শঙ্কা
কহিতে না পারি যাহা মুখে
সে কথা তীর হয়ে বিধে এই বুকে
অগনিত জ্বালাতন তীব্রতা ভারী
সব সুখ মরে যায়, করে আহাজারি।
দিনক্ষণ বয়ে চলে যেন সাগরের ঢেউ
ভেতরে দহন জ্বালা দেখেনাতো কেউ
স্বচ্ছ জীবন বোধ শিশির কনা
নষ্ট করিতে তারে তুলে ধরে ফনা।
কে কবে ছোবল মারে করে কু নজর
শত্রুবেশে ভাব্ মানে না ওজর।
আহারে বিহারে সদা তার ভাবনায়
সোনার তরী বুঝি ডুবে গেল হায় ।
মোঃ খুরশীদ আলম ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



