somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম কি বলে আর আমরা করি কি ! ইসলাম সিরিজ । পোস্ট ২ | দান খয়রাত সাহায্য

২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমুক তমুককে নিয়মিত দান সদকা করে যারা ব্ল্যাক মার্কেট থেকে যারা ইতোমধ্যে জান্নাতের টিকেট কেটে ফেলেছেন তারা পোস্টটা পড়ে মনঃক্ষুণ্ন হতে পারেন !

জান্নাত লাভের আশায় আমরা কতো জায়গায় না দান করি, আর্থিক সাহায্য করি । কতো দরগা, মাজার, দানবাক্স, পীরের দরবারে গরু ছাগল স্বর্ণালঙ্কার টাকা পয়সা দিয়ে আসছি, কতো হুজুরকে গাছের সবচেয়ে বড় ফল কিংবা পুকুরের সবচেয়ে বড় মাছটা খাইয়ে দোজাহানের অশেষ নেকি হাসিল করতেসি !

কিন্তু আল্লাহ কি বলেছেন তা জানিও না !

দান করা অনেক বড় একটি সৎকর্ম ! দান করার জন্য বা খরচের জন্য আল্লাহ কতোগুলো একাউন্ট নাম্বার দিয়ে দিয়েছেন কুরআনে । ভুল নাম্বারে বিকাশ করলে যেমন কর্তৃপক্ষ দায়ী না তেমনি আল্লাহর বলে দেওয়া একাউন্টের বাইরে প্রোটোকল না মেনে দান করলেও সওয়াবের জন্য আল্লাহ দায়ী না !

জান্নাতের টিকিট ব্ল্যাক মার্কেটে পাওয়া যায় না, জান্নাতে যেতে হলে যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ আল্লাহর বলে দেওয়া নিয়ম মতোই দান সদকা করে জান্নাতের দিকে এগোতে হবে । জান্নাতের মালিক যেহেতু আল্লাহ তাই জান্নাতে যেতে হলে তার নির্দেশিত পথই মেনে চলতে হবে ।

দান বা টাকা পয়সা খরচ করতে হলে আপনার বাবা মা হলো ফার্স্ট প্রায়োরিটি ! দুনিয়ার সবচেয়ে বড় দরগা সবচেয়ে বড় পীর হলো আপনার বাবা মা, তাদের জন্য সবার আগে ব্যয় করতে হবে । বাপ মাকে না দিয়ে পীরের দরবারে গরু কিনে দিলেন ? কোন লাভ নাই, আপনার জন্য এক বালতি সমবেদনা ! বাবা মাকে আর্থিক সাহায্য না করে ১০ তলা আশ্রম বানাইসেন ? নো ওয়ে বাডি, আপনি ভুল নাম্বারে বিকাশ করে দিসেন তাইলে !

বাবা মায়ের পরে সবচেয়ে কাছের লোক হলো আপনার নিকটাত্মীয়রা । ঘরের লোককে না দিয়ে আপনি দৌড়াইতেসেন হুজুরের পেছনে ? হুদাই তাইলে সব ! আপনার দানের বা সাহায্যের দ্বিতীয় সবচেয়ে বড় হক্কদ্বার আপনার নিকটাত্মীয়রা । তাদের ওভারটেক করে দান সদকা করলে আপনি আল্লাহর নির্দেশ মানলেন না ! প্রোটোকল মানলেন না ! সো...বুঝে নেন বিষয়টা !

উপরের ২ গ্রুপের পরে এতিম/অনাথরা আপনার দানের হক্কদ্বার । যেই এতিমকে দেখে অবজ্ঞা করে ভাগিয়ে দিলেন, সেই এতিমের হাতেও আপনার জান্নাতের টিকেট ! এতিমকে এড়িয়ে যাবেন ? হাতের লক্ষী পায়ে ঠেলার মতো কাজটাই করলেন তাইলে !

এরপরে আসলো অসহায়রা । কি ভাবতেসেন, ধুরো গরীব অসহায়দের কথা ভাবার সময় আছে ? সময় না থাকলে জান্নাতেও আর যাওয়া লাগবে না ! ঐ গরীব অসহায় লোকেরাও হলো জান্নাতের টিকিট সেলার, তাদের এড়িয়ে গেলেন তো জান্নাত থেকে দূরে গেলেন গা !


এরপরে, মুসাফির । কতো লোক বিভিন্ন প্রয়োজনে ভ্রমণ করে, তাদেরকেও যথাসাধ্য সাহায্য করলেন । দুপুরে খাইতে বসছেন, পাশের টেবিলে দূরের জেলার একজনও বসলো, দিয়ে দিলেন তার বিলটা, কয় টাকাই নাহয় গেলো, কিন্তু এই কাজটার কতো বড় ইমপ্যাক্ট ভেবে দেখসেন তো ? বাসের কাউন্টারে দেখলেন কেউ টিকেট কাটতে পারতেসে না, কিংবা বাসের ভাড়া নাই, দিয়ে দিন তার টাকাটা । শেষ বিচারে এসবই কাজে লাগবে আপনার !

জান্নাতের মালিক আল্লাহ । তাই কেউ এসে আপনার কাছে দানবাক্স নিয়ে এসে জান্নাতের টিকিট বেঁচতে চাইলে মিলিয়ে নিন আল্লাহর দেওয়া একাউন্ট নাম্বার ও প্রোটোকলের সাথে । ভুল নাম্বারে বিকাশ করার মতো ভুল জায়গায় পয়সা বিলিয়ে জান্নাতের আশা করে লাভ নাই, যদি আরকি আল্লাহকে জান্নাতের মালিক মনে করেন ।


সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×