somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো:হাবিবুর রহমান(হাবিব)
এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

ভালোবাসা নাকি সাময়িক আবেগের জোয়ার.

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস্তবতাটা বিবেক দিয়ে বিচার করতে হয়, আর ভালোবাসাটা বিচার করতে হয় আবেগ দিয়ে “ই’। না, এখানে ভালোবাসা বলতে শুধু অবৈধ প্রেমের সর্ম্পককে উল্লেখ করছি না। বাবা-মায়ের সাথে সন্তানের, ভাইয়ের সাথে বোনের, গুরুজনের সাথে ছোটদের, বন্ধুর সাথে বন্ধুর, ছাত্রের সাথে শিক্ষকের ইত্যাদি সব কিছু....এখানে সবদিকের সার্বজনীন ভালোবাসাটাকেই বুঝাতে চাচ্ছি।

একটা অচেনা মেয়ে বা ছেলে, তিন’মাস কিংবা পাঁচ’মাসের পরিচয়ে; কি এমন ভালোবাসা তোমর হলো, যে তার অবহেলা কিংবা এড়িয়ে চলার জেরে নিজেকে একটু কন্ট্রোলে রাখতে পারো না, নিজের উপরই কষ্টের বা আঘাতের বোঝা চাপাও। এই ক’দিনের সম্পর্কের জেরে বাবা-মা বা প্রিয় জনের বিশ বাইশ বছরের ভালোবাসা কী তুমার মনে পরে না? এই #দেহটা তুমার, কিন্তু এই জীবনটা তুমার একার না, এই জীবনের সাথে জড়িত আছে তোমার বাবা-মা আর প্রিয় জনের সুখ-দুঃখ, ভালো থাকা বা মন্দ থাকা। তো এই তুচ্ছ কারণে নিজের ক্ষতি হোক এমন কিছু করো না, জানি এমন একটা সময় পার করছো- আমার কথাগুলো একটুও ভালো লাগবে না। হয়তো বলতেও পারো- “ভালোবাসার তুমি কি বুঝবা?” আসলে আমি তুমাদের মতো করে হয়তো বুঝবো না, কিন্তু অনেক কিছুই হৃদয় দিয়ে বুঝার ক্ষমতা আমার আছে।

আজকাল পত্রিকা, টেলিভিশন খুললেই খুব বেশি চোখে পরে আত্নহত্যা, গুম অথবা খুন। আর যখন দেখি এর বেশির ভাগটাই ঘটেছে প্রেম বা পরক্রিয়া প্রেমের জের ধরে- তখন এই বিষয়টার প্রতি ঘৃণা অাসাটা কী অস্বাভাবিক? একজন মানুষ কেন আত্নহত্যা করে, এই বিষয় নিয়ে অনেক ভাবতে ভাবতে কিছু কারণ আমি পেয়েছি। এবং একটা বিষয় এমন যে একটা মানুষের আনন্দঘন সময়টাকে আরো বহুগুন বাড়িয়ে দিতে পারে কিছু ভালো সঙ্গী অার একটা মানুষের দুঃখ, কষ্ট বা হতাশা বহু গুণে বাড়িয়ে দেয় একাকিত্ব। কষ্ট বা হতাশার সময় মানুষ যখন একা থাকে, তখন তার হতাশা বা কষ্ট চরম পর্যায়ে চলে আসে। তখন কোনটা ভুল, কোনটা ঠিক এইবোধটা কাজ করে কম। এই হতাশার চরম পর্যায়ে কেউকেউ মাদক গ্রহন করে কষ্টটাকে ভুলে থাকতে চায়। আবার কেউকেউ কষ্টকে মেনে নিতে না পেরে আত্নহত্যা করে, সাময়িক সমস্যার চিরস্থায়ি সমাধানের পথ বেছে নেয়। একটা সম্ভাবনা ময় জীবন বিষ খেয়ে কিংবা ঝুলে শেষ হয়ে যায়। এরকম অহরহ ঘটনা আমাজের সমাজে প্রতিনিয়তই ঘটে। মানুষ চরম হতাশা বা কষ্টর সময় তাকে কখনই একাকি থাকতে দেয়া ঠিক না, তখন শয়তানের নানান কুমন্ত্রণায় সে ফেসে যেতেই পারে।

একটা মানুষ আত্নহত্যা করার আগে কিছু কাজ করে, অনেক সময় এই কাজ গুলো বিপদের সংকেতই দেয়ঃ

১)বড় ধরনের কোনো সমস্যার মাঝে পড়লে সে বার বার বলে, নাহ আর পারছি না। এবং বিষন্নও চিন্তিত দেখায় তাকে।। যেমন—প্রেমে ব্যর্থ হয়ে তীব্র মানসিক কষ্টে পড়ে গেলে। বা খুব বেশি ঋনে তলিয়ে গেলে।
২) ঘনিষ্ঠজনদের দূরে ঠেলে দেয়। নিজেকে অন্যের ওপর বোঝা মনে করে। ব্যক্তি যখন মরে যাবে, সবার থেকে অনেক দূরে চলে যাবে এমনটা বলতে শুরু করে।
৩) অধৈর্য হয়ে পড়ে। বিরক্তি বেড়ে যায়। নিজেকে ঘৃণা করে। প্রাথমিক অবস্থায় কেউ যদি নিজেকে নিজে আহত করে।
এছাড়াও আরো কিছু বিষয় লক্ষ করা যায় ব্যাক্তি বিশেষে..তবে এই লক্ষণগুলো কারো মধ্যে দেখা গেলেই নিশ্চিত বলা যাবে না, সে আত্নহণন করবে.। এক্ষেত্রে তার সাথে সঙ্গদিতে হবে, সময় কাটাতে হবে। তার ভালো লাগতো বা স্বপ্ন ছিলো এমন কাজের কথা আলোচনা করতে হবে.।

সুইসাইড বিষয়টা আমি কখনই মেনে নিতে পারি না, সৃষ্টিকর্তার দান- এতো সুন্দর একটা জীবন! মানুষ কেন সুইসাইড করবে!!!??
তাই “ এগেইনস্ট সুইসাইড” অবস্থান করছ..

হাবিব রহমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×