দেশের সমস্ত বিতর্ককে ছাপিয়ে সরকার-গ্রামীন ব্যাংক (ড মুহাম্মদ ইউনুস) বিতর্ক একটি ভিন্ন মাত্রার রূপ লাভ করেছে। বিতর্কের শুরু অনেক আগে থেকে। সেসব বিতর্কে না গিয়ে সম্প্রতি সরকার-প্রধানমন্ত্রী ও গ্রামীন ব্যাংক-ড মুহাম্মদ ইউনুস বিতর্ক নিয়ে আলোকপাত করি।
সরকারের বক্তব্য
গত বৃহস্পতিবার মন্তীসভার বৈঠকে সরকার গ্রামীন ব্যাংক ও ড মুহাম্মদ ইউনুস সম্পর্কিত কিছু সিদ্ধান্ত গ্রহন করেছে। সিদ্ধান্তগুলো নিম্নরূপ:
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের চেয়ে বেশি সময় থাকা বৈধ ছিল কি না তা খতিয়ে দেখবে সরকার।
সভার সিদ্ধান্ত প্রসঙ্গে সচিব বলেন, ৬০ বছর বয়স অতিক্রমের পরও মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তার ওই দায়িত্বে এভাবে বেশি সময় থাকা বৈধ ছিলো কি না, তিনি ওই সময়ে কত টাকা নিয়েছেন এবং তা বৈধ ছিলো কি না তা খতিয়ে দেখতে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া গ্রামীণ ব্যাংকের এমডি থাকাকালে ইউনূস ‘ওয়েজআর্নার’ হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কর অব্যাহতি নিয়েছিলেন কি না, কর অব্যাহতি নেওয়া বৈধ ছিল কি না- সেসব বিষয়েও একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।
সুত্র: বিডিনিউজ
ড মুহাম্মদ ইউনুসের বক্তব্য:
সংবাদ মাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় নোবেলজয়ী ইউনূস বলেন, “আমি আগে থেকে এই শঙ্কা প্রকাশ করে এসেছি। এখন আমার শঙ্কা বাস্তবে রূপ নিতে শুরু করেছে।”
“গরিবের মালিকানায় পরিচালিত গরিবের ব্যাংকটি থেকে মালিকানা এবং মালিকানা প্রয়োগের ক্ষমতা থেকে গরিব মালিকদের বঞ্চিত হতে দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি,” বলেন তিনি।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সরে আসা ইউনূস প্রতিষ্ঠানটির অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গরিব মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন তাদের মালিকানা প্রয়োগের অধিকারকে খর্ব না করার জন্য সরকারের প্রতি, দেশবাসীর প্রতি আবেদন জানান।”
“সরকারেরর সিদ্ধান্ত গরিবের ব্যাংকটি এবং দেশের গর্বের এই ব্যাংকটি ধ্বংস করে দেবে” এই শঙ্কা প্রকাশ করে ইউনূস আরো বলেন, “আমি অত্যন্ত দুঃখিত যে এই প্রক্রিয়া থামানোর ব্যাপারে আমরা সফল হতে পারিনি।”
সুত্র:বিডিনিউজ
আমার কিছু কথা:
মন্ত্রীসভার সিদ্ধান্তের বিষয় বস্তু হলো গ্রামীনব্যাংকে ড মুহাম্মদ ইউনুসের অবৈধ বিষয়গুলোর তদন্ত করা আর কিভাবে ব্যাংককে সরকারী মালিকানায় নেয়া যায়। আর ড মুহাম্মদ ইউনুসের বক্তব্য হলো ব্যাংকে ধ্বংশ করা হচ্ছে, গরীবদের বঞ্চিত করা হচ্ছে, সরকারকে থামাতে হবে।
এখন কথা হলো বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কেউ আইনের উর্ধ্বে নয়। বাংলাদেশের আইন অনুযায়ী ড মুহাম্মদ ইউনুস গ্রমীনব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে থাকতে পারে না। নাকি তিনি বাংলাদেশের আইনের উর্ধ্বে? বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেখানে রায় দিয়েছে তাকে সরে যাওয়ার সেখানে সরকারের কি করার আছে। আর আদালতে তো সরকার যায়নি, ইউনুস সাহেব নিজেই গিয়েছিলেন। তাহলে এখানে সরকারের দোষ কোথায়? তিনি কেন তার বিরুদ্ধে তদন্তকে ভয় পাচ্ছেন? গ্রামীন ব্যাংককে যদি সরকারী মালিকানায় এনে সুদের হার কমিয়ে ও ক্ষুদ্র ঋন চালু রাখে তাহলে তো গরীব মানুষদের উপকারই হবে। গ্রমীন ব্যাংককে সরকারী মালিকানায় আনতে চাচ্ছে, কিন্তু তার বক্তব্যে মনে হচ্ছে গ্রামীন ব্যাংককে আওয়ামী লীগ দলের নামে লিখে নিচ্ছে!
আসল কথা হলো দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনুস সাহেব জনগনের ব্যাংককে নিজে কুক্ষিগত করে রাখতে চায়। আর এই জন্য সে তার নোবেল বিজয় ও তার আন্তর্জাতিক প্রভুদেরকে সে ব্যবহার করছে। সরকার বিরোধী সেন্টিমেন্টটা এখন ইউনুসের পক্ষাবলম্বন করছে। আজ যারাইউনুস সাহেবের পক্ষ নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সরকারের বিরোধীতা করতে গিয়ে খাল কেটে কুমির আনবেন না। সরকারের খারাপ কাজের সমোলচনা করুন কিন্তু ইউনুসের অন্যায় দাবীকে উৎসাহিত করবেন না? যে মানুষ দেশের সকল মানুষকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করে রেখে নিজে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখে তার অভিসন্ধি সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। সব মানুষেরই রাজনীতি করার অধিকার আছে। তারও আছে। কিন্তু ১/১১ এর প্রেক্ষাপটে তার রাজনৈতিক ইচ্ছা মোটেও নৈতিক নয়। এটি একটি দুরভিসন্ধি। পৃথিবীতে নোবেল জয়কে কাজে লাগিয়ে ক্ষমতার মসনদে আহরন করার ইচ্ছা প্রকাশ করেছেন এমন ব্যক্তি আছে কিনা আমার জানা নেই। আজ যারা ইউনুসের পক্ষে সাফাই গাইছেন আমি নিশ্চিত সময়ের আবর্তে তারাই ইউনুসের সবচেয়ে বড় সমালোচক হবেন। কিন্তু ততদিনে জাতি হিসাবে আমরা হয়তো অনেক কিছুই হারিয়ে ফেলবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


