somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো:হাবিবুর রহমান(হাবিব)
এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

আমার বর্তমানের ভাবনাগুলো..।

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এক)
পৃথিবীর বুকে ছোট্ট এই দেশটি, আমার কাছে অনেক বড়। টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার কাছে অনেক দূর। অনেক সম্ভাবনার।
লাখো লাখো শিক্ষিত বেকারের অভিমান।
চাকুরীর জন্য ব্যাচেলরদের বিয়ে করতে দেরি।
বুক ফাঁটা যন্ত্রণা নিয়ে বাবার কাছে হাত পাতা।
এগুলো নৈমিত্তক ব্যাপার। তারপরেও হতাশায় ডুবে চাকুরী খুঁজি, নতুবা বিদেশের উপর ভরসা করি..
কোথায় থেকে আসবে এতো চাকুরী? আমার দেশের #গর্ভটা তো এতো বড় না। যে সে বছর বছর লাখো কোটি চাকুরী প্রসব করবে। তাই উদ্যোগ তো আমাদেরই নিতে হবে.. তবেই না তৈরি হবে নতুন নানান চাকুরী ক্ষেত্র।।
নতুন উদ্যোগের জন্য, আইডিয়া জেনারেট করছি। আমি প্রস্তুতি নিচ্ছি, আপনারা নিচ্ছেন তো.....
©লেখস্বত্বঃ #হাবিব রহমান®।
'Try to be a wealth of my 'desh, try to create new vacancy for upcoming."
"চল না ভাই,
দেখি দেশের অপার সম্ভাবনা।
স্বপ্ন নিয়ে বড় করে।
সীমাবদ্ধতা যা আছে, থাক না-
সম্ভাবনার আড়ালে।

(দুই)
এই বলতে না পারা কষ্টগুলো নিয়েই
চলতে হবে পথ,
বলতে হবে সময়ের কানে কানে।
বড় নিষ্ঠুর এই ধরনী
ধরনীর বুকে আমি এক জেগে ওঠা শুষ্ক চর ।
বৃক্ষ শূণ্য, ছায়া শূণ্য,
আর একলা বাঁধা ঘর।।

(তিন)
চাইলেই হাসিটা আর বকুল ফুলের মতো
ঠোঁটের কোনায় ফোঁটে না।
এই যাদুর শহরে মাঝে মাঝে
খুব একাকিত্ব গ্রাস করে আমায়।।
একঘেয়ে পৃথিবীর প্রান্তরে
বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-
ভাবি,
কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো...
আমিও কি #সুখটার মাথা ফাটিয়ে চলে যাবো-
#গফুরের পথ ধরে অচেনা কোন শহরে।।।।

(চার)
ছেড়ে যাওয়া ব্যাথা গুলোই
আসছে আবার তেড়ে।
মর মর করে ভাঙছে হৃদয়
আচ্ছা করে মেরে........

(পাঁচ)
কারো চোখে আমি আগুন দেখি
কারো চোখে দেখি জল।
কারো চোখে ভেসে উঠে আবার
স্বপ্নের ঝলমল।
কারো দুটি চোখ, দু'দিক দিয়ে
চলে যায় বহুদূর।
কারো দুটি চোখ (আমার মত)
স্বপ্নটাকে কেন্দ্রকরে , করে ঘুরঘুর।।
®হাবিব রহমান©
#ই-কমার্সে আমার মত কারো প্রবল আগ্রহ আছে?? থাকলে কমেন্ট বক্স উন্মুক্ত..।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×