somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানের গুরুত্ব।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান সম্পর্কে মহান আল্লাহ বলেন-
"হে ঈমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।"
[সূরা বাকারা : ১৮৩]

অর্থাৎ সিয়ামের মূল লক্ষ্য হল তাকওয়া অর্জন। তাকওয়া শব্দের অর্থ আল্লাহভীতি। মুমিন তার সকল কথা, কাজ এবং চিন্তায় আল্লাহকে ভয় করবে-এর নাম তাকওয়া। আর তাকওয়ার প্রায়োগিক দাবী হল মুমিন আল্লাহর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকবে এবং সাধ্যানুযায়ী ভালোকাজ করবে। রমযান মাসের সবচেয়ে বড় তাৎপর্য হলো যে, এ মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন- "রমযান মাস, ইহাতে মানুষের দিশারী এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ হইয়াছে।"
[সূরা বাকারা : ১৮৫]

কুরআন হচ্ছে মানুষের দিশারী, সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী। আর এটা নাযিল হয়েছে রমযান মাসে। কাজেই এ মাসের একটা স্বাভাবিক দাবী হল এই 'সৎপথের দিশারী' বেশি বেশি অধ্যয়ন করা, চিন্তা করা গবেষণা করা। অনেকে আছেন যারা মানুষকে কুরআন নিয়ে চিন্তাভাবনা করতে নিরুৎসাহিত করে। অথচ আল্লাহ বলেন- "তারা কি কুরআন অনুধাবনের চেষ্টা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ?" [সূরা মুহাম্মদ : ২৪]
এই আয়াতটি অবতীর্ণ হয়েছে কাফির মুশরিকদের লক্ষ্য করে। অর্থাৎ আল্লাহ কাফির মুশরিকদের কে কুরআন নিয়ে চিন্তাভাবনা করতে বলেছেন। আর আমরা মুসলিমদের কে কুরআন পাঠে নিরুৎসাহিত করছি, নিজেদের অন্তরে তালা লাগালে চাচ্ছি।
আফসোস! অথচ আল্লাহ বলেন- "আর আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণ করার কেউ আছে কি??"
এই আয়াতটি সূরা ক্বমারে ৪বার উল্লেখ করা হয়েছে, ১৭, ২২, ৩২ এবং ৪০ নং আয়াতে। আসলে কুরআন হচ্ছে পাঠ করার, অনুধাবন করার, অনুসরণ করার একটি কিতাব। কুরআন শুধুমাত্র চুমু খেয়ে আকর্ষণীয় গিলাফ জড়িয়ে উচুঁ তাকে রেখে দেওয়ার কিতাব নয়।
সর্বোপরি রমযান হল প্রশিক্ষণের মাস এবং তওবার মাস। দীর্ঘ একমাস মুমিন এসময়ে ভালো ভালো অভ্যাস গড়ে তোলার এবং খারাপ অভ্যাস বর্জন করার প্রশিক্ষণ পাবে। আর এই প্রশিক্ষণ তার বাকি মাসগুলোতে তাকওয়ার উপর টিকে থাকতে সাহায্য করবে। সেইসাথে পূর্বের গুনাহসমূহ মাফ করিয়ে নেওয়ার উত্তম সময় হল এই রমযান মাস। তাই চলুন আমরা তওবা করি, বিশুদ্ধ তওবা যেমনটি আল্লাহ বলেছেন-
"হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিকট তওবা কর- বিশুদ্ধ তওবা..।"
[সূরা তাহরীম : ৮]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×