somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭টি জরুরী উপদেশঃ-

২৬ শে মে, ২০১৩ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম) হযরত আবু জর (রাঃ) কে সাতটি বিষয়ে ওসীয়্যত করলেন আর বললেন যে, এগুলো কখনো ছাড়বে না-

১। গরীব মিসকীনদের ভালবাসবে এবং তাদের সান্নিধ্য লাভ করবে।

২। নিজের থেকে ছোট ও কম মর্যাদাবানদের প্রতি লক্ষ করবে। (এতে নেয়ামতের শুকরীয়া আদায়ের তওফিক হবে।)
এ হুকুমটি পার্থিব ক্ষেত্রে প্রযোজ্য, দ্বীনের ব্যাপারে সব সময় নিজ থেকে অন্যকে উচ্চ ও উ...ত্তম মনে করবে, যাতে অধিক নেকী হাছিলের আগ্রহ জন্মে।

৩। সর্বাবস্থায় আত্নীয়দের সাথে আত্নীয় সুলভ আচরণ করবে, যদি তারা সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক ছিন্ন কারীদের সাথে আত্নীয় সুলভ আচরণ করাই হলো প্রকৃত সদাচরণ।

৪। لاَحَوْلَوَلاَقُوَّةَ اِلاَّ بِاللهِ
(লাহাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ) অধিক পরিমানে পড়তে থাকবে। (এ কলেমা নেকী সমূহের খাজনা, ট্রেজারী।)

৫। কখনো কারো কাছে সওয়াল (ভিক্ষা, করবেনা, সর্দারে দু’জাহান (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি আমরা কুরবান যে, তিনি উম্মতের ইজ্জত-সম্মান রক্ষায় কতইনা খেয়াল ও চিন্তা রেখেছেন।

৬। আল্লাহর হুকুম পালনে কোন ভৎসনাকারীর ভৎসনা বা তিরস্কারকে ভয় করবে না, আল্লাহ্ ওয়ালাদের এটাই মান-সম্মান।

৭। সদা সর্বদা ও সর্বাবস্থায় হক (সত্য) কথা বলবে, তা যতই তিক্ত হয় না কেন, (এটাই উত্তম জেহাদ)।

সাহাবায়ে কেরাম (রাঃ) বলেন, তার পর থেকে (হযরত) আবু জর (রাঃ) এর অবস্থা এই দাঁড়িয়েছিল যে, তিনি বাহনে চলাকালিন হাত থেকে বেত্রটি পড়ে গেলে কাউকে উঠিয়ে দিতে বলতেন না, বরং বাহন থেকে নেমে নিজেই নিজের বেত্র উঠিয়ে নিতেন।

(আফসোস যদি আমরা আমাদের ইজ্জত, সম্মান ও মর্যাদা বুঝতাম, তাহলে কতইনা ভাল হতো)।



ধ্বংস তার জন্য, যে মাতা-পিতার অবাধ্য, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

“আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না।” ধ্বংস তার জন্য, যে পরনিন্দা, দোষ চর্চা, মিথ্যাচার ও মিথ্যা সাক্ষ্য প্রদান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“মুখের পদস্খলন আর বিচ্যূতি-ই, মানুষকে উপুর হয়ে জাহান্নামে যেতে বাধ্য করবে।”
ধ্বংস তার জন্য, যে মাদকদ্রব্য সেবন করে। ...রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“আল্লাহর প্রতিজ্ঞা, যে নেশাদ্রব্য সেবন করবে, তাকে তিনি ‘তীনাতে খাবাল’ পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো ‘তীনাতে খাবাল’ কি? তিনি বললেন : জাহান্নামীদের নির্যাস-ঘাম।”
ধ্বংস তার জন্য, যে নিষিদ্ধ বস্তু থেকে দৃষ্টি সংযত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“চোখও যেনা করে, তার যেনা হল দৃষ্টি।” ধ্বংস সে নারীদের জন্য, যারা বস্ত্র পরিধান করেও বিবস্ত্র থাকে, অপরের প্রতি আকৃষ্ট হয় এবং অপরকে নিজের প্রতি আকৃষ্ট করে। তারা জাহান্নাতে প্রবেশ করবে না এবং তার ঘ্রাণও পাবে না।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×