somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

প্রসঙ্গ : নিয়মানুবর্তিতা সর্বক্ষেত্রে

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গ : নিয়মানুবর্তিতা সর্বক্ষেত্রে
( মোঃ খুরশীদ আলম )

ছাত্রজীবনে সময়ের মূল্য, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, নিয়মানুবর্তিতা ইত্যাদি পড়েননি এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর । বুঝে হোক বা না বুঝে হোক, আমরা প্রত্যেকেই পড়েছি এবং ছা্ত্রজীবনের উল্লেখযোগ্য সময় ব্যয় করেছি এগুলো শিখতে এবং গলধঃকরণ করতে ।বিষয়গুলি রপ্ত করার পিছনে সময় ব্যয় করার উদ্দেশ্য কি ছিল? আমরা কি উদ্দেশ্য বিহীন কিছু করি? যেখানে উদ্দেশ্য বিহীন এই ধরাধাম সৃষ্টি হয়নি সেখানে স্বার্থপরতার এই পৃথিবীতে মানুষের প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকবে এটা অতি স্বাভাবিক একটি ব্যাপার । তিক্ত হলেও সত্য যে, ছাত্রজীবনে সময়ের মূল্য, নিয়মানুবর্তিতা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারলে এবং সময় ও নিয়মানুবর্তিতার সঠিক ব্যবহার করতে সক্ষম হলে আজ আমরা যার যার অবস্থানে কিছুটা হলেও উন্নত হতাম, একথা জোর দিয়ে বলা যায় ।
অবাক করার মতো বিষয় হচ্ছে, আজ যারা সমাজের উঁচু তলার মানুষ, গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন, জীবনের সোনালী সময়টুকু যারা পইপই করে বুঝেশুনে পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ সময়ের সঠিক ব্যবহার করেছেন কর্মক্ষেত্রে তারা তাদের সময়ানুবর্তিতা বা দায়িত্বের প্রতি কতটুকু যত্নশীল। গৃহ হতে চাকুরীস্থলে, মসজিদ হতে বাজারে কোথায় নিয়মের সহিহ চর্চা? মসজিদে দুনীয়াবি কথা আলোচনা করা নিষেধ থাকলেও এখন মসজিদে ঘরবাইরের সব কথাই হয় । এমনকি নির্বাচনি প্রচারনাও। বাজারে দোকানদার তার ইচ্ছামত দাম হাকলেও অভাবী ক্রেতার কিছুই করার থাকেনা । দোকানদারের সরল উক্তি “ নিলে নাও না নিলে চলে যাও ।” কেননা, নেওয়ার মতো অনেক সামর্থবান ক্রেতা আছেন, টাকার অংক যাদের কাছে মূখ্য নয়, প্যাকেটের বাইরে থেকে দামি কেনাকাটাগুলো অন্যের দৃষ্টি আকর্ষণ করে কিনা সেটাই তাদের কাছে মূখ্য।
অফিসের বস, সব সময় নিয়মের কথা বলেন, তিনি যদি সময়মতো অফিসে না আসেন, চার আনার পিয়নকে তিনি যদি বাসার কর্মচারীর মতো ব্যক্তিগত কাজে খাটান, ক্ষমতার বলে তিনি যদি অসহায় কর্মচারীর প্রতি অশোভনীয় দায়িত্ব চাপিয়ে দেন তবে কর্মচারীর চোখে তিনি কি শুধু বস? হয়তো না। অবহেলিত এই সকল কর্মচারীদের হজমশক্তি খুব বেশী। সকল অনিয়ম তারা হাসিমুখে হজম করতে পারদর্শী। তবে সত্য কথা হলো, অনিয়ম কখনো নিয়মকে প্রতিষ্ঠিত করেনা, নিয়ম প্রতিষ্ঠার অন্তরায় হলো অনিয়মকে পশ্রয় দেয়া বা অনিয়মের অনুশীলন করা। জানিনা, আর কতো শিক্ষিত হলে আমরা অনিয়মের বেড়াজাল হলে বের হয়ে সত্য ও সুন্দর প্রতিষ্ঠিত করতে পরব। সর্বক্ষেত্রে নিয়মের সঠিক চর্চা হোক এই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি মানুষ মানুষকে মানুষ ভাবতে শিখেছে। ছোট কর্মচারী বড় কর্মচারী ভেদাভেদ দূর হোক।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×