somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

তবুও আমরা সফল

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবুও আমরা সফল ◄
মাঝে মাঝে সাহায্যকারী পথিক, বটগাছ আর সেই দুষ্ট শিয়ালের গল্প মনে পড়ে। আমাদের আচরণে অনেকটাই সুচতুর-পন্ডিত শিয়াল, অসহায় পথিক এবং অসহায় বটগাছ এর চরিত্র ফুটে উঠে। একসময় ছিল যখন মানুষ তার শত্রুকেই শত্রু মনে করতো কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ তার পরিক্ষিত বন্ধুকেও শত্রুর তালিকায় যোগ করে। মানুষ এক সময় পিছনে আঘাত করতো এখন পিছনেতো করেই, সুযোগ পেলে সামনে (একেবারে বুকে) আঘাত করতেও দ্বিধাবোধ করেনা । কোন এক সময় মানুষ বাজে কাজ, খারাব কাজে আশ্চর্য্ হতো আর শুভ কাজে স্বাভাবিক থাকতো। কখনো মানুষ ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত থাকতো আর এখন অহিতকর কর্মে মানুষ প্রতিযোগিতা করে। কেননা, মানসিকতার পরিবর্তন হয়েছে। মানুষ এখন খারাব কাজে স্বাভাবিক থাকে আর ভালো কাজে আশ্চার্য্ হয়। মনে পড়ে-
“ লেখাপড়া করে যে গাড়িঘোড়ায় চড়ে সে” বা
“ মাষ্টার সাব আমি নাম দস্তখতখানি শিখতে চাই” বা
“ আফায় কইছে আমারে বাল্যশিক্ষা কিনা দিব” ইত্যাদি।
এখন আর সেই সব গান বা ছড়া শোনা যায়না । উঠে গেছে মানুষের মন থেকে। পরিবর্তন হতে হতে এমন হয়েছে যে, এখন শিক্ষকরা উল্টো শিক্ষার্থীর কাছ হতে আদব-কায়দা শিখতে হয়। ছাত্রদের নিকট হতে জানতে হয় “ বেত্রাঘাত আইনে নিষিদ্ধ” বেচারা শিক্ষক বাধ্য হয়ে গিলতে হয় উপদেশ নয়তো ক্লাশের বাইরে কোন অপ্রিতীকর ঘটনার মুখোমুখি হতে হয় ।
সবত্রই পরিবর্তনের ছোঁয়া । পরিবর্তনের ছোঁয়ায় মানুষের কোমল মন পাথরে পরিণত হয়েছে। জন্তু-জানোয়ারেরাও তাদের চরিত্রে পরিবর্তন এনেছে। কুকুর দেখলে এখন বিড়াল দৌঁড়ে না, বিড়াল দেখলে কুকুর ঝাঁপিয়ে পড়ে না। বরং এক পাতে খাবার খায়, যেন জন্ম জন্মান্তরের বন্ধু। আর মানুষ?
শিক্ষিতের হার বেড়েছে, পয়সাওয়ালা বেড়েছে, উৎপাদন বেড়েছে শস্যে-মৎসে, পানীয়ে-দুগ্ধে, নেতা বেড়েছে পাড়ায়-মহল্লায় (বড় ভাই, ছোট ভাই, মেঝ ভাই, পিচ্ছি ভাই আরো কতো পদের ভাই তার হিসাব রাখে কে?)। বাড়তী কথা বলার মানুষও বেড়েছে। টক শো আর চায়ের দোকানে আলোচনার ঝড় বেড়েছে।
ঋণগ্রহীতা বেড়েছে, ঋণদাতা প্রতিষ্ঠানও বেড়েছে আর বেড়েছে ঋণখেলাপীও । উপকারীর ক্ষতিসাধনের মানসিকতা বেড়েছে তড়তড় করে । মানুষ এখন উপকার করে পিঠে ছালার বস্তা (চটের বস্তা) বেধে রাখতে হয় । পাওনা চাইতে গিয়ে খুন-গুমের আতংকও বেড়েছে । ধর্মকর্মে মনোযোগ বেড়েছে, শিয়া-ছুন্নি, তাবলিগ, পীর-মুরিদী, মাজহাবি-লা-মাজহাবি, মাজার ভক্তি সবক্ষেত্রেই উন্নতির জোয়ার বেড়ে প্লাবনের রূপ গ্রহণ করেছে । মানুষের চরি্ত্রে অমানুষের প্রবণতা বেড়েছে, খাই-খাই, নাই-নাই রব বেড়েছে । ভুক্ত-অভুক্ত বেড়েছে সমানতালে । পাহাড় খেকো, নদী খোকো কোথাও কমেনে বরং বেড়েছে তড়তড় করে । ফলে চুরি- ছিনতাই, হত্যা-আত্নহত্যা, হতাশায় হাজার মানুষ মরেছে ।
তবুও আমরা সফল, কারণ আমাদের সফলতার হার বেড়েছে আগের চেয়ে অনেক গুণ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×