
সূর্য উঠল পুব আকাশে সোনা রোদে মেখে,
খোকন তোরে ডাকে মা ভোর হতেনা দেখে।
কখন ভোর যে হয়ে গেল নাস্তা খেতে আয়,
উঠরে খোকন ফ্রেশ হনা বেলা বয়ে যায়।
সবই দেখ উঠে গেল এখনো থাকবি ঘুমে,
রাত ভরে জাগস কেন জলদি যাসনি রূমে।

ঔ উঠেছে পাখি ডাকছে ফুলনা গেল ফুটে,
চারদিকে ছুটছে মানুষ ছুটছে কেমন ছুটে।
চিকচিক রোদ হাসল জানালা মারে উঁকি,
তোর আগে উঠে গেল ছোট্ট সোনা খুকি।
ভোরের হাওয়া লাগলে গায় দিন ভাল কাটে,
বাবা তুই চোখটি মেল থাকিস না আর খাটে।
আর নেবেনা তুই ল্যাপটপ ফোন হাতে করে ইচ্ছে ,
তুই বুঝিস না ওগুলো তোর শরীর ভেঙে দিচ্ছে ।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




