somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামরিক বাহিনীর উন্নয়ন ও নির্বাচন ইস্যু | নির্বাচন পোস্ট

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক ও মেরুদন্ড খ্যাত হলো এই যুদ্ধসামগ্রীগুলো


বাংলাদেশ বিমান বাহিনীর মেরুদন্ড MiG-29 S/UB ফোর্থ জেনারেশন ফাইটার প্লেন, নতুন Sukhoi SU-35
আর Chengdu J-10 কেনার ব্যাপারে কথাবার্তা চলছে

ট্রেনিং cum অ্যাটাক ফাইটার জেট রাশিয়ার তৈরি Yakolev Yak-130
চেকোস্লোভাকিয়ার তৈরি Aero L-39 Albatross

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাক বোন MBT-2000 মেইন ব্যাটেল ট্যাংক ,
সার্বিয়ার তৈরি Nora B-52 হাউৎজার সেলফ প্রপেলড আর্টিলারি কামান

ট্যাংক বিধ্বংসী রাশিয়ান Metis-M মিসাইল ও চায়নার PF-28 মিসাইল

সৈন্য ও পণ্য পরিবহনের জন্য আর্মি এভিয়েশন কোর ও ডেডিকেটেড বিমান ও হেলিকপ্টার ।

প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য সাবমেরিন BNS Nabajatra (S-161), BNS Joyjatra(S-162)

বিমান বাহিনীর জন্য দেশের প্রথম মিসাইল এফএম-৯০(FM-90) সারফেস টু এয়ার মিসাইল(SAM) ,

বাংলাদেশেই মিসাইল তৈরির প্ল্যান্ট(মডেল FN-16)

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস সমুদ্র জয়(USA made, BN ship number F-28), বিএনএস সমুদ্র অভিযান(USA made, BN ship number F-29) ও আরো অনেক ।

বাংলাদেশে প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য জার্মানির তৈরি Dornier Do-228 NG সামুদ্রিক টহল বিমান(MPA) ,

এয়ারফোর্সের জন্য ইতালির তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন থ্রিডি রাডার( Selex RAT 31 DL/M) । এই রাডার জার্মানিও পর্যন্ত ব্যবহার করে ।

সেনাবাহিনীর জন্য আধুনিক হেলমেট ও নাইট ভিশন সামগ্রী ।



চীনের সাথে সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তি , রাশিয়ার থেকে ১ বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় চুক্তি সবই আওয়ামীলীগ সরকারের করা ।

সেনাবাহিনী , নৌবাহিনী ও বিমান বাহিনীর ট্রেনিং ৩ বছরে উন্নীতকরণ, প্রতিটি বাহিনীর ট্রেনিং সেন্টারে আধুনিক একাডেমিক এবং প্রশাসনিক বিল্ডিং বঙ্গবন্ধু কমলেক্স নির্মাণ সবই এই আওয়ামীলীগ সরকারের করা । এছাড়া বেতন ভাতা বাড়ানো, আবাসন ও দেশের উন্নয়নের কাজে সেনাবাহিনীকে সম্পৃক্তকরণ সবগুলোই শেখ হাসিনা আর আওয়ামীলীগ সরকারের করা ।

এছাড়া স্থলসীমায় ছিটমহল সমস্যা ও জলসীমায় সমুদ্রসীমা বিরোধ দুটোই দেশের পক্ষে নিষ্পত্তি করেছে এই আওয়ামীলীগ সরকারই । এখন আর আমাদের স্থল বা জলসীমা নিয়ে কোন বিরোধ নেই ।

বিচ্ছিন্নতাবাদ সমস্যা রোধে পার্বত্য শান্তি চুক্তির কৃতিত্বও এই আওয়ামীলীগেরই । এখন পার্বত্য এরিয়ায় সেনাবাহিনীর এমন শক্তি যে এক ব্রিগেড সৈন্যকে মোকাবেলা করার ক্ষমতা নেই উপজাতীয় বিচ্ছিন্নতাবাদীদের ।


বিএনপি-জামাতও তো অনেক বছর ক্ষমতায় ছিল । তারা বাংলাদেশের সশস্ত্রবাহিনীর জন্য কি কি অস্ত্র বা কি কি উন্নয়ন করেছে জানতে চাই ! খুঁজে দেখেন পান কিনা কিছু । ঐক্যফ্রন্ট বা বিএনপি সমর্থক ব্লগারদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ।

হয়তো বিডিআর ঘটনার কথা আনবেন কেউ, সেটায় সরকারের সম্পৃক্ততা নেই । কোন তদন্তেই সেটা পাওয়া যায়নি উল্টো পিন্টু সহ অনেক বিএনপি নেতাদের উস্কানি আর অপরাধীদের পালানোয় সহযোগিতা করার রিপোর্ট আছে । আর দোষীদের বিচার ও শাস্তি হয়েছে এটি নিয়ে সামরিক বাহিনীর কোন আপত্তি নেই । থাকলে এতদিন ক্ষমতায় থাকতে পারতো না শেখ হাসিনা ।

বিএনপির সাম্প্রতিক বক্তব্যগুলো শুনলে মনে হয় তারা চাইছে সেনাবাহিনী তথা সশস্ত্রবাহিনীই তাদের প্রচার প্রচারণা করে দিক, তারাই তাদের হয়ে ভোট দিয়ে দিক । হা হা.......!


এনিওয়ে, বিএনপি জামাত তথা ঐক্যফ্রন্ট আওয়ামীলীগের বদনামকে ভোট চাওয়ার ইস্যু করেছে । আরে হেডম থাকলে নিজেরা যতদিন ক্ষমতায় ছিল ঐগুলোর সাথে আওয়ামীলীগের কাজের তুলনা করে ভোট চাক ।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×