কনে দেখতে গেলাম, অতপর.....
ঘর ভর্তি লোক ।নিজেই নিজের জন্য কনে দেখতে গিয়েছি ।কিছুক্ষন
কথা বলার পর কনের ছোট বোন মানে আমার ছোট্ট হবু শালী(বয়স
পাঁচেক হবে) জিজ্ঞেস করলো,আপনার বাইক আছে ?
:আছে
:পালসার?
:না,সিঙ্গার মোটর সাইকেল।
:এটাতো সস্তা মোটর সাইকেল ।
এতো সস্তা জিনিস দিয়ে তো আমার আপুকে বিয়ে করতে পারবেন না ।আপুর
জায়গায় আমি হলে তো আপনার সামনেই
আসতাম না ।
:তাহলে কি করতে?
:দূর থেকেই বলে দিতাম মাফ করো ।
রুমের সবাই তখন আমাকে নিয়ে হেসে উঠলো ।
মনে মনে বললাম,মেয়েটা দেখি আস্ত ইচড়ে পাঁকা । এতো লোকের সামনে এভাবে অপমান করলো ।
যাই হোক পালসারের অভাবে ঐ বিয়েটা আর হলোনা ।মন খারাপ
করে বাসায় বসে টিভিতে শাকিব খানের মুভি দেখছি ।ইতিমধ্যে শাকিব
খান রিকসা নিয়ে অপু
বিশ্বাসকে পটিয়ে ফেলেছে ।
দেখেই মেজাজ চরমে উঠলো ।
যে যুগে মোটরসাইকেল দিয়েও বিয়ে করাতো দূরের কথা একটা মেয়েকেও পটানো যাচ্ছেনা সেইযুগে এরূপ
আবোলতাবোল কাহিনী নিয়ে কেন যে সিনেমা তৈরি করে । চ্যানেল
পাল্টালাম,কাজী নজরুলের কবিতা আবৃত্তি চলতেছে,
"হে দারিদ্র তুমি মোরে করেছ মহান"
রাগে টিভি অফ করে নিজেই কবিতা আবৃত্তি করতে লাগলাম
"হে দারিদ্র্য তুমি নজরুলকে করেছ মহান
শুধু মোরেই করিলে অপমান"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




