার কারনে তিনজনকে দাড় করিয়ে সবাইকে বল্লাম তাদের হাততালি দিয়ে ধন্যবাদ জানাও। সবাই তাই করল। বাকী প্রায় ৩২/৩৩ জনকে জিজ্ঞেস করলাম আগে যেহেতু আমি এ বিষয়ে বহুবার লেকচার দিয়েছি তবু কেন তারা সবাই এ কাজটি করল? দীর্ঘ জেরা পর্ব শেষে বললাম... - যেহেতু তোমরা আমার কথা গুরুত্ব দাওনি- অথবা অলসতা করেছ সেহেতু ভবিষ্যতে মনে রাখার জন্য কিছু শাস্তি তোমরা প্রাপ্য। আমি যথারীতি সবার হাতেই একটা করে মৃদু লাঠি দারা আঘাত করে খাতা দিয়ে ছেড়ে দেই। অত:পর যথারীতি ইংরেজী ও আমার ক্লাস দুটোই শেষ করে স্কুল ছুটি।

পরদিন সকাল বেলায় অফিসে আমার বিরূদ্ধে অভিযোগ নিয়ে আসলেন ইশরাত জাহান প্রাতী নামের একজন ছাত্রীর পিতা। প্রসঙ্গক্রমে বলে রাখি.. তিনিও স্থানীয় এগারসিন্দুর ঈশা খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রধান শিক্ষক আমাকে ডেকে অভিভাবকের সামনে বললেন: আপনি নাকি গতকাল প্রাতী'কে মেরেছেন? আমি বল্লাম: হ্যাঁ এটাতো অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় ছিল।
তিনি আবারো বলেন: শাসন করতে গিয়ে আপনি তো ছাত্র, ছাত্রীদের নির্যাতন করেছেন। আমি বল্লাম : এ রকম নির্যাতন কাল আমি শুধু ওকে করি নাই- ওর মত আরো ৩০/৩২ জনকে করেছি। সেটা নিয়ে অভিযোগ আসার মত তো কিছু দেখিনা? আমার সাথে দীর্ঘ জেরা পর্ব শেষে হেড মাষ্টার: অবিভাবককে উদ্যেশ্য করে বলেন- ঠিক আছে আপনি যান আমি বিষয়টা দেখছি।
এবার অভিভাবক ভদ্রলোক মুখ খুললেন: উত্তেজিত হওয়ার ভাষায় হেড মাষ্টারকে বলেন: স্যার আমার মেয়েটিকে এমন ভাবে মেরেছে যে তার দুই বাজুতে মোটা মোটা দুটি দাগ হয়ে আছে। আমি বিরক্ত হয়ে বলি: কোনটাকে নির্যাতন বলে আর কোনটা শাষন সেটা বুঝার বয়স আমার হয়েছে। হিসাব করে দেখুন আপনাদের চাইতে বয়স আমার বেশী। অভিভাবক আঃ ওয়াহিদ/ওয়াহিদুজ্জামান সাহেব আবারো বলেন: কালকে উনি ছাত্র, ছাত্রীদের গালিও দিয়াছেন। মিথ্যা কথা শুনে এবার আমি আর রাগ ঢাকতে না পেরে বল্লাম: ঠিক আছে- আপনার যখন মন ভরে নাই- আজই আমি ছাত্রীর কাছে মাফ চেয়ে- চাকরী ছেড়ে চলে যাব। ... আপনি সন্তুষ্ট হলেন?
এবার তিনি আরো দিগুন রেগে গিয়ে চিৎকার করে বলেন: তুই ব্যাটা কয় নম্বর মাষ্টারটা যে হয়েছিস্- আমি তোকে দেখে নেব। উচ্চবাচ্য সহকারে সে এক বিচ্ছিরি পরিবেশ। ঘটনার আকষ্মিকতায় অন্য শিক্ষকরা কেউ কোন কথা বলতে পারে নাই। আমিও নিশ্চুপ।

ঐ দিন আমি আর কোন ক্লাস করতে পারি নাই। টিফিনের পর একটা ক্লাসে গিয়ে সাধারন জ্ঞান বইটি হাতে নেওয়ার পরই-চোখ থেকে পানি এসে গেল এই ভেবে যে আমি কি এমন খারাপ কাজটি করলাম ? যেই আমি কিনা নি:সন্তান হওয়ার কারনে কচি কচি এই ছেলে মেয়েদের প্রতিদিন দেখার লোভে সর্ব সাকুল্যে মাত্র ৪০০০/= (চার হাজার) টাকা বেতনে চাকরী করি। সেই আমি কিনা ...?
ক্লাস করতে পারলাম না, ফিরে এলাম। এক ছাত্রী জানতে চাইল আমার কি হয়েছে? আমি কিছুই বলতে পারি নাই। ক্লাস ছেড়ে চলে এলাম।

মনে অশান্তি নিয়ে পরদিন ছিল শুক্রবার সারাদিন বাসায় বসে কাটালাম। শনিবার আমার সহকর্মী আসাদ সাহেব এবং লিপিকা রানী দাসকে সাথে নিয়ে নির্যাতিত ক্লাসে গেলাম। সবাইকে উদ্যেশ্য করে বল্লাম - কাল কে কে আমার হাতের মার খেয়েছ? তারা সবাই দাঁড়াও। গুনে দেখলাম-৩২ জনের মত- আমি তখন আমার সহকর্মী দুই জনের উদ্যেশ্যে বল্লাম-৩৫ জনকে একসাথে নির্যাতন করা যায়না। তাছাড়া এই যে, রাফিসা (রাফিসা আঞ্জুমান) সেও হেড সারের ভাষায় নির্যাতিতদের দলে। তার বাবা প্রিন্সিপাল, পরশ? তার বাবা মা দুজনেই শিক্ষক- কই কোন অভিয়োগ নিয়ে তো এলনা?
এবার আমি যাদের বাবা মা শিক্ষক এবং গত কাল আমি মেরেছি সবাইকে দাড়াতে বল্লাম। দাড়াল ৫/৬ জন।
আমি সেই ছাত্রীকে উদ্যেশ্য করে বল্লাম: এই ক্লাসে অন্য আরো অনেক শিক্ক্ষকের সন্তানকে আমি গতকাল শাসন করেছি তারা কেউ বিচার নিয়ে আসে নাই। তোমার বাবা যেহেতু বিচার দিয়েছেন- আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা কর। ঘটনার আকষ্মিকতায় আমার অন্যান্য ছাত্র- ছাত্রীরা নিশ্চুপ-সহকর্মী দু'জনও লজ্জিত ভাবে নিশ্চুপ।
আমি ভারমুক্ত হলাম প্রতিশোধ নিয়ে। হ্যাঁ আমি প্রতিশোধ নিয়েছি একজন অভিভাবকের কাছে তারই শিক্ষক সত্বাকে অপমানিত করে। আমি প্রতিশোধ নিয়েছি আমাদের বাচাল প্রধান শিক্ষকের উপর। সে কেন গার্ডিয়ানের অযথা অযৌক্তিক অভিযোগকে নিয়ে শিক্ষকগণের উপড় ছড়ি ঘোরায়। তারই শিক্ষক সত্বাকে অপমানিত করে। কারন- আমি দুই দিন সময় দিয়ে ছিলাম সরি কথাটি শোনার জন্য। কিন্তু অভিভাবক/ শিক্ষক আঃ ওয়াহিদ/ওয়াহিদুজ্জামান সাহেব আমার সাথে কথা বলেনা। এক মাস গত হতে চলল এখনও না। আমিও বলিনা। রাস্তায় দেখা হলে অন্যদিকে দুজনেই অন্যদিকে মুখ ফেরাই।
অপমানিতের জ্বালা বুকে নিয়ে আমি চাকরী ছেড়ে দিতে চাইলাম। আমার সহকর্মী বদিউল সাহেব আমাকে সান্তনা দেন- যদি চাকরী ছাড়েনই তবে এখন না কয়েকদিন পরে। না হয় মিথ্যা একটা অভিযোগের প্রচারনা চলবে আপনার বিরোদ্ধে।

আমি এখন আশ্চর্য হয়ে ভাবি: এ দেশের যে সকল শিক্ষক সরকারের ৮/১০ হাজার টাকা মাসে মাসে ব্যাংক থেকে উঠান এবং তাদেরই সন্তানদের পড়ান অন্য কোন প্রাইভেট প্রতিষ্ঠানে। তার অর্থ কি দাড়ালো ?
উত্তর হলো: তাহারা সরকারের টাকা খাইলেও মান সম্মত শিক্ষা তাহারা নিশ্চিত করতে পারে নাই। অতএব, তাহাদের লজ্জা, বিবেকের দায়, বলতে কোন শব্দ তাহাদের জানা নেই। লজ্জা করেনা এই টাকা নিজের ভোগের জন্য গ্রহন করতে? অন্যের সন্তানের ভবিষ্যত নিয়ে তাহাদের কোন দায় নেই। অথচ টাকা নিচ্ছেন ঠিকই। যাহাদের নিজের নম্বর সম্পর্কে কোন কনফিডেন্ট নেই- তারা আবার অন্যের নম্বর জানতে চায়? নিজের নম্বর সম্পর্কে যদি কনফিডেন্ট থাকত তাহলে তো নিজের স্কুলেই নিজ নিজ সন্তানদের পড়াতেন।
শিক্ষা মন্ত্রনালয় এবং সরকার এদের বিরোদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন?

যাই হোক: আমি আমার অপমানিত সত্বাকে নিয়ে অন্যত্র চাকরী খুঁজছি।
পাঠকবৃন্দ মন্তব্য করুন: আমার কাজটি কি আমি অন্যায় করেছি?
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ সকাল ১০:৪৯
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×