হে জীবন ,
তুমি মোরে করেছো আবেগী ।
হে জীবন ,
তুমি মোরে দিয়েছো দুঃখ সুখের কষ্ট ।
হে জীবন ,
তুমি মোরে করেছো কঠোর ।
হে জীবন
তুমি মোরে দেখিয়েছো বাস্তবতা ।
হে জীবন
তুমি মোরে দিয়েছো অতি কষ্টের মাঝে মুখে হাসি ধরে রাখার কৌশল ।
হে জীবন
তুমি মোরে করেছো প্রশ্নবিদ্ধ ।
হে জীবন
তুমি ফিরিয়ে দাও মোর কান্নাগুলো হাসিয়ে হয়ে ।
আমি আবার ফিরে পেতে চাই মোর আগের জীবন , আগের পাল তোলা নৌকার অবাধ ছুটে চলার মত অপার স্বাধীনতা ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




