somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক মানেই ইন্টারনেট | পর্যবেক্ষণ পোস্ট

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক ও ইন্টারনেট

ফেসবুক হলো পৃথিবীর সবচেয়ে বড় আর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম । এর প্রায় তিনশ বা সাড়ে তিনশ কোটি ইউজার আছে । এই ফেসবুক ব্যবহার করার ফলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক স্বাচ্ছন্দ্য এসেছে । বর্তমানে যা অবস্থা দেখছি, তাতে খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদির মতো ফেসবুকও একটা ফান্ডামেন্টাল জিনিস হয়ে গেছে । ফেসবুক কিন্তু ফ্রি । একাউন্ট খোলা ও ব্যবহার করতে এক পয়সাও লাগে না । হয়তো সরাসরি লাগে না কিন্তু ফ্রি বলতে আসলে কিছুই নেই । যখন কোন কিছু ফ্রি তখন আমরাই(ইউজার) হলাম কোম্পানির প্রফিট।


পুরো ইন্টারনেট নামের জিনিসটির ডেফিনেশন বদলে দিচ্ছে ফেসবুক । এখন অনেকেই ফেসবুক বলতেই ইন্টারনেট বোঝেন । প্রথম আলোর একটি রিপোর্টে পড়লাম বাংলাদেশের মোবাইল ডাটার সিংহভাগই যায় ফেসবুক চালাতে। ফেসবুকও তাদেরকে এখন ইন্টারনেটের বিকল্প বানানোর ধান্দায় আছে । মেসেজ, লাইভ ভিডিও, এমনি ভিডিও, ভিডিও কল, অডিও কল, নিউজ পেপার, অনলাইন বিজনেস, পেজ/গ্রুপ , গেমস এসব করে করে পুরো ইন্টারনেট নামের বিশাল জিনিসটাকে তারা তাদের নিজেদের ভিতর নিয়ে আসার চেষ্টা করছে । ফেসবুক আবার ফ্রি কিছু ওয়েবসাইটও ব্রাউজ করতে দিচ্ছে । কিন্তু এসব ওয়েবসাইটে যেতে হলে ফেসবুক এপের মাধ্যমে যেতে হবে। এছাড়া তারা এশিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ফ্রি ইন্টারনেট দেয়ার জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করার প্রজেক্ট হাতে নিয়েছে । আদতে এসব ভালো মনে হলেও এগুলো সব হলো তাদের ইন্টারনেট মনোপলি । ফেসবুক এখন নিজেকে ইন্টারনেটের বিকল্প বানাতে মরিয়া । দিন রাত মানুষ এখানেই পরে থাকছে । গুগল আর ফেসবুক এই দুই ওয়েব জায়ান্ট এখন ইন্টারনেট নামের জিনিসটাকে গুগল ডট কম আর ফেসবুক ডট কমের ভেতরে সীমাবদ্ধ করে ফেলতে চাইছে ।


বর্তমানে দেখি ফোনে মেসেজ আসে অপারেটর থেকে, যেমন আমি আমার অপারেটর রবি থেকে মাঝে মাঝে "ইন্টারনেট" অফার পাই মেসেজে । তবে ব্যাপার হলো ওই "ইন্টারনেট" অফার বা ডাটা দিয়ে কেবল ফেসবুক চালানো যাবে । তার মানে কি "ইন্টারনেট মানেই ফেসবুক" !!!


আদতে এটা ভালো মনে হলেও এর রয়েছে সুদূরপ্রসারী বাজে প্রভাব । মানুষকে যখন কোন একটা জিনিসে নির্ভরশীল করে ফেলা যায় তখন সে এর বাইরে কিছু ভাবতে পারে না । ভাবতে পারে না তো তাও কম হয়ে গেল, এর অভাবে মানুষ উতলা হয়ে পরে । এটাই হলো ক্ষতি ।

যেমন, ফেসবুকের কারণে ব্যাক এন্ড ফোর্থ কমিউনিকেশন(সরাসরি/মুখোমুখি যোগাযোগ) প্রভাবিত হচ্ছে । মানুষ কথা বার্তা চ্যাটেই বলাবলি করছে এতে করে সামাজিকতার(Socialization) স্বরূপে পরিবর্তন ঘটছে।

সে যাই হোক, এছাড়া অতিরিক্ত আসক্তির কারণে লেখাপড়া, অন্যান্য কাজ কারবার ভুলে মানুষ সময় নষ্ট করছে । এছাড়া ইন্টারনেট নামের জিনিসটার থেকে বেরিয়ে এসে কেবল ফেসবুকের মধ্যে আটকে যাচ্ছে ।


ফেনসিডিল হলো কফের ওষুধ । মাত্রানুযায়ী সেবনে এটা উপকারী রোগ সারাতে । কিন্তু বেশি খেয়ে ফেললেই তা মাদকদ্রব্য ও ক্ষতিকর একটা জিনিস হিসেবে পরিগণিত হয় ।

তেমনি,
ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই দরকার । কিন্তু এর মাত্রাতিরিক্ত ব্যবহার ও ইন্টারনেটের বিকল্প হিসেবে গরীব ও উন্নয়নশীল দেশসমূহের কাছে উপস্থাপন মোটেও সুখকর কোন খবর নয় । উন্নত দেশসমূহে ফেসবুকের জনপ্রিয়তা বা বহুল ব্যবহার পড়তির দিকে থাকলেও গরিব ও উন্নয়নশীল দেশসমুহে এটা বেড়ে চলেছে । তারা স্যাটেলাইট ও নানা অফার টফার দিয়ে ফেসবুককেই ইন্টারনেটের বিকল্প দাঁড় করাতে চাইছে । অনেকেই আছে যারা ইন্টারনেট ব্যবহার করে কোন তথ্য বের করতে না পারা বা কোন সমস্যার সমাধান বের করতে না জানলেও ফেসবুকে খুবই সক্রিয় । এটা খুবই আশঙ্কাজনক ঘটনা । এই "ইন্টারনেট মানেই ফেসবুক" এই গন্ডি থেকে বেরুতে না পারলে বা এর প্রতিকারমূলক ব্যবস্থা না নিলে জাতি হিসেবে আমাদের ক্রিয়েটিভিটি ও সোশ্যালাইজেশন এর তীব্র প্রতিক্রিয়া ঘটবে অদূর ভবিষ্যতে ।


সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×