somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

আইন ও সচেতনতা

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আইন ও সচেতনতা

মোঃ খুরশীদ আলম


সড়কে মৃত্যুর মিছিল যেন থামেছেই না। এমন কোন দিন নেই যে দুর্ঘটনায় লোকজন মারা না যাচ্ছে। অচেনা পথিক, নামকরা স্কুল -কলেজের শিক্ষার্থী, বুয়েট-চুয়েট কোথায় না ঘটেছে মৃত্যুর ঘটনা। হাজার মেধাবি প্রাণ শামিল হয়েছে এই মৃত্যুর মিছিলে-ইতিমধ্যে। এমন মুহুর্তে সড়ক দৃর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রণীত নতুন আইন জনমনে স্বত্বি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে অনেকেরই বিশ্বাস।

এই আনের কার্যকর প্রতিফলন দেখাটা বাকী, অপেক্ষা আর ধৈর্য ধরে দেখতে হবে ফলাফল কতটুকু আশানুরুপ হয়।

সংশ্লিষ্ট মহলের অভিমত হলো, শুধু কঠোরতা প্রয়োগ নয় বরং দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই আইন।

আমাদের সড়কগুলো আসলেই শৃঙ্খলাবিহীন। ফুতপাতে হকারদের দৌড়াত্ব, সড়কে রক্ত গরম কচি বয়সি আনাড়ি চালকের বেপরোয়া কার্যকলাপ, অসাধু পুলিশের অনৈতিক কাজের অনুশীলন, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ধরে না হাঁটা, মোবাইল ফোনের হেড ফোন কানে (স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশী দেখা যায়) লাগিয়ে রাস্তা পারাপার আমাদের সড়কের শৃঙ্খলা কেড়ে নিয়েছে।

আইন হয়েছে-সেটা ভাল কথা। এর প্রয়োগ ও অনুশীলন যেন কাম্য মাত্রায় ঠিক থাকে সেটাও দেখতে হবে। আমাকে-আপনাকে-সকলকে।

►সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের দণ্ড কার্যকরও করতে হবে-দল-মত না মেনে।

►ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে তাদের নিরাপদ ও নিয়ন্ত্রিত স্থানে সরাতে হবে।

►পুলিশ, সাংবাদিক নেম প্লেট লেখা গাড়িগুলো বছরের পর বছর রেজিস্ট্রেশন ছাড়া চলছে। এদিকে নজর দিতে হবে।

► প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর ব্যাপারে কোন ছাড় দেয়া যাবেনা।

সবচেয়ে বড় কথা হলো বিধান বা আইনটি তখনই কার্যকর ফল দিবে যখন সচেতনতার পাশাপাশি এর সঠিক প্রয়োগ ঘটবে।

আমি আশা করি আইনটি বা বিধানটি সকলের মাঝে নিয়মানুবর্তিতা ফিরিয়ে দিতে সক্ষম হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×