সকাল আটটা ।
ঘুম থেকে অনেক কষ্ট করে উঠলাম । উদ্দেশ্য ভার্সিটি । তরিঘরি করে বাস ধরতে গিয়ে দেখি সে বিশাল একটা লাইন এককথাই একটা বিন্দুর উপর একটা রশির মত যার শুরু আছে কিন্তু শেষ নাই । অনিহাবসত দাঁড়ালাম লাইনে তারপর অবশেষে বাস আসলে । বাস আসার পর ঘটলো তা বর্ননা করবো কিভাবে বুঝতেছি না ।
অনেক কষ্ট করে বাসে উঠলাম । একবিন্দুও জায়গা নেই । ২ জন মহিলা বাসটার ভিতরে উঠলো । তাদের দেখে কষ্টই লাগলো । মহিলা আর পুরুষের মাঝে কোন ভেদাভেদ নাই । তার উপর কয়েকজন ঝুলছিল দরজায় । বাস ছাড়লো ঝড়ের গতিতে । এখন যা ঘটলো তা অবর্ননীয় , বাস একদম হাড ব্রেক করলো আর ঝুলন্ত এক লোক বাস থেকে পড়ে গেল আর অপর প্রান্ত থেকে এক প্রাইভেট কার মূল্যবান প্রানটা নিয়ে গেল ।
কষ্টে চোখ দিয়ে পানি আসলো ।
এইভাবেই মূল্যবান প্রানটা দিয়ে দিল ব্যাস্ত ঢাকার ব্যাস্ত লোকগুলো ।
পরিবার হারালো তাদের কর্মক্ষম একজন মূল্যবান ব্যাক্তি । ছেলে মেয়ে হারালো তার বাবাকে ।
এইরকম হরহামেশায় ঘটছে ঘটনাগুলো । তবুও আমরা এইভাবেই ব্যাস্ত নগরীতে ছুটে চলেছি । জ্যামের ভয়ে আর টাইম বাঁচতে আমরা এইটু ওয়েট করতে পারি না ।
বিঃদ্র = পরিবারের কথা একটু চিন্তা করে দেখবেন । আপনাকে হারালে তাদের কি হতে পারে ।
কষ্ট হয় এই প্রানের মূল্যটা দিবে কে । কে দিবে এই উত্তর । লেগুনা বাস অথবা বাইক ঢাকার রাস্তায় এইভাবেই মানুষগুলো প্রান বিলিয়ে দিয়ে যাচ্ছে ।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




